করোনার উপসর্গ নিয়ে সেলফ আইসোলেশনে কেজরিওয়াল

করোনার উপসর্গ জ্বর ও গলাব্যথা নিয়ে সেলফ আইসোলেশনে গেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী সোমবার বা মঙ্গলবার তার নমুনা পরীক্ষার করা হতে পারে।
৮ জুন ২০২০, ১২:১৫ অপরাহ্ন

কয়েক দিনের মধ্যে ১০টি ভেন্টিলেটর পাবে কক্সবাজার সদর হাসপাতাল

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অবশেষে ১০টি ভেন্টিলেটর ও একটি আধুনিক সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স পাচ্ছে কক্সবাজারের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল।
৮ জুন ২০২০, ১২:০১ অপরাহ্ন

করোনা শনাক্তের ৩ মাস: প্রয়োজনে কারফিউ দেওয়ার পরামর্শ ডা. আবদুল্লাহর

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, তিন মাসে দেশে শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার ও ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সংক্রমণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২০ নম্বরে।
৮ জুন ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন

দুর্দিনে শ্রমিকদের ছাঁটাই না করার আহ্বান কাদেরের

​সুদিনে মালিকদের মুনাফা এনে দেওয়া শ্রমিকদের আজ দেশের দুর্দিনে ছাঁটাই না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৮ জুন ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন

হাসপাতালের আইসোলেশন থেকে পালালেন করোনা রোগী

ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের আইসোলেশন সেন্টার থেকে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী পালিয়ে গেছেন। হাসপাতালের আইসোলেশন সেন্টারের দায়িত্বে নিয়োজিত ডা. একরামুল রেজা টিপু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ জুন ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

পটুয়াখালীতে কাঠমিস্ত্রি হত্যায় দুজন আটক

পটুয়াখালী সদর উপজেলার তে‌লিখা‌লি এলাকা গ্রামের কাঠমিস্ত্রি জাফর শিকদারকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটকে করেছে পুলিশ।
৮ জুন ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন

কাল রাত থেকে ঢাকায় পূর্ব রাজাবাজার লকডাউন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইন্দিরা রোড সংলগ্ন পূর্ব রাজাবাজার এলাকায় আগামীকাল মধ্যরাত থেকে লকডাউন শুরু হচ্ছে। সংক্রমণের মাত্রা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এলাকাকে ‘রেড জোন’ বিবেচনায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৮ জুন ২০২০, ১১:২৪ পূর্বাহ্ন

ঢাকায় ১০ সদস্যের চীনা মেডিকেল টিম

কভিড-১৯ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় এসে পৌঁছেছে ১০ সদস্যের চীনা মেডিকেল টিম।
৮ জুন ২০২০, ১১:০০ পূর্বাহ্ন

পাবনার ‘করোনাযোদ্ধা’ বাবা-মেয়ের গল্প

করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের নানা সংকট ও অব্যবস্থাপনার মাঝেও জীবন বাজি রেখে দৃঢ় মনোবল নিয়ে ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন অনেক চিকিৎসক। কেউ কেউ এ যুদ্ধে নেমেছেন পরিবারের সদস্যদের নিয়ে।
৮ জুন ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

এসওএস বাংলাদেশ’র নতুন ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হক

বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশের নতুন ন্যাশনাল ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেছেন ডা. মো. এনামুল হক।
৮ জুন ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন

সংসদের জন্য ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন

২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশ জাতীয় সংসদের উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩৩৫ কোটি ৩৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৮৮ শতাংশ বেশি। একইসঙ্গে, ২০১৯-২০২০ অর্থবছরের সম্পূরক বাজেটরও অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও, বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং সংসদীয় কমিটির সভাপতিগণের কার্যালয়ে ২১ ইঞ্চি বক্স টেলিভিশনের পরিবর্তে ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে।
৮ জুন ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন

করোনা আপডেট: চাঁদপুর, পিরোজপুর, মানিকগঞ্জ, নোয়াখালী, ফরিদপুর

করোনাভাইরাস প্রতিরোধে কচুয়া থানার পুলিশ সদস্যরা নিয়মিত ব্যায়াম করা শুরু করেছেন। পিরোজপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির জানাজায় আসেনি আপনজন, দাফন হয়েছে ইউএনও’র নেতৃত্বে। মানিকগঞ্জ এবং ফরিদপুরে আরও ২৮জনসহ করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও নোয়াখালীর দুই উপজেলাকে ঘোষণা করা হয়েছে রেড জোন ঘোষণা।
৮ জুন ২০২০, ১০:১৬ পূর্বাহ্ন

আড়াই মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

প্রায় আড়াই মাস পরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
৮ জুন ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন

নেত্রকোণায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ জুন ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন

‘ব্রেন স্টেম ফাংশন পরীক্ষার পর নাসিমের ভেন্টিলেশন খুলে নেওয়ার সিদ্ধান্ত’

‘ডিপ কোমা’য় থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের ‘ব্রেন স্টেম ফাংশন’ কয়েকবার পরীক্ষার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তার ভেন্টিলেশন খুলে দেওয়া হবে কিনা।
৮ জুন ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের গুলিতে জেএসএসের কর্মী নিহত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলিপাড়া এলাকায় আজ সোমবার সকালে দুর্বৃত্তদের গুলিতে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মী নিহত হয়েছেন।
৮ জুন ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৪২, শনাক্ত আরও ২৭৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৯৩০ জন। মোট ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৭৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৮ হাজার ৫০৪ জনে দাঁড়াল।
৮ জুন ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

করোনা আপডেট: দিনাজপুর, চাঁদপুর, খুলনা, ঝিনাইদহ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি

দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ দিয়ে চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।
৮ জুন ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার ‘কিছুটা উন্নতি’

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত তিন দিনে তার শারীরিক অবস্থার আর অবনতি হয়নি।
৮ জুন ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন

সাড়ে ৮ কোটি টাকা পাচার: যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদের বিরুদ্ধে মামলা

মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে সাড়ে আট কোটি টাকা পাচার করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।
৮ জুন ২০২০, ০৭:২২ পূর্বাহ্ন