আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু হচ্ছে কাল

আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ কাল মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ উন্নয়ন ব্যয় কাল বিশেষ ব্যবস্থায় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর সভায় অনুমোদন দেওয়া হবে, যেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৮ মে ২০২০, ১২:১১ অপরাহ্ন

‘হামরা একবেলা খাই আর দুবেলা উপাসে কাটাই’

‘রইজ হামরা রাস্তায় বইসে ভিখ মাঙার মতো ভইলতে থাকি— কেউ চাইল-ডাইল লিয়ে আইসবেক ন নাই। আইলো তো ভালো। ওইদিন খাইতে পারি। আর নাইলে উপাসেই থাকি। হামরাতো একবেলা খাই আর দুবেলা উপাসে কাটাই’— এভাবেই নিজের দুর্দশার কথা বলছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা-বাগানের চা-শ্রমিক বিধবা সুরেখা তাঁতি।
১৮ মে ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

সাভারে আরও ৩২ জনের করোনা শনাক্ত

সাভারে নতুন করে আরও ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ সোমবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ মে ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন

বন বিভাগের ১০ হাজার চারা গাছ ধ্বংস করল দুর্বৃত্তরা

কক্সবাজারের মহেশখালিতে উপকূলীয় বনবিভাগের ১০ হাজার চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রোববার ভোর রাতে সেহরির পর মহেশখালির কেরুনতল বিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বনবিভাগ।
১৮ মে ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন

পোস্ট মাস্টারকে গুলি করে টাকা ছিনতাই, গ্রেপ্তার দুজনের ৩ দিনের রিমান্ড

টাঙ্গাইলের কালিহাতীতে পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৮ মে ২০২০, ১১:২১ পূর্বাহ্ন

ঝিনাইদহে করোনা থেকে সুস্থ হলেন ৮ চিকিৎসাকর্মী

ঝিনাইদহে শৈলকুপায় এক চিকিৎসকসহ আট আট চিকিৎসাকর্মী করোনা থেকে সেরে উঠেছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৪৩ জনের মধ্যে ২২ জন সুস্থ হলেন।
১৮ মে ২০২০, ১১:০২ পূর্বাহ্ন

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে জেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্যের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য খোদেজা রহমান (৬০) মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ১১ টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
১৮ মে ২০২০, ১১:০০ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রস্তুতি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় নোয়াখালীতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশরাত সাদমিন মিল্কি আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
১৮ মে ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন

নোয়াখালীতে আক্রান্ত আরও ৪৭ জনের মধ্যে বেগমগঞ্জেই ৪৩, দিশেহারা স্বাস্থ্য বিভাগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দ্রুত বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৩ জন। এর মধ্যে ৩০ জনই চৌমুহনী পৌর বাজার এলাকার। এ অবস্থায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সিভিল সার্জন কার্যালয়।
১৮ মে ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, নতুন শনাক্ত ২৫

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ নিয়ে কুমিল্লা জেলায় মহামারিতে ১৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেল।
১৮ মে ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

স্বাস্থ্যবিধি না মেনে পিরোজপুরে কেনাকাটা চলছে

সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরে চলাচলের শর্তে পিরোজপুর শহরের দোকানপাট খুলে দেওয়া হলেও অধিকাংশ ক্রেতা-বিক্রেতারা মানছেন না সেই নির্দেশনা। যে কারণে জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
১৮ মে ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আরও ২০ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় সাত বছরের শিশুসহ আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ৩৬ জনের করোনা শনাক্ত হলো।
১৮ মে ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন

টাকা চুরির অপবাদে আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড় উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার সাড়ে চার লাখ টাকা চুরির অপবাদে একজন কর্মচারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
১৮ মে ২০২০, ১০:১১ পূর্বাহ্ন

পটুয়াখালীতে মাদক চোরাকারবারের অভিযোগে চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

পটুয়াখালীতে মাদক চোরাকারবারের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৮ এর সদস্যরা তাকে আটকের পর গলাচিপা থানায় হস্তান্তর করেন।
১৮ মে ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গুলিবিদ্ধ হয়ে মো. সুজন মিয়া (২৬) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৮ মে ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন

করোনাকালে ‘আম্পান’, উপকূলে আতঙ্ক বাড়ছে

ঘূর্ণিঝড় ‘আম্পান’ নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে পায়রা বন্দরসহ পটুয়াখালীর উপকূলজুড়ে। বিশেষ করে বেড়িবাঁধ ভাঙা জনপদ লালুয়ার চারিপাড়াসহ ১১ গ্রামের কমপক্ষে আড়াই হাজার পরিবার জলোচ্ছ্বাসের আতঙ্কে আছেন।
১৮ মে ২০২০, ০৯:০০ পূর্বাহ্ন

কোটিপতিরাও ওএমএসের তালিকায়: এবার কাউন্সিলর বরখাস্ত

হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ দেওয়া বিশেষ ওএমএস কার্ডের তালিকায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাকবুল হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
১৮ মে ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন

এক দিনে সর্বোচ্চ শনাক্ত ১৬০২, মৃত্যু ২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৬০২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ২১ জন। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু।
১৮ মে ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে চিকিৎসক-জনপ্রতিনিধি-সাংবাদিকসহ আরও ৯ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে চিকিৎসক, নার্স, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ করোনাভাইরাসে আক্রান্ত আরও নয় জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৯ জনে।
১৮ মে ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন

আগামীকাল বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দেবে গ্রামীণফোন

সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকা পরিশোধ করতে যাচ্ছে গ্রামীণফোন।
১৮ মে ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ন