মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক চিকিৎসক করোনা আক্রান্ত

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এনিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনা আক্রান্ত হলেন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায়।
১৯ এপ্রিল ২০২০, ০২:১২ অপরাহ্ন

বরিশালে করোনো অইসোলেশন ইউনিটে যুবকের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে জ্বর, শ্বাসকষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৯ এপ্রিল ২০২০, ০১:২৯ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষ। আজ রোববার দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের কর্মহীন সহস্রাধিক নারী-পুরুষ কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে গাছ ফেলে অবরোধ করেন।
১৯ এপ্রিল ২০২০, ০১:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে হচ্ছে করোনা ল্যাব: আইভী

নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের ল্যাব হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
১৯ এপ্রিল ২০২০, ০১:২০ অপরাহ্ন

বাগেরহাটে আইসোলেশনে মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না

বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন না।
১৯ এপ্রিল ২০২০, ১২:৫০ অপরাহ্ন

করোনা সংক্রমণ ঝুঁকি বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়: সিভিল সার্জন

লকডাউন নির্দেশনা অমান্য করে খেলাফতে মজলিশের নায়েবে আমীর যুবায়ের আহমেদ আনসারীর জানাজায় গণজমায়েতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।
১৯ এপ্রিল ২০২০, ১২:২৭ অপরাহ্ন

শরীরে জীবাণুনাশক ছিটানো ক্ষতিকর: স্বাস্থ্য অধিদপ্তর

জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানোর ক্ষতির ব্যাপারে সতর্ক করে এ ধরনের কাজ বন্ধ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
১৯ এপ্রিল ২০২০, ১২:২৪ অপরাহ্ন

করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল

করোনা আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা প্রদানে চট্টগ্রামে চালু হচ্ছে দেশের প্রথম ৬০ শয্যার ফিল্ড হাসপাতাল। সীতাকুন্ডের ফৌজদারহাট এলাকায় ২১ এপ্রিল থেকে এই হাসপাতাল চালু হবে।
১৯ এপ্রিল ২০২০, ১২:১৯ অপরাহ্ন

ভুখা লংমার্চ থেকে চা শ্রমিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

​১২ সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ার কালিটি চা-বাগান থেকে উপজেলা সদরের অভিমুখে ‘ভুখা লংমার্চ’ করেছেন চা শ্রমিকরা।
১৯ এপ্রিল ২০২০, ১১:৫৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে হঠাৎ বাড়ছে চালের দাম

লালমনিরহাটে হঠাৎ করেই চালের দাম বাড়তে শুরু করেছে। গত দুদিনে চালের দাম কেজিতে চার থেকে ছয় টাকা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে প্রতিকেজি চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫২ টাকা। যা দুদিন আগেও ছিল ৩৬ থেকে ৪৬ টাকা। আর গত এক সপ্তাহ আগে প্রতিকেজি চালের দাম ছিল ৩২ থেকে ৪২ টাকা।
১৯ এপ্রিল ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

মেয়েকে উত্যক্তের প্রতিবাদে বাবা খুন, ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা

কুমিল্লার লালমাইয়ে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে খুনের অভিযোগে বেলঘর ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
১৯ এপ্রিল ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন

সাভারে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ

করোনাভাইরাস মোকাবিলায় সাভারে ইউএনওর গঠন করা তহবিলে অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রকাশিত সংবাদের জের ধরে দৈনিক যুগান্তরের সাভার প্রতিনিধি মতিউর রহমান ভান্ডারিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিরুদ্ধে।
১৯ এপ্রিল ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন

নড়াইলে টিসিবির তেল ও চিনিসহ ৫ জন আটক

নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রি হওয়া ৮৭ লিটার টিসিবির তেল ও ৫০ কেজি চিনিসহ পাঁচ জনকে আটক করেছে। এ ঘটনায় কালিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
১৯ এপ্রিল ২০২০, ১১:১২ পূর্বাহ্ন

সাভারে ষাটোর্ধ্ব দুজনকে উদ্ধার, করোনা সন্দেহে রাস্তায় ফেলে যাওয়ার শঙ্কা

ঢাকার সাভারের দুটি স্থান থেকে এক বৃদ্ধ ও এক বৃদ্ধাকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়েছে।
১৯ এপ্রিল ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশে ‘থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম’ চালু করল ফেসবুক

ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে ও অনলাইনে প্রাপ্ত খবরের গুণগত মান উন্নয়নে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশে থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম চালু করার ঘোষণা দিয়েছে ফেসবুক।
১৯ এপ্রিল ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন

বেতনের ট্রেনে যাত্রী পরিবহন, ব্যবস্থা নেওয়ার সুপারিশ

রেলওয়ের কর্মীদের বেতন ও অন্যান্য আনুষঙ্গিক খরচের টাকা নিয়ে ঢাকা থেকে সিলেট যাওয়া বিশেষ ট্রেনে লকডাউনের নির্দেশনা ভেঙে বেশ কিছু যাত্রী নেওয়ার অভিযোগ উঠেছে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
১৯ এপ্রিল ২০২০, ১০:২১ পূর্বাহ্ন

জেদ্দায় শ্রম কাউন্সেলর করোনাক্রান্ত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট জেনারেলের শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম করোনাক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
১৯ এপ্রিল ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন

আমরা কোনো সময় নষ্ট করি নাই: স্বাস্থ্যমন্ত্রী

‘আমরা কোনো সময় নষ্ট করি নাই’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের দেশে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে করোনার কার্যক্রম শুরু করি।’
১৯ এপ্রিল ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন

ত্রাণ বিতরণে অনিয়ম, আরও ১২ জনপ্রতিনিধি বরখাস্ত

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে তিন জন ইউপি চেয়ারম্যান ও নয় জন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ রবিবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
১৯ এপ্রিল ২০২০, ০৯:৪৭ পূর্বাহ্ন

করোনা মোকাবিলায় ১৭ বিশেষজ্ঞের ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’

বাংলাদেশে করোনাভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং চ্যালেঞ্জ মোকাবিলায় ১৭ জন বিশেষজ্ঞের সমন্বয়ে ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি’ গঠন করেছেন সরকার।
১৯ এপ্রিল ২০২০, ০৯:১২ পূর্বাহ্ন