করোনায় দেশে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৪১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৬০। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে।
১৬ এপ্রিল ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিমানবন্দর সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ করে রেখেছেন।
১৬ এপ্রিল ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ন
শরীয়তপুরে আরও এক করোনা রোগী শনাক্ত
শরীয়তপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ছয় জনকে শনাক্ত করা হয়েছে।
১৬ এপ্রিল ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন
সিলেটে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
সিলেট শহরে করোনা উপসর্গ নিয়ে ১০ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
১৬ এপ্রিল ২০২০, ০৭:৩৮ পূর্বাহ্ন
বগুড়ায় ওএমএস’র ৩৩০ কেজি চালসহ ইউপি চেয়ারম্যান আটক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মির্জা গোলাম হাফিজ সোহাগকে ওএমএস’র ৩৩০ কেজি চালসহ আটক করে পুলিশ।
১৬ এপ্রিল ২০২০, ০৭:২৫ পূর্বাহ্ন
রামেক হাসপাতালে পড়ে আছে করোনা পরীক্ষার মেশিন
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবরেটরিতে পিসিআর মেশিন স্থাপন করে সরকার। একটি মেশিনে পুরো বিভাগের ক্রমবর্ধমান চাপ সামলাতে সংশ্লিষ্টরা হিমসিম খেলেও অনুমতি না পাওয়ায় রামেক হাসপাতালে একটি রিয়েল টাইম পলিমেরাস চেইন রিঅ্যাকশন মেশিন গত চার বছর ধরে অব্যবহৃত পড়ে আছে।
১৬ এপ্রিল ২০২০, ০৭:১৯ পূর্বাহ্ন
ঢাকা থেকে পলাতক করোনা রোগী সুনামগঞ্জে আটক
করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর ঢাকা থেকে পালিয়ে যাওয়া এক রোগীকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নিজ গ্রাম থেকে আটক করে আইসোলেশনে নেওয়া হয়েছে।
১৬ এপ্রিল ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন
সিলেটে আরও ২ জন করোনায় আক্রান্ত
সিলেটে আরও দুজনের করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ এপ্রিল ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন
মালয়েশিয়ায় নামতে না পেরে ফিরে এলেন ৩ শতাধিক রোহিঙ্গা
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া সৈকত থেকে ৩৯৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা।
১৬ এপ্রিল ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন
কৃষকের পাশে দাঁড়ান: আগে বোরো বাঁচান, পরে আউশ
কোভিড-১৯ সংক্রমণের ফলে কৃষি খাতে সম্ভাব্য বিপর্যয় এড়াতে এ পর্যন্ত যে সব সরকারি সুবিধা ঘোষণা করা হয়েছে, তাতে দেশের প্রধান শস্য বোরো ধান চাষিদের দুঃখ খুব কমই লাঘব হচ্ছে।
১৬ এপ্রিল ২০২০, ০৬:১২ পূর্বাহ্ন
ঘরে থাকুন, সুস্থ থাকুন: ডেঙ্গু থেকে সাবধান
করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে লকডাউনে সবাই আছেন ঘরে। ঘরে থাকায় করোনা থেকে নিরাপদ থাকা গেলেও মৌসুমের কারণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ডেঙ্গুতে।
১৬ এপ্রিল ২০২০, ০৬:১০ পূর্বাহ্ন
ঘরে বসে তারাবি পড়েন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা দেখেছেন সৌদি আরব, সেখানে পর্যন্ত মসজিদে নামাজ বা জমায়েত হওয়া বন্ধ করে দিয়েছে। এমনকি তারাবির নামাজও সেখানে হবে না। সবাই ঘরে বসে পড়বে। খুব সীমিত আকারে সেখানে তারা পড়ছেন, সেখানে তারা নিষেধ করে দিয়েছেন। আল্লাহর ইবাদত, ইবাদত তো আপনি যেকোনো জায়গায় বসে করতে পারেন। এটাতো আল্লাহর কাছে সরাসরি আপনি করবেন। বরং এখন আরও ইবাদত করার ভালো একটা সুযোগ আছে।’
১৬ এপ্রিল ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন
আরও ৫০ লাখ মানুষের রেশন কার্ড করে দেবো: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যেহেতু সবকিছু এখন বন্ধ, অনেক মানুষের কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা দিনমজুর, যারা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, ছোট-খাট ব্যবসায়ী, এমনকি নিম্নবিত্ত তাদেরও কষ্ট হচ্ছে। সেটা মাথায় রেখে আমরা ইতোমধ্যে একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছি। যেখান থেকে সব শ্রেণি-পেশার মানুষ, সবাইকে আমরা সহযোগিতা করবো। সেটা আমরা করে যাচ্ছি।’
১৬ এপ্রিল ২০২০, ০৫:০১ পূর্বাহ্ন
জুয়া বন্ধে থানায় অভিযোগ, সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
বরগুনা সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয়।
১৬ এপ্রিল ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন
কোয়ারেন্টিন থেকে পালিয়ে এখন জেলে
গত সাড়ে তিন মাসে করোনাভাইরাস সংক্রান্ত আইন লঙ্ঘন করার অপরাধে অস্ট্রেলিয়ান পুলিশ কয়েক মিলিয়ন ডলার জরিমানা আদায় করেছে। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে, গত সপ্তাহে মেলবোর্নে সামাজিক দূরত্ব না মানায় ২৬ জনকে ৪২ হাজার ডলার (২৫ লাখ ২০ হাজার টাকা) জরিমানা করেছিল পুলিশ।
১৬ এপ্রিল ২০২০, ০৪:৩২ পূর্বাহ্ন
ডাক্তারদের জন্যে প্রস্তাবিত হোটেল, অনেকগুলোর কর্তৃপক্ষ কিছুই জানে না
ঢাকার বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সেবাদানকারী চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের অবস্থান অথবা কোয়ারেন্টিনের জন্য রাজধানীর ২০টি হোটেলের নাম প্রস্তাব করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে লিখিতভাবে এই প্রস্তাবিত হোটেলের তালিকা দেওয়া হয়।
১৬ এপ্রিল ২০২০, ০২:০৬ পূর্বাহ্ন
করোনায় মৃত ডা. মঈন উদ্দিন কেন সিলেটে আইসিইউ পেলেন না?
এক সপ্তাহ আগে, গত ৮ এপ্রিল, যখন কোভিড-১৯ আক্রান্ত ডা. মো. মঈন উদ্দিনকে সিলেট থেকে ঢাকায় রেফার করা হয়, তখন প্রশ্ন ওঠে কেনো তাকে সিলেটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হলো না। নাকি সিলেটের আইসিইউ সচল নয়। সে রাতেই জরুরি একটি সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে একটি ব্যাখ্যা দেয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু বুধবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যুর পর বিষয়টি নিয়ে আবারো আলোচনা শুরু হয়েছে।
১৫ এপ্রিল ২০২০, ০৬:০০ অপরাহ্ন
খাদ্য বিতরণ কর্মসূচিতেও গণস্বাস্থ্য কেন্দ্র
দ্রুত করোনাভাইরাস পরীক্ষার টেস্ট কিট তৈরির উদ্যোগের পাশাপাশি বিভিন্ন জেলায় দিনমজুর, বস্তিবাসীসহ দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। এরই মধ্যে প্রতিষ্ঠানটি থেকে পাঁচ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আরও পাঁচ হাজার প্যাকেট ত্রাণ বিতরণের প্রস্তুতি চলছে।
১৫ এপ্রিল ২০২০, ০৪:৫৭ অপরাহ্ন
কুমিল্লার চান্দিনায় ১ চিকিৎসকসহ ৩ জনের করোনাভাইরাস শনাক্ত
কুমিল্লার চান্দিনায় এক চিকিৎসকসহ তিন জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার আইইডিসিআর থেকে ওই তিন জনের রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক।
১৫ এপ্রিল ২০২০, ০৪:১৯ অপরাহ্ন
করোনা রোগী আখ্যা দিয়ে স্বেচ্ছাসেবী পরিচয়ে লুট
সাভার পৌর এলাকায় স্বেচ্ছাসেবী পরিচয়ে বাড়িতে ঢুকে করোনা রোগী আখ্যা দিয়ে লুটের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে।
১৫ এপ্রিল ২০২০, ০৪:১০ অপরাহ্ন