মা দিবস উদযাপন
করোনা মহামারির কারণে আমরা এ বছর ঘরে বসেই উদযাপন করছি মা দিবস। ঘরে থাকার কারণে এবার আমরা সুযোগ পেয়েছি এটি দেখার আমাদের মা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলার জন্য সারাদিন কতটা কঠোর পরিশ্রম করেন। যে কোনো পরিস্থিতিতে মা তার সন্তানের জন্য সাধ্যমত সবচেয়ে ভালোটাই করার চেষ্টা করেন। সন্তানের খাওয়ানো, পরানো থেকে শুরু করে সাধ্যমতো পড়াশুনাও করান তিনি। মা পরিবারকে একসঙ্গে বেঁধে রাখেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাজ করার ও তাদের স্বপ্নপূরণের সুযোগ করে দেন। আমরা কী কখনও ভেবে দেখেছি, সন্তান ও পরিবারের প্রতি নিরন্তর ভালবাসা ও যত্নের বিনিময়ে কী পাচ্ছেন মা? আমাদের মধ্যে কতজন পরিবার ও সমাজে তাদের অবদানের স্বীকৃতি দিচ্ছি? আমাদের মধ্যে কতজন মায়ের মানসিক ও শারীরিকভাবে সুস্থতার খবর রাখছি?
১০ মে ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
সামাজিক মাধ্যম কি হতে পারে গঠনমূলক সমালোচনার কেন্দ্রবিন্দু?
চলুন ফিরে যাই ১৯৮০ কিংবা ১৯৯০ এর দশকে। যখন বিনোদনের একমাত্র মাধ্যম ছিলো বাংলাদেশ টেলিভিশন। দেশে তখনো যখন বেসরকারি চ্যানেলগুলোর আনাগোনা শুরু হয়নি।
১০ মে ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
লালমনিরহাটে অটোরিকশার ধাক্কায় গোয়ালার মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় মোকছেদ আলী (৬১) নামে এক গোয়ালা নিহত হয়েছেন।
১০ মে ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন
ঢাকায় খোলা থাকবে যেসব দোকান ও শপিংমল
ঈদ সামনে রেখে সরকার দোকান ও শপিংমল খোলার অনুমতি দিলেও অনেকেই জনস্বাস্থের কথা বিবেচনায় নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর মধ্যেও ঢাকায় খোলা থাকছে বেশকিছু মার্কেট।
১০ মে ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
ধামরাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলে গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জের ধরে মতিয়ার রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
১০ মে ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন
রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত ২ জনের দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ
রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত চার জনের মধ্যে আজ দুজনের দ্বিতীয়বার পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে বলে জানিয়েছে রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ।
১০ মে ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ করেছেন ‘ফাহিম অ্যাপারেলস’ নামে তৈরি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক। এসময় তারা অবিলম্বে বেতন পরিশোধ না করা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
১০ মে ২০২০, ০৯:৫৪ পূর্বাহ্ন
করোনা রোগীদের সেবায় চাঁদপুরের চিকিৎসক দম্পতি
চাঁদপুরে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জেলায় আক্রান্ত ৪৮ জনকে শনাক্ত করা হয়েছে। ‘আরও আক্রান্ত থাকতে পারে’— এমনটি আশঙ্কা করে নমুনা পরীক্ষা চলছে।
১০ মে ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন
করোনা উপসর্গ নিয়ে কচুয়ায় এক ব্যক্তির মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামে করোনা উপসর্গ নিয়ে আব্দুর রব (৫৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ মে ২০২০, ০৯:০৯ পূর্বাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্র কিটের কার্যকারিতা নিরূপণে বিনা মূল্যে ২০০ রোগীর করোনা পরীক্ষা করবে
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস নির্ণায়ক ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার দায়িত্ব পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এ কাজে তারা ছয় সদস্যের কমিটি গঠন করলেও, তাদের কাজের গতি ধীর বলে অভিযোগ উঠেছে। এবার জানা গেল, নিজস্ব ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ এবং বর্তমানের জটিল পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্পূর্ণ বিনা খরচে ২০০ রোগীর করোনা পরীক্ষা করে দেবে গণস্বাস্থ্য কেন্দ্র।
১০ মে ২০২০, ০৮:৫৮ পূর্বাহ্ন
নড়াইলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামে করোনা উপসর্গ নিয়ে ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোররাতে তিনি মারা যান। এর দুদিন আগে অসুস্থ অবস্থায় তিনি ঢাকা থেকে আসেন।
১০ মে ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৮৮৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২২৮। এ ছাড়া, আক্রান্ত আরও ৮৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৬৫৭ জনকে শনাক্ত করা হয়েছে।
১০ মে ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন
করোনা রোগীর বাড়িতে পুলিশের ঈদ উপহার
করোনা রোগীর বাড়িতে খাবার ও ঈদ উপহার হিসেবে নতুন পোশাক পৌঁছে দিয়েছে নোয়াখালী জেলা পুলিশ।
১০ মে ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন
রডের বদলে বাঁশ দিয়ে স্কুলের ভবন নির্মাণ
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এক ঠিকাদার।
১০ মে ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
রংপুরে করোনা শনাক্ত ১২৮ জনের, ১৭ শর্তে খুলছে বিপণিবিতান
রংপুরে সরকার ঘোষিত নিয়ম মেনে সীমিত পরিসরে দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সংগঠনগুলো। যদিও জেলাটিতে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
১০ মে ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন
পুলিশ পরিচয়ে চাঁদা দাবি, ৩ প্রতারককে ধরিয়ে দিলো ব্যবসায়ীরা
পটুয়াখালীর ইটবাড়িয়া গ্রামে চাঁদাবাজির সময় তিন যুবককে আটকের পরে থানায় সোপর্দ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সরকারি নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলার অভিযোগ তুলে তিন যুবক চাঁদা দাবি করেছিল। নিজেদের পুলিশ পরিচয় দেয় তারা।
১০ মে ২০২০, ০৭:৩৫ পূর্বাহ্ন
সেশনজট কাটাতে ছুটি কমানোর পরিকল্পনা ঢাবির
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান অনির্দিষ্টকালের বন্ধের কারণে যে একাডেমিক ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে অন্যান্য ছুটি কমানোর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১০ মে ২০২০, ০৭:১৬ পূর্বাহ্ন
মে মাসের তৃতীয় বা শেষ সপ্তাহে চরম পর্যায়ে যেতে পারে করোনা সংক্রমণ
ঈদের কাছাকাছি সময়ে কোভিড-১৯ প্রাদুর্ভাব চরম পর্যায়ে যেতে পারে। এমনটিই জানিয়েছে সরকার কর্তৃক নিয়োগকৃত একটি বিশেষজ্ঞ কমিটি। তবে একাধিক স্বতন্ত্র বিশেষজ্ঞ বলছেন, এমন ভবিষ্যদ্বাণী করার মত সময় এখনও আসেনি।
১০ মে ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন
ঝিনাইদহে ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুরে ট্রাকচাপায় লুৎফর রহমান (৫৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সে সময় আহত হয়েছেন আরও একজন।
১০ মে ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে ফিরছেন আগামীকাল
করোনাভাইরাস মহামারির প্রভাবে যুক্তরাজ্যে আটকেপড়া ১৩০ জনেরও বেশি শিক্ষার্থীর আগামীকাল সোমবার সকালে দেশে ফেরার কথা রয়েছে।
১০ মে ২০২০, ০৬:১৩ পূর্বাহ্ন