বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে উপজেলার খামারকান্দি গ্রামের পাশে বগুড়া বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন— খামারকান্দি গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের আফসার আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।
৬ জুন ২০২০, ০৪:৩৪ পূর্বাহ্ন

লকডাউনে নদীর উন্নতি, ধরে রাখা যাবে তো?

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘প্রকৃতির জন্য সময়’। কিন্তু, মানুষ কি প্রকৃতিকে সময় দেয়? বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না। আবার নিজেদের প্রয়োজনে কখনো কখনো দেয়। যেমন- বাংলাদেশে ইলিশের প্রজনন মৌসুমে সরকার মাছ ধরা বন্ধ করে। এতে মাছের সঠিক প্রজনন হয়। মানুষেরও লাভ হয়। ঠিক সময়ে নদী এবং সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে।
৫ জুন ২০২০, ০৫:০৭ অপরাহ্ন

করোনা আপডেট: মানিকগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর

মানিকগঞ্জে আজ আরও ৮৮ জন এবং মাদারীপুরে নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়াও, শরীয়তপুরের জাজিরা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে গত বুধবার মারা যাওয়া ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। দ্য ডেইলি স্টারের স্থানীয় সংবাদদাতারা এ সব তথ্য দিয়েছেন।
৫ জুন ২০২০, ০৪:৫০ অপরাহ্ন

ফরিদপুরে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ ৫, তীব্র স্রোতে উদ্ধার অভিযান পরিত্যক্ত

ফরিদপুরের সদরপুর উপজেলায় তীব্র স্রোতের কারণে পদ্মা নদীতে নামতে না পারায় নৌকাডুবিতে নিখোঁজ ৫ শ্রমিকের উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।
৫ জুন ২০২০, ০৪:০৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে চাঁদাবাজির মামলায় মন্ত্রীর ছেলের পিএসসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার ব্যক্তিগত সহকারী (পিএস) কামরুজ্জামান হীরা আছেন।
৫ জুন ২০২০, ০৩:৫৪ অপরাহ্ন

কক্সবাজার পৌরসভা ‘করোনা রেডজোন’, রাত ১২টা থেকে ১৫ দিনের কঠোর লকডাউন

কক্সবাজার জেলা শহরের পৌর এলাকাকে ‘করোনা রেডজোন’ উল্লেখ করে আজ রাত ১২ টা থেকে ১৫ দিনের জন্য কঠোর লকডাউনের ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
৫ জুন ২০২০, ০২:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১০০ বেডের করোনা ইউনিট চালু আগামীকাল

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাচ্ছে করোনা চিকিৎসা। হাসপাতালের নবনির্মিত ভবনে ১০টি ভেন্টিলেটরযুক্ত আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাসহ ১০০ বেড নিয়ে এই চিকিৎসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
৫ জুন ২০২০, ০২:৩৭ অপরাহ্ন

আম পরিবহনে নতুন ট্রেন ‘ম্যাংগো স্পেশাল’

ঢাকায় কম খরচে আম পরিবহনে আজ থেকে চালু হলো ‘ম্যাংগো স্পেশাল’ নামে একটি নতুন ট্রেন। করোনা পরিস্থিতিতে আম পরিবহন সংকট কাটাতে বাংলাদেশ রেলওয়ে নতুন এই ট্রেন চালু করেছে। পণ্য পরিবহনে রেলওয়ের স্বাভাবিক মূল্যহার থেকে এই ট্রেনের মূল্যহার অর্ধেক করা হয়েছে।
৫ জুন ২০২০, ০২:০১ অপরাহ্ন

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সার্বক্ষণিক অক্সিজেন দিতে হচ্ছে

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ দিতে হচ্ছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার।
৫ জুন ২০২০, ০১:৫৬ অপরাহ্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সফল অস্ত্রোপচার

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাকে ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
৫ জুন ২০২০, ০১:১৯ অপরাহ্ন

করোনা আপডেট: নোয়াখালী, গোপালগঞ্জ, চাঁদপুর, পটুয়াখালী ও রাঙ্গামাটি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় একই বাড়ির ১১ জনসহ আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও, করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে পাঁচ জন এবং পটুয়াখালীতে দুজনের মৃত্যু হয়েছে। তবে, রাঙ্গামাটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২ জন।
৫ জুন ২০২০, ০১:০৬ অপরাহ্ন

পাবনায় একই পরিবারের ৩ জনকে হত্যা

পাবনার সদরের দিলালপুর মহল্লার একই পরিবারের তিন জনকে হত্যা করেছে দুবৃত্তরা। ওই বাসা থেকে বাবা, মা ও মেয়েসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ জুন ২০২০, ১২:৩০ অপরাহ্ন

চট্টগ্রামে বিপন্ন প্রজাতির মেছোবাঘ হত্যা

চট্টগ্রামের বাঁশখালি উপজেলার একটি গ্রামে শতাধিক মানুষ ঘণ্টাখানেক ধাওয়া করে ধরার পর একটি বিপন্ন প্রজাতির মেছোবাঘকে (ফিশিং ক্যাট) পিটিয়ে হত্যা করেছে।
৫ জুন ২০২০, ১২:২৫ অপরাহ্ন

গোপনে কোচিং পরিচালনায় দুই শিক্ষককে জরিমানা

সরকারি আদেশ অমান্য করে গোপনে কোচিং কার্যক্রম পরিচালনা করার দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কিন্ডারগার্টেন স্কুলের দুই শিক্ষক জহিরুল ইসলাম (৩৫) ও একরামুল হককে (৩৪) আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৫ জুন ২০২০, ১২:২২ অপরাহ্ন

চৌগাছায় সাবেক ইউপি সদস্যের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

যশোরের চৌগাছায় বাড়ি থেকে অপহৃত সাবেক ইউপি সদস্য বিপুল হোসেনের (৩৮) বস্তাবন্দী উদ্ধার মরদেহ করেছে পুলিশ।
৫ জুন ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

ফরিদপুরে পদ্মা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৫

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ২১ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ আছেন পাঁচ জন। আজ শুক্রবার সকাল সাড়ে সাত টার দিকে এ দুর্ঘটনা ঘটে
৫ জুন ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন

পর্যটক শূন্য লাউয়াছড়ায় বন্যপ্রাণীর প্রাণচাঞ্চল্য

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের ‘সাধারণ ছুটি’ ঘোষণার পর লাউয়াছড়া জাতীয় উদ্যান বন্ধ করে দেওয়া হয়। সংরক্ষিত এই বনে পর্যটকের উপস্থিতি না থাকায় এবং বনের ভেতরে সড়ক ও রেলপথে গাড়ি চলাচল বন্ধ থাকায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে বন্যপ্রাণীরা।
৫ জুন ২০২০, ১০:২১ পূর্বাহ্ন

বগুড়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকে প্রকাশ্যে হত্যা

বগুড়া জেলার স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৫ জুন ২০২০, ১০:১২ পূর্বাহ্ন

করোনা আপডেট: পটুয়াখালী, শরীয়তপুর, চট্টগ্রাম, ফেনী, ফরিদপুর, টাঙ্গাইল

পটুয়াখালীতে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শরীয়তপুরে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের নয় সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ফেনীতে পৌর কাউন্সিলরসহ ৩২ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। ফরিদপুরে মোট ৪০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। টাঙ্গাইলে আরও ২৮ জনের করোনা শনাক্ত।
৫ জুন ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন

ঈদযাত্রা: ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত

এবারের ঈদ যাত্রায় দেশের সড়ক-মহাসড়কে ১৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ১৬৮ জন নিহত ও ২৮৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
৫ জুন ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন