এক মৃত্যুতেই বেরিয়ে এলো রাজশাহীতে করোনা প্রস্তুতির গলদ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর পর বেরিয়ে এসেছে নানা অসঙ্গতি। করোনা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে অন্তত ২১টি ভেন্টিলেটরসহ দুটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রস্তুত রাখা হয়েছে। অথচ আক্রান্ত রোগীর জন্য একটিও ব্যবহার করা হয়নি। করোনা আক্রান্ত—শুনেই চিকিৎসকরা দূরে সরে গেছেন। তাকে স্থানান্তরের কোনো ব্যবস্থা ছিল না।
২৭ এপ্রিল ২০২০, ১২:৪২ অপরাহ্ন
হাইমচরে কৃষক হত্যার অভিযোগে আটক ২
চাঁদপুরের হাইমচরের চরপোড়ামুখী গ্রামে কৃষক মো. মিস্টার রাঢ়ী (৩৮) হত্যা মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে দুজনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
২৭ এপ্রিল ২০২০, ১২:৩৩ অপরাহ্ন
কুটির, ছোট ও মাঝারি শিল্পের প্রণোদনা প্যাকেজের অর্ধেক জোগান দেবে বাংলাদেশ ব্যাংক
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কুটির, ছোট ও মাঝারি শিল্পের জন্য সরকার ২০ হাজার কোটি টাকার চলতি মূলধন দেওয়ার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, এর অর্ধেক অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক।
২৭ এপ্রিল ২০২০, ১২:০৪ অপরাহ্ন
সীমান্তের ১ হাজার পরিবারের মাঝে বিদ্যানন্দের ত্রাণ বিতরণ করল বিজিবি
করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে চলমান সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন সীমান্তের মানুষ। এসব কর্মহীন হয়ে পড়া এক হাজার অসহায় পরিবারের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট ১৫ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়ন।
২৭ এপ্রিল ২০২০, ১২:০৪ অপরাহ্ন
সাধারণ অটোচালকের অসাধারণ দৃষ্টান্ত
নিজের ঘর নেই অটোচালক রাজ কুমার বিশ্বাসের। এক মাস আগে নদী রক্ষায় জেলা প্রশাসনের অভিযানে তার ঘরও ভাঙা পড়েছে। নবগঙ্গা নদীর পাড়ে সরকারি জমিতে শিশু সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন। আর স্বপ্ন দেখেন নিজের একটা ঘরের।
২৭ এপ্রিল ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন
বরগুনায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু
বরগুনায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোররাতে পৌরসভার কেজি স্কুল সড়কের নিজ বাসায় শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।
২৭ এপ্রিল ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
তথ্য গোপন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শ্বশুর বাড়িতে
করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে টাঙ্গাইল থেকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে ধামরাইয়ে পাওয়া গেছে। তিনি করোনায় আক্রান্ত হওয়ায় তথ্য গোপন করে শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। আজ সোমবার দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক চন্দ্র সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ এপ্রিল ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সুনামগঞ্জের ২ জন
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সিলেট বিভাগে প্রথম একসঙ্গে দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২৭ এপ্রিল ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
খাবারের দাবিতে টাঙ্গাইলে সড়ক অবরোধ
টাঙ্গাইলের ঘাটাইলে লকডাউনে কর্মহীন হয়ে পড়া লোকজন সরকারি খাদ্য সহায়তার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
২৭ এপ্রিল ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন
টাঙ্গাইলে অ্যাম্বুলেন্সচালক করোনায় আক্রান্ত
টাঙ্গাইলের সখীপুরে ৩৫ বছর বয়সী এক অ্যাম্বুলেন্সচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে, এখনো তার মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।
২৭ এপ্রিল ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন
পরিবেশ দূষণের অভিযোগে পোলট্রি ফার্ম বন্ধ, মালিককে জরিমানা
পরিবেশ দূষণের অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া গ্রামে একটি পোলট্রি ফার্ম বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এর মালিককে জরিমানা করা হয়েছে।
২৭ এপ্রিল ২০২০, ১০:০৩ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে ২ শিশুসহ একই পরিবারের ৩ জনের করোনা শনাক্ত
লক্ষ্মীপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন জনকে শনাক্ত করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৩৩ জনকে শনাক্ত করা হয়েছে।
২৭ এপ্রিল ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৫ দিন বয়সী শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা পাঁচ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
২৭ এপ্রিল ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন
অস্ট্রেলিয়ায় আটকে পড়া ৩৫০ বাংলাদেশি দেশে ফিরতে পারছেন না
করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকে পরেছেন কয়েক লাখ মানুষ। নিজেদের নাগরিককে দেশে ফিরিয়ে নিতে এরই মধ্যে অনেক দেশই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
২৭ এপ্রিল ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন
মানিকগঞ্জে চিকিৎসকসহ ৩ জন করোনায় আক্রান্ত
মানিকগঞ্জে এক নারী চিকিৎসকসহ আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
২৭ এপ্রিল ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন
গাজীপুরে ৪ খুনে জড়িত থাকার অভিযোগে যুবক গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর চার খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২৭ এপ্রিল ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৯৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৫২। এ ছাড়া, আক্রান্ত আরও ৪৯৭ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৯১৩ জনকে শনাক্ত করা হয়েছে।
২৭ এপ্রিল ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
‘নদী সাঁতরে ভারতে যাওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন’
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে নদী সাঁতরে ভারতের আসামে অনুপ্রবেশ করা বাংলাদেশি যুবক করোনার চিকিৎসার জন্য ভারতে প্রবেশ করেননি। বরং তিনি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও চিকিৎসকরা।
২৭ এপ্রিল ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন
পুড়ে ছাই বান্দরবানের থানচি বাজার
করোনাভাইরাসে দেশব্যাপী লকডাউনের মধ্যেই আজ সোমবার ভোরে বান্দরবানের থানচি বাজার ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে গেছে প্রায় ২০০ দোকান।
২৭ এপ্রিল ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন
হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল লকডাউন
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালকে লকডাউন ঘোষণা করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা সংক্রমণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৭ এপ্রিল ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন