ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বরগুনায় ২ সাংবাদিক কারাগারে
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বরগুনার স্থানীয় দুই সাংবাদিকসহ গ্রেপ্তার চার জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ দুপুরে পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
৭ মে ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স, বাটাজোর বন্দরসহ ২৫ বাড়ি লকডাউন
বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক নার্সের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।
৭ মে ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন
নোবিপ্রবিতে করোনা পরীক্ষা ল্যাব
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) করোনার নমুনা পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৭ মে ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
ভারতে বিষাক্ত গ্যাসে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১০০০
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি রাসায়নিক কারখানা থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ ১০০০ এরও বেশি মানুষকে হাসাপাতালে পাঠানো হয়েছে।
৭ মে ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
পরিবার প্রতি নগদ ২ হাজার টাকা অর্থ সহায়তায় এডিবি দিচ্ছে ৪২৫০ কোটি টাকা
করোনাভাইরাস জনিত লকডাউনে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত ২০ লাখ দরিদ্র পরিবারকে নগদ দুই হাজার টাকা করে সহায়তা দিতে আজ ৫০ কোটি ডলার (৪২৫০ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
৭ মে ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন
খাদ্য সংকটে কর্মহীন শ্রমিক
করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়েছেন কর্মহীন শ্রমিকরা। বাজারে খাদ্য থাকলেও তা কেনার সামর্থ্য নেই তাদের। ফলে, এসব পরিবারগুলোর বেশিরভাগই এখন ত্রাণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তবে, পর্যাপ্ত ত্রাণের অভাবে ত্রাণ বঞ্চিত আছে এসব পরিবার।
৭ মে ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ঈদের আগে খুলছে না বিপণি বিতান
করোনাভাইরাস পরিস্থিতিতে ঈদের আগে ব্রাহ্মণবাড়িয়ায় বিপণি বিতান না খোলার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ব্যবসায়ীদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে।
৭ মে ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
শিবচরে একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত
মাদারীপুরের শিবচর উপজেলায় একই পরিবারের তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।
৭ মে ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন
লালমনিরহাটে খাদ্য সহায়তা পেল ৭০০ শ্রমিক
লালমনিরহাটে নির্মাণ ও পরিবহন শ্রমিকসহ ১৫ টি শ্রমিক সংগঠনের ৭০০ শ্রমিককে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
৭ মে ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন
হবিগঞ্জে চা-বাগানের চিকিৎসকের করোনা শনাক্ত, ১৭ বাড়ি লকডাউন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা-বাগানের মেডিকেল অফিসারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
৭ মে ২০২০, ১০:০১ পূর্বাহ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শর্ত সাপেক্ষে অনলাইনে পরীক্ষার অনুমতি দিলো ইউজিসি
দেশের যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার আগে চলতি সেমিস্টারের ৭০ শতাংশ অ্যাকাডেমিক কার্যক্রম সম্পূর্ণ করেছে এবং পরবর্তীতে অনলাইনে তত্ত্বীয় কোর্সের ক্লাস নিয়েছে, তাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে ভাইভা নিয়ে কোর্সের ফলাফল প্রকাশ করার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৭ মে ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন
চাঁদপুরে জামাইয়ের পর শ্বশুরও মারা গেলেন
চাঁদপুর সদরের রামপুরের কামরাঙ্গা গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মেয়ের জামাই মারা যাওয়ার প্রায় একমাসের মাথায় ৬৫ বছর বয়সী শ্বশুরের মৃত্যু হয়েছে।
৭ মে ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন
উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
৭ মে ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন
দেশে আরও ৭০৬ জনের করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭০৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।
৭ মে ২০২০, ০৮:২১ পূর্বাহ্ন
টাঙ্গাইলে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আরও ১২ জনের করোনা শনাক্ত
টাঙ্গাইলে পুলিশ কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীসহ করোনাভাইরাসে আক্রান্ত আক্রান্ত আরও ১২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে।
৭ মে ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন
ইপিআই পোর্টার করোনায় আক্রান্ত
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের টিকাদান কর্মসূচীর ৪০ বছর বয়সী এক ইপিআই পোর্টারের (ভ্যাকসিন বহনকারী) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৭ মে ২০২০, ০৭:৫৯ পূর্বাহ্ন
করোনায় ফারইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. নাজমুল করিম চৌধুরীর মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নাজমুল করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
৭ মে ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে সাময়িক বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে।
৭ মে ২০২০, ০৭:৩২ পূর্বাহ্ন
করোনা রোগীকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ায় এক ব্যক্তিকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বাড়ির মালিকসহ এলাকার কয়েকজনের বিরুদ্ধে।
৭ মে ২০২০, ০৭:১৪ পূর্বাহ্ন
স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ
গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় এক গৃহবধূর মুখ থেতলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
৭ মে ২০২০, ০৬:৪৩ পূর্বাহ্ন