ঠাকুরগাঁওয়ে আরও ৪ জনের করোনা শনাক্ত
ঠাকুরগাঁওয়ে এক আনসার সদস্যসহ আরও চার জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ জনে দাঁড়ালো।
২২ মে ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
করোনা রেড জোন চৌমুহনীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে আজ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরকে করোনার রেড জোন আখ্যায়িত করে জন স্বাস্থ্য বিবেচনায় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও ডিসি তন্ময় দাস। আজ বিকেল ৪ টা থেকে ২ জুন পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে।
২২ মে ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
ফরিদপুরে আরও ১৫ জনের করোনা শনাক্ত
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১১৮ জনের করোনা শনাক্ত হলো। আজ শুক্রবার ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
২২ মে ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ২৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীর ২৪০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুইটি মাদ্রাসাসহ চারটি প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং ২৩৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
২২ মে ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন
পটুয়াখালীতে পৌর মেয়রসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
পটুয়াখালী পৌরসভার মেয়র ও পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ নতুন করে আরও ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন।
২২ মে ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
করোনায় নারায়ণগঞ্জে আরও ৩ জনের মৃত্যু, মোট শনাক্ত ১৯১৭
নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৬৯ জন মারা গেছেন। এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক হাজার ৯১৭ জনে দাঁড়িয়েছে।
২২ মে ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
বাগেরহাটে ভেসে গেছে সাড়ে ৪ হাজার মাছের ঘের
বাগেরহাটে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে চার হাজার ৬৩৫টি মাছের ঘের ভেসে গেছে বলে জানিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর। এতে প্রায় দুই কোটি ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ শুক্রবার সকালে বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক এ তথ্য জানিয়েছেন।
২২ মে ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
কক্সবাজারে সাগরপাড় থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২২ মে ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে (৮০) গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মে ২০২০, ০৯:৫৫ পূর্বাহ্ন
দীর্ঘ অপেক্ষার পর হালদায় ডিম ছেড়েছে মা মাছ
সাধারণত মার্চ-এপ্রিলে বজ্র-বৃষ্টি আর পাহাড়ি ঢল পেলে হালদায় ডিম ছাড়ে কার্প জাতীয় রুই, কাতলা ও মৃগেল মাছ।
২২ মে ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন
করোনায় কর্মহীন দলিল-লেখকদের মানবেতর জীবন
করোনা পরিস্থিতিতে সারা দেশে চলমান সাধারণ ছুটিতে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় কর্মহীন হয়ে পড়া সহস্রাধিক দলিল-লেখক ও তাদের সহকারীরা অত্যন্ত মানবেতরভাবে দিন কাটাচ্ছেন।
২২ মে ২০২০, ০৮:৪৬ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ২৪, মোট শনাক্ত ৩০ হাজার ছাড়াল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জন মারা গেছেন। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩২ জনে দাঁড়াল। একই সময়ে আক্রান্ত আরও এক হাজার ৬৯৪ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩০ হাজার ২০৫ জনকে শনাক্ত করা হয়েছে।
২২ মে ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন
বায়তুল মুকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা ও সর্বশেষ জামাত সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
২২ মে ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে মাইক্রোবাসের চাপায় নিহত ৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় মাইক্রোবাসের চাপায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন।
২২ মে ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন
করোনার উপসর্গ নিয়ে বগুড়ার আ. লীগের সাবেক সংসদ সদস্য কামরুন নাহারের মৃত্যু
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার পুতুল (৬৫) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
২২ মে ২০২০, ০৭:৪৭ পূর্বাহ্ন
ব্যক্তিগত গাড়ি নিয়ে ঈদে বাড়ি যাওয়া যাবে: র্যাব মহাপরিচালক
স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যাওয়া যাবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, কোনো ধরনের গণপরিবহন ব্যবহার করা যাবে না।
২২ মে ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন
সিলেট বিভাগে বাড়ছে করোনা রোগী, নতুন শনাক্ত ৬৪ জন
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চার জেলায় নতুন আক্রান্ত ৬৪ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ মে ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন
আশ্রয়ন প্রকল্পে নতুন ঘর পাচ্ছে শতাধিক গৃহহীন পরিবার
করোনা মহামারির এ দুঃসময়ে আশ্রয়ন প্রকল্পে নতুন ঘরের জন্য নাম তালিকাভুক্ত হওয়ায় ব্রহ্মপুত্র নদের তীরে থানারঘাট বস্তিতে শতাধিক পরিবারের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
২২ মে ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন
হবিগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
হবিগঞ্জের দৈনিক আমার হবিগঞ্জ এর সম্পাদক ও প্রকাশক ও আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা সুশান্ত দাশ গুপ্তকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মে ২০২০, ০৬:১৯ পূর্বাহ্ন
ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ঘাটে ঘরমুখী মানুষ
স্বজনের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। আজ শুক্রবার সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ঘাটে ছিল ঘরমুখী মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ থাকলেও অনেকে যানবাহন বদলে বদলেই ফিরছেন স্বজনের টানে।
২২ মে ২০২০, ০৫:৪৭ পূর্বাহ্ন