চাঁদপুরে নিখোঁজ শিক্ষার্থী শারমিনের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী শারমিন আক্তার কাকলির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন।
২২ এপ্রিল ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে শনাক্ত রোগীর সংখ্যা ৪৯৯, মৃত্যু ৩৫
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৭৭২ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪৯৯ জনই নারায়ণগঞ্জের। এ ছাড়া, মৃত্যুবরণ করা ১২০ জনের মধ্যে ৩৫ জনই নারায়ণগঞ্জের।
২২ এপ্রিল ২০২০, ০৮:৫৮ পূর্বাহ্ন
৬৪ জেলার ৫৫টিতেই করোনা রোগী শনাক্ত
দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫টিতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
২২ এপ্রিল ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন
বিলাইছড়িতে বাড়ি বাড়ি সবজি বীজ বিতরণ
রাঙামাটির বিলাইছড়ির বাড়ি বাড়ি গিয়ে শাক-সবজির বীজ বিতরণ করা করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।
২২ এপ্রিল ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন
রাঙ্গাবালীতে করোনা শনাক্ত ৪ জনের ৩ জন ভারতীয় নাগরিক
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চার জন ও দুমকিতে এক উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন। রাঙ্গাবালীতে করোনা শনাক্ত হওয়া চার জনের মধ্যে তিন জন ভারতীয় নাগরিক। তারা তাবলিগ জামায়াতের সদস্য। এছাড়া, দুমকিতে আক্রান্ত নারীর স্বামীও একই উপজেলার একটি কমিউনিটি ক্লিনিকের কর্মী।
২২ এপ্রিল ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১২০। এ ছাড়া, আক্রান্ত আরও ৩৯০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৭৭২ জনকে শনাক্ত করা হয়েছে।
২২ এপ্রিল ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ন
মাগুরায় প্রথম ও শরীয়তপুরে আরও ৩ করোনা রোগী শনাক্ত
মাগুরায় প্রথম ও শরীয়তপুরে আরও তিন জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মাগুরায় প্রথম হলেও শরীয়তপুরে মোট আক্রান্ত হয়েছেন ১১ জন। আজ বুধবার এ দুই জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২২ এপ্রিল ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও-পঞ্চগড়ে গম সংগ্রহ, শুরুতেই লক্ষ্যমাত্রা অর্জনে শঙ্কা
করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামে গম সংগ্রহ অভিযানের শুরুতেই লক্ষ্যমাত্রা অর্জনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
২২ এপ্রিল ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন
নড়াইলে ৩ চিকিৎসকসহ ৫ জন করোনা আক্রান্ত
নড়াইলের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসক ও ২ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বুধবার দুপুরে নড়াইলের সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ এপ্রিল ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন
অবশেষে করোনা রোগীর রক্ত পেতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র, সরকারকে কিট দিবে ২৫ এপ্রিল
উৎপাদিত কিট পরীক্ষার জন্যে করোনা রোগীর রক্ত পেতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। আজ ২২ এপ্রিল চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে তা জানানো হয়েছে। আগামী ২৫ এপ্রিল তারা সরকারকে কিট সরবরাহ করতে পারবে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
২২ এপ্রিল ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন
করোনার চিকিৎসায় যশোরে প্রস্তুত ৪ হাসপাতাল
করোনার চিকিৎসার জন্য যশোরে প্রস্তুত রাখা হয়েছে একটি সরকারি ও তিনটি বেসরকারি হাসপাতাল। এসব হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবেন তালিকাভুক্ত ৪৫ চিকিৎসক। একইসঙ্গে চিকিৎসাসেবা প্রদানকারীদের জন্যে দু’টি আবাসিক হোটেল ও শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ডরমেটরি ভবন ও রোগী পরিবহনের জন্যে এম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও, করোনার চিকিৎসাসেবা প্রদানকারীরা যাতায়াতে পরিবহন সুবিধা ও আর্থিক প্রণোদনা পাবেন।
২২ এপ্রিল ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
জিও’র ৯ দশমিক ৯ শতাংশ শেয়ার কিনেছে ফেসবুক
ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টেলিকম সংস্থা জিও এর ৯ দশমিক ৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক।
২২ এপ্রিল ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন
যেমন আছেন স্লোভেনিয়া ও হাঙ্গেরিতে বসবাসরত বাংলাদেশিরা
করোনাভাইরাস নিঃসন্দেহে এ শতাব্দীর সবচেয়ে বড় দুর্যোগের নাম। কোনো যুদ্ধ নয়, নয় কোনো সামরিক অভিযান কিংবা কোনো পারমাণবিক অভিযান। অতি ক্ষুদ্র এক আলোক আণুবীক্ষণিক প্রাণীর কাছে গোটা পৃথিবী অসহায়।
২২ এপ্রিল ২০২০, ০৬:৩৪ পূর্বাহ্ন
সাভারে রোগাক্রান্ত বৃদ্ধাকে ফেলে গেল স্বজনরা
দেশে চলমান করোনা মহামারির সময়ে একের পর এক অমানবিক সব ঘটনা ঘটে চলছে। করোনার উপসর্গ থাকায় টাঙ্গাইলের সখীপুরের জঙ্গলে বৃদ্ধা মাকে ফেলে যাওয়া ও পাবনার দুর্গম যমুনার চরে এক বৃদ্ধকে ফেলে যাওয়া ঘটনা দুটির পর একই ধরনের ঘটনা ঘটেছে রাজধানীর উপকন্ঠ সাভারে।
২২ এপ্রিল ২০২০, ০৬:৩৪ পূর্বাহ্ন
যশোরে কিশোরসহ ২ করোনা রোগী শনাক্ত
যশোরের চৌগাছায় এক কিশোরসহ দুই করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।
২২ এপ্রিল ২০২০, ০৬:১৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২ করোনা রোগী শনাক্ত
কুষ্টিয়াতে দুজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার ওই দুজনের রিপোর্টে হাতে পাওয়ার পর এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।
২২ এপ্রিল ২০২০, ০৫:৪৭ পূর্বাহ্ন
আশুলিয়ায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৩
সাভারের আশুলিয়ায় চাঁদাবাজির সময় তিন জনকে আটক করে মারধরের পরে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আকটকৃতরা ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করেন বলে এলাকাবাসীর অভিযোগ।
২২ এপ্রিল ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: সন্তানসম্ভবা মায়েদের কঠোর আইসোলেশনে রাখুন
করোনাভাইরাসের দিনগুলোতে সন্তানসম্ভবা মায়েদের কঠোরভাবে আইসোলেশনে থাকা উচিত।
২২ এপ্রিল ২০২০, ০৫:১৯ পূর্বাহ্ন
মেহেরপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
মেহেরপুরে প্রথম করোনা আক্রান্ত রোগীর শনাক্ত করা হয়েছে। গত চারদিন আগে তার থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হলে আজ বুধবার সকালে সকালে তার রিপোর্ট পজিটিভ এসেছে।
২২ এপ্রিল ২০২০, ০৫:০৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে ১৫ বস্তা সরকারি চাল জব্দ, ২ আ. লীগ নেতা গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় নবীপুরের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ এপ্রিল ২০২০, ০৪:৩৭ পূর্বাহ্ন