অনেকে পরীক্ষা করাতে চান না, এটা একটা বিরাট সংকট: স্বাস্থ্যমন্ত্রী
করোনা পরীক্ষায় সারা দেশে ২০টি ল্যাব চালু করা হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘অনেকে পরীক্ষা করাতে চান না, পরীক্ষা থেকে দূরে থাকেন। এটা একটা বিরাট সংকট। আপনি নিজেও আক্রান্ত হবেন, পরিবারকে আক্রান্ত করবেন এবং চিকিৎসককেও আক্রান্ত করবেন। এ জন্য আপনারা নিজেরা টেস্ট করুন, নিজে ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।’
১৫ এপ্রিল ২০২০, ০৯:৩৩ পূর্বাহ্ন
শরীয়তপুর জেলা লকডাউন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ সন্ধ্যা থেকে শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
১৫ এপ্রিল ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন
আরও ৪০ হাজার পরিবারকে প্রাণ-আরএফএলের খাদ্য সহায়তা
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে প্রাণ-আরএফএল গ্রুপ। দ্বিতীয় দফায় রাজধানীসহ দেশের ২০টির বেশি জেলায় ৪০ হাজার পরিবারকে শুকনো খাবার দিচ্ছে তারা।
১৫ এপ্রিল ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন
ঢাকায় সাড়ে ৪ হাজার বেড প্রস্তুত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাক্রান্তদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় সাড়ে ৪ হাজার বেড প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৫ এপ্রিল ২০২০, ০৯:০৯ পূর্বাহ্ন
বগুড়ায় ওএমএসের ৬২ বস্তা চাল উদ্ধার, আটক ২
বগুড়ার মগ্রাপাড়ায় গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে ওএমএসের ৬২ বস্তা চাল উদ্ধার করেছে গাবতলী থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করাও হয়েছে।
১৫ এপ্রিল ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন
করোনায় দেশে অর্ধশত মানুষের মৃত্যু
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে।
১৫ এপ্রিল ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন
শতাধিক দরিদ্র পরিবারকে নিজের তৈরি মাস্ক দিলেন দর্জি সাইফুল
যশোর শহরের পুরাতন কসবা পালবাড়ি গাজীরঘাট রোডের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন হতদরিদ্র দর্জি সাইফুল ইসলাম। গত দুদিন ধরে নিজের তৈরি এসব মাস্ক বিনামূল্যে বিতরণ করেছেন তিনি।
১৫ এপ্রিল ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫০। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২১৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ২৩১ জনে দাঁড়িয়েছে।
১৫ এপ্রিল ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
কুড়িগ্রামে ১০ গ্রাম লকডাউন
ঢাকাফেরত এক যুবক করোনাক্রান্ত হওয়ায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ১০টি গ্রামে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
১৫ এপ্রিল ২০২০, ০৮:০৬ পূর্বাহ্ন
করোনায় মৃত প্রবাসীর স্ত্রীও করোনা আক্রান্ত
নোয়াখালীর সোনাইমুড়ীর সোনাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালি প্রবাসীর স্ত্রীও করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তাকে এখন হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
১৫ এপ্রিল ২০২০, ০৭:৫৯ পূর্বাহ্ন
নওগাঁয় ৫৬ বস্তা সরকারি চাল উদ্ধার
নওগাঁয় সরকারের ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬ বস্তা চাল ও চালের ১৭২টি খালি বস্তা উদ্ধার করেছে পুলিশ।
১৫ এপ্রিল ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন
চা শ্রমিকদের ভুখা মিছিল
কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের কালিটি চা বাগানের শ্রমিকদের মজুরি ১২ সপ্তাহ ধরে বকেয়া। এতে ৫৩৬ স্থায়ী শ্রমিক পরিবারসহ হাজার খানিক শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া মজুরির দাবিতে আজ বুধবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ভুখা মিছিল করেছেন শ্রমিকরা।
১৫ এপ্রিল ২০২০, ০৭:৩০ পূর্বাহ্ন
বাউফলে ৪২ টন সরকারি চাল জব্দ, আটক ২
পটুয়াখালীর বাউফলের বগা বাজার থেকে ৪২ টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় স্থানীয় এক চাল ব্যবসায়ী ও ট্রলার মালিককে আটক করা হয়েছে।
১৫ এপ্রিল ২০২০, ০৭:২৪ পূর্বাহ্ন
কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ীর ধনিবাম গ্রামের বাসিন্দা জাহিদুল হকের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ এপ্রিল ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন
বাগেরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত
বাগেরহাট জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খুমেকের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ এপ্রিল ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন
মারা গেলেন পা হারানো সেই মোবারক মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে পা হারানো মোবারক মিয়া (৪৫) নামের সেই ব্যক্তি মারা গেছেন।
১৫ এপ্রিল ২০২০, ০৫:৪৯ পূর্বাহ্ন
করোনার কারণে পঞ্চগড় সীমান্তে বসেনি দুই বাংলার মিলন মেলা
প্রতি বছরের মতো এবার পহেলা বৈশাখে সূর্য উঠার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ের বাংলাদেশ-ভারত সীমান্ত অভিমুখে হাজার হাজার মানুষের ছুটে যাওয়ার সেই চিরচেনা দৃশ্যে দেখা যায়নি। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশে সাধারণ ছুটি ও ভারতে লকডাউন থাকায় সদরের অমরখানা সীমান্তে কাঁটাতারের দুপাশে বসেনি বাংলা ভাষাভাষী মানুষের মিলন মেলা।
১৫ এপ্রিল ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশের অর্থনীতিতে বড় ধসের আশঙ্কা আইএমএফের
বিশ্বব্যাংকের পর আইএমএফ চলতি বছরে করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ধসের আশংকা প্রকাশ করেছে।
১৫ এপ্রিল ২০২০, ০৫:২২ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাওয়া ৫০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে
নারায়ণগঞ্জ থেকে গোপনে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ফিরে যাওয়া ফিরে যাওয়া কার্গোবোটের ৪৫ জন মাঝি, মাল্লা ও শ্রমিকসহ ৫০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে কুতুবদিয়া থানা পুলিশ।
১৫ এপ্রিল ২০২০, ০৫:১৭ পূর্বাহ্ন
করোনায় মৃত চিকিৎসকের সংক্রমণের কারণ অনিশ্চিত
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত সিলেটের প্রথম ও একমাত্র ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিনের সংক্রমণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেননি।
১৫ এপ্রিল ২০২০, ০৪:৫১ পূর্বাহ্ন