সরকারি সহায়তার তালিকায় কাউন্সিলরের স্বামী-মেয়েসহ ৬ আত্মীয়র নাম
করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে আড়াই হাজার টাকার নগদ সহায়তা কার্যক্রমে এবার হবিগঞ্জের নবীগঞ্জেও উঠেছে অনিয়মের অভিযোগ। তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে স্থানীয় নারী কাউন্সিলরের স্বামী, মেয়ে, ভাই-ভাবীসহ ছয় আত্মীয়ের নাম।
৩০ মে ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন
ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা ‘স্থিতিশীল’
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, তার সার্বিক অবস্থা বোঝার জন্য সামনের তিন থেকে চার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩০ মে ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
রানা শিকদার ও একজন ডা. সিনথিয়া
রানা শিকদার একজন প্রবাসি কর্মী। সিঙ্গাপুরে হাড়ভাঙা পরিশ্রম করে খেয়ে না খেয়ে পরিবার ও দেশের জন্য টাকা পাঠান। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। জীবনের শেষ কটা দিন দেশে পরিবারের সঙ্গে কাটাতে চান। কিন্তু টাকার অভাবে সিঙ্গাপুর থেকে আসতে পারছেন না।
৩০ মে ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন
নোয়াখালীতে পুলিশের অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রধারী দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রামে এ অভিযান চালানো হয়। আজ শুক্রবার সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ এ তথ্য নিশ্চিত করেন।
৩০ মে ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
বেনাপোল বন্দরে দুই মাস ধরে আটকা ১৯ ভারতীয় ট্রাকচালক, দেশে ফেরার আকুতি
করোনা পরিস্থিতিতে বেনাপোল বন্দরে গত দু্ই মাসের বেশি সময় ধরে আটকা পড়ে আছেন ১৯ ভারতীয় ট্রাকচালক। দেশে ফেরার আকুতি জানিয়েছেন তারা।
৩০ মে ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
চাঁদপুরে আইসোলেশনে সংবাদকর্মীর মৃত্যু
করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দৈনিক সমাচার পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল হাসনাত (৫২) আজ শনিবার ভোররাত আড়াইটায় চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে মারা গেছেন।
৩০ মে ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, বাঁধে ধস
উজানের ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে দ্রুত বাড়ছে যমুনা নদীর পানি। আজ শনিবার সকালে সিরাজগঞ্জের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা এলাকায় যমুনার প্রায় ২১ মিটার বাঁধ ধসে পড়ে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমি।
৩০ মে ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
নোয়াখালীতে চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধিসহ একদিনে সর্বোচ্চ ৯৬ জনের করোনা শনাক্ত
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মীসহ ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষাগার থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫৭৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
৩০ মে ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
করোনার বিস্তার রোধে আরও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে আরও বেশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকে এ কাজে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৩০ মে ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন
পঞ্চগড়ে ঢাকা ও নারায়ণগঞ্জফেরত ৯ পোশাক শ্রমিকের করোনা শনাক্ত
পঞ্চগড়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত নয় পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ জনে দাঁড়াল। নতুন শনাক্তদের মধ্যে আটোয়ারী উপজেলার এক নারী নারায়ণগঞ্জ ও অন্য আটজন সম্প্রতি ঢাকা থেকে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।
৩০ মে ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি সুলতান খাঁর (৫২) মৃত্যু হয়েছে।
৩০ মে ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
চাঁদপুরে শিশুসহ আরও ১৪ জনের করোনা শনাক্ত
চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে।
৩০ মে ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন
২৯ রোহিঙ্গাসহ কক্সবাজারে করোনায় আক্রান্ত ৬২০ জন
কক্সবাজার জেলায় গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬২০ জন। যার মধ্যে ২৯ জন রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন।
৩০ মে ২০২০, ১০:০৪ পূর্বাহ্ন
গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
করোনাভাইরাস মহামারিকালে স্বাস্থ্যবিধি অনুসরণের অজুহাতে গণপরিবহনের ৮০ শতাংশ বর্ধিত ভাড়ার প্রস্তাব অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
৩০ মে ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় পরীক্ষা ৯৯৮৭, শনাক্ত ১৭৬৪, মৃত্যু ২৮
গত ২৪ ঘণ্টায় দেশে নয় হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৭৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬০৮ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬১০ জন।
৩০ মে ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ন
প্রায় দ্বিগুণ হচ্ছে বাস ভাড়া
করোনাভাইরাস মহামারিতে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বাস ভাড়া আগের চেয়ে ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নেতৃত্বাধীন বিশেষ কমিটি।
৩০ মে ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজশাহীতে রাষ্ট্রচিন্তার মানববন্ধন
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে দায়ের করা মামলায় দিদারসহ গ্রেপ্তার সবার মুক্তি চেয়ে মানববন্ধন করেছে রাষ্ট্রচিন্তা নামক সংগঠনের রাজশাহী ইউনিট।
৩০ মে ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন
রাকিবুলের পরিবারের কাছে ১২ হাজার মার্কিন ডলার চেয়েছিল লিবিয়ার মানবপাচারকারীরা
লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহে মানবপাচারকারীদের বন্দুক হামলায় যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরের খাটবাড়িয়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (২৩) নিহত হয়েছেন।
৩০ মে ২০২০, ০৭:৫৫ পূর্বাহ্ন
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশিয় লম্বা বন্দুকসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র্যাব- ১৫।
৩০ মে ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন
বাংলাদেশে উবারের ‘ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স’
সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে এই দুর্যোগ মুহূর্তে কোভিড-১৯’র সংক্রমণ ঠেকাতে ট্রান্সপোর্ট সেফটি অ্যালায়েন্স (টিএসএ) গঠন করেছে উবার। এতে তাদের অংশীদার হিসেবে রয়েছে— ডিবিএল ফার্মা, যান্ত্রিক, ডেটল (রেকিট বেনকিসার) ও ফ্রেশ টিস্যু। আরও নিরাপদ উবার রাইড নিশ্চিত করার লক্ষ্যে গঠিত এই টিএসএ গ্রাহকদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবে। একইসঙ্গে চালকদের স্বাস্থ্যসুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রীও সরবরাহ করবে।
৩০ মে ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন