করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুলতানুল আরেফিন (৪৪) নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের পরিচালক হাসান উল হায়দার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
২ মে ২০২০, ০৫:৩৯ পূর্বাহ্ন
পটুয়াখালীতে ইটভাটা মালিকের সাজা ভোগ করছেন শ্রমিক
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের মেসার্স সিয়াম নামে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ওই ভাটার মালিকের সাজা না দিয়ে এক শ্রমিককে মালিক বানিয়ে ২০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২ মে ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন
চাঁদপুরে আইসোলেশনে নারীর মৃত্যু, পুলিশের সহায়তায় দাফন
জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।
২ মে ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘জাটকায় ভরে গেছে মানিকগঞ্জের হাট-বাজার’ শিরোনামে গত ১৮ এপ্রিল দ্য ডেইলি স্টারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মুনিরুজ্জামান।
২ মে ২০২০, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘এক মৃত্যুতেই বেরিয়ে এলো রাজশাহীতে করোনা প্রস্তুতির গলদ’ শিরোনামে গত ২৭ এপ্রিল দ্য ডেইলি স্টার অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।
২ মে ২০২০, ০৪:৩৫ পূর্বাহ্ন
সিলেটে আরও ১১৫ করোনা রোগী শনাক্ত
সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২২৫ জনে দাঁড়িয়েছে।
২ মে ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ন
চা বাগানে শিশু শ্রমিক প্রায় ১৯ শতাংশ
যেহেতু তার মা মারা গেছেন, তার বাবা আবার বিয়ে করেছেন এবং ১২ বছর বয়সী মেয়ে শিউলি মুণ্ডাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন, সেহেতু সে তার ৬০ বছর বয়সী দাদি নিবন্ধিত চা-শ্রমিক বেলমনিকে নিয়ে এখন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এক চা-বাগানে পাতা তুলছে।
১ মে ২০২০, ০৪:৪০ অপরাহ্ন
রেলপথ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব
সরকারের একজন সচিব আজ শুক্রবার অবসরে গেছেন। নতুন সচিব পেয়েছে দুই মন্ত্রণালয়। এর মধ্যে মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয় এবং ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর অবসরে গেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।
১ মে ২০২০, ০৪:২২ অপরাহ্ন
রেলে স্বল্প খরচে শাকসবজিসহ নিত্যপণ্য বহন করা যাবে: রেলপথমন্ত্রী
ব্যবসায়ীরা এখন থেকে রেলপথে স্বল্প খরচে টমেটো, পেঁয়াজ, রসুন, আদাসহ সব ধরনের শাকসবজি পরিবহন করতে পারবেন বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম।
১ মে ২০২০, ০৩:২৪ অপরাহ্ন
রাজবাড়ীতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চা বিক্রেতার মৃত্যু
রাজবাড়ীর কালুখালী উপজেলায় আজ শুক্রবার বিকাল তিনটার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক চা-পান বিক্রেতা মারা গেছেন। তার নাম আলিমুদ্দিন শেখ (৪৬)। তিনি কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিষয়-সাওরাইল গ্রামের বাসিন্দা।
১ মে ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
রাণীশংকৈলে ভুয়া ডিবি পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিন যুবককে আটক করে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার ওই তিন যুবককে আটক করা হয়।
১ মে ২০২০, ০২:৫২ অপরাহ্ন
২৪ ঘণ্টায় আরও ১৪১ পুলিশ সদস্যের করোনা শনাক্ত, মোট ৬৭৭
সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪১ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৮ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। আজ শুক্রবার পর্যন্ত পুলিশের মোট ৬৭৭ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
১ মে ২০২০, ০২:২৫ অপরাহ্ন
কুড়িগ্রামে এক দিনে ৭ জনের করোনা শনাক্ত
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় (একদিনে) আরও সাত জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ জনে পৌঁছাল।
১ মে ২০২০, ০২:০৬ অপরাহ্ন
সাজেকের ১৬০ পরিবারের পাশে ভিক্ষু সংঘ ও কাচালং ওয়েলফেয়ার সোসাইটি
করোনা পরিস্থিতিতে খাদ্য সংকটে পড়েছেন পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার অনেক মানুষ। এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে পার্বত্য ভিক্ষু সংঘ ও কাচালং ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠন দুটির যৌথ উদ্যোগে প্রথম ধাপে রাঙামাটির সাজেক ইউনিয়নের ২১ পাড়ার ১৬০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১ মে ২০২০, ০১:৫১ অপরাহ্ন
ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাককানইবি ছাত্রের মৃত্যু
ময়মনসিংহ শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
১ মে ২০২০, ০১:৩১ অপরাহ্ন
সরকারি চাল আত্মসাতের অভিযোগে নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সরকারি চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দীন।
১ মে ২০২০, ০১:০১ অপরাহ্ন
ফরিদগঞ্জ থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে আটক ২
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিবের বিরুদ্ধে ভুয়া আইডি দিয়ে ফেসবুকে আপত্তিকর তথ্য পোস্ট ও অপপ্রচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
১ মে ২০২০, ১২:২৭ অপরাহ্ন
সাভারে করোনা শনাক্ত ৮ জনের মধ্যে ৭ জনই পোশাক শ্রমিক
সাভারে নতুন করে আট জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এদের মধ্যে সাত জনই পোশাক শ্রমিক বলে জানা গেছে।
১ মে ২০২০, ১২:২৬ অপরাহ্ন
কসবায় বজ্রপাতে ২ নারীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
১ মে ২০২০, ১২:১৮ অপরাহ্ন
ত্রাণ চুরি ও জালিয়াতি প্রতিরোধে ঈশ্বরদীতে ডিজিটাল ‘সেন্ট্রাল সার্ভার সিস্টেম’ উদ্ভাবন
ত্রাণ চুরি, জালিয়াতি প্রতিরোধ ও সুষ্ঠুভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য পাবনার ঈশ্বরদীতে ডিজিটাল ‘সেন্ট্রাল সার্ভার সিস্টেম’ উদ্ভাবন করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা প্রশাসন নিজস্ব অর্থায়নে এই প্রযুক্তির উদ্ভাবন করেছে।
১ মে ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন