তিন দফায় এনআইডির ফটোকপি জমা দিয়েও মেলেনি ত্রাণ, গ্রামবাসীর বিক্ষোভ

তিন দফায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ফটোকপি জমা নিয়েও ত্রাণ সহায়তা না দেওয়ায় লালমনিরহাটে বিক্ষোভ দেখিয়েছেন শতাধিক গ্রামবাসী। সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বত্রিশহাজারি গ্রামের রাস্তায় ঘণ্টাব্যপী বিক্ষোভ করেন তারা।
২৬ এপ্রিল ২০২০, ০২:১৮ অপরাহ্ন

ঝিনাইদহে বজ্রপাতে ১ স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরের নাটিমা গ্রামে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।
২৬ এপ্রিল ২০২০, ০১:৩৭ অপরাহ্ন

কক্সবাজারে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের সদর উপজেলার দক্ষিণ মুহুরীপাড়া গ্রামে নিজ ঘর থেকে গৃহবধূ রাশেদা আক্তার রিফা (২০) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৬ এপ্রিল ২০২০, ০১:৩২ অপরাহ্ন

করোনা প্রতিরোধে বাগেরহাটে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু

করোনাভাইরাসে প্রতিরোধ বাগেরহাট সদরে নানা পর্যায়ের ৯৯ টি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তারা করোনাভাইরাস বিষয়ে সচেতন, কর্মহীনদের খাদ্যসহায়তা, স্বাস্থ্যসেবায় সহযোগিতাসহ করোনা প্রতিরোধে প্রয়োজনীয় কাজ করবেন।
২৬ এপ্রিল ২০২০, ০১:২৪ অপরাহ্ন

ফরিদপুরে জ্বর-কাশি নিয়ে কিশোরীর মৃত্যু

ফরিদপুরের সদরপুর উপজেলায় জ্বর, কাশি ও মাথা ব্যথাজনিত উপসর্গ নিয়ে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীর মৃত্যু হয়েছে।
২৬ এপ্রিল ২০২০, ০১:০৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইউপি সচিবকে মারধর, আ. লীগ নেতা কারাগারে

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন পরিষদ সচিবকে মারধরের দায়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২৬ এপ্রিল ২০২০, ০১:০০ অপরাহ্ন

কুড়িগ্রামে বাবা-মেয়েসহ একই পরিবারের ৩ জন করোনা আক্রান্ত

কুড়িগ্রামের সদর উপজেলায় ঢাকার কেরানীগঞ্জ থেকে যাওয়া বাবা ও পাঁচ বছরের মেয়েসহ একই পরিবারের তিন জনের করোনা শনাক্ত হয়েছে। এ নি‌য়ে সদর উপ‌জেলায় চার জনের ক‌রোনা শনাক্ত হলো।
২৬ এপ্রিল ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন

বড় ভাইয়ের বটির আঘাতে ছোট ভাই নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ধারালো বটির আঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এ ঘটনায় বড় ভাইকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার মিনারবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।
২৬ এপ্রিল ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের জন্য হচ্ছে ১৯০০ শয্যার আইসোলেশন সেন্টার

করোনাভাইরাস মোকাবিলায় পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ ক্যাম্পের রোহিঙ্গাদের জন্য ভিন্ন ভিন্ন মোট এক হাজার নয় শ শয্যার আইসোলেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে।
২৬ এপ্রিল ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

যশোর জেলা লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে যশোর জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউনে ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
২৬ এপ্রিল ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

পিরোজপুরে করোনা আক্রান্ত ৭ জনের মধ্যে সুস্থ হলেন ১ জন

পিরোজপুরে করোনা আক্রান্ত সাত জনের মধ্যে একজন পুরোপুরি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। জেলার মঠবাড়িয়া উপজেলার ৩০ বছর বয়সী ওই যুবকই পিরোজপুরের প্রথম শনাক্ত হওয়া করোনা আক্রান্ত ব্যক্তি।
২৬ এপ্রিল ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন

ওএমএস’র চাল ছিনিয়ে নিলো এলাকাবাসী

সিলেটের জকিগঞ্জ উপজেলায় খোলাবাজারে ১০ টাকা কেজি দরে বিক্রির জন্য সরকারের খাদ্যবান্ধব ওএমএস কর্মসূচির চাল ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। আজ রবিবার সকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
২৬ এপ্রিল ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন

নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সহকারীর করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) সহকারীর করোনা শনাক্ত হয়েছে।
২৬ এপ্রিল ২০২০, ১১:২০ পূর্বাহ্ন

সিঙ্গাপুরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, অধিকাংশই অভিবাসী শ্রমিক

সিঙ্গাপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
২৬ এপ্রিল ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন

১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস পরিস্থিতিতে ১৭তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে প্রাথমিক বাছাই পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ ও ১৬ মে। এই পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল ৭ ও ৮ আগস্ট।
২৬ এপ্রিল ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর, নোয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুরের কমলনগর ও নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সেনবাগে মৃত শ্রমিকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন চার সহকর্মী। তাদের খোঁজে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ এপ্রিল ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন

যশোরে বিষাক্ত মদপানে আরও ২ জনের মৃত্যু, অভিযুক্ত বিক্রেতা আটক

যশোরে বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে যশোর জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মদ বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
২৬ এপ্রিল ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

কোভিড-১৯ মোকাবিলায় ভারতের চিকিৎসা সহায়তার ২য় চালান বাংলাদেশে

কোভিড-১৯ মোকাবিলায় ভারতের চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৬ এপ্রিল ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

শরীয়তপুরে করোনায় আরও ১ জনের মৃত্যু

শরীয়তপুরে ডামুড্যা উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার বিশাকুড়ি গ্রামে ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে শরীয়তপুরে করোনা আক্রান্ত দুই জনের মৃত্যু হলো।
২৬ এপ্রিল ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন

রৌমারীতে এখনো চলছে অবৈধ বালু উত্তোলন

করোনাভাইরাসের সংক্রমন রোধে প্রশাসন ব্যস্ত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদ ও সোনাভরি নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত বালু উত্তোলন করা হচ্ছে।
২৬ এপ্রিল ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন