ব্রাহ্মণবাড়িয়ার প্রথম করোনা রোগী শনাক্ত
ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৬৫ বছর বয়সী এই রোগী জেলার নবীনগর উপজেলার আলমনগর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা।
১০ এপ্রিল ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
ঢামেকের বার্ন ইউনিট হচ্ছে করোনা হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে করোনা হাসপাতাল হিসেবে নির্ধারিত করা হচ্ছে। আর ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
১০ এপ্রিল ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
লকডাউন: ব্যক্তি উদ্যোগে রাস্তা বন্ধ করে দেওয়ায় ভোগান্তি
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকা ও উপজেলার জামির্তা ইউনিয়ন এলাকা লকডাউন ঘোষণা করার পরে অন্যান্য এলাকায় গ্রামবাসী ব্যক্তি উদ্যোগে রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
১০ এপ্রিল ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
প্রশাসন ব্যস্ত করোনা প্রতিরোধে, আ. লীগ নেতা ব্যস্ত সরকারি খাল দখলে
প্রশাসন এখন ব্যস্ত করোনার সংক্রমণ প্রতিরোধ নিয়ে। এটিকে সুযোগ হিসেবে ব্যবহার করছেন কুড়িগ্রামের রৌমারী আওয়ামী লীগ নেতা সুরুজ্জামাল সরকার। তিনি যাদুর চর ইউনিয়নের কর্তিমারী হাট এলাকার সরকারি খালের প্রায় ২০ শতাংশ মাটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন। সুরুজ্জামাল সরকার রৌমারী উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।
১০ এপ্রিল ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
যশোরে নারায়ণগঞ্জফেরত পরিবার, এলাকায় আতঙ্ক
নারায়ণগঞ্জ থেকে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় গিয়েছেন একটি পরিবারের তিন সদস্য। বর্তমানে তারা হোম কোয়ারেন্টিন মানছেন না বলে অভিযোগ উঠেছে। তাদের অবাধ চলাচলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এই অবস্থায় তারা লাঠি হাতে পাহারা বসিয়েছেন বাড়িটির সামনে।
১০ এপ্রিল ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন
সন্ধ্যা ৬টার পর বের হওয়া যাবে না, ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত
সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ছুটি চলাকালীন সন্ধ্যা ৬টার পর কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১০ এপ্রিল ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন
শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নয় বছর এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
১০ এপ্রিল ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন
মোবাইল অ্যাপে হোম কোয়ারেন্টিন তদারকি করবে সিএমপি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে যাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হচ্ছে, তাদের তদারকি করতে অ্যাপ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ‘স্টে হোম, স্টে সেফ’ নামের এই অ্যাপটি তৈরি করেছে ইনোভেস টেকনোলজিস নামক একটি প্রতিষ্ঠান।
১০ এপ্রিল ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ন
সাধারণ ছুটি বাড়তে পারে ২৫ এপ্রিল পর্যন্ত
সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়তে পারে।
১০ এপ্রিল ২০২০, ০৯:২৮ পূর্বাহ্ন
আজ বিকাল থেকে লকডাউন গাইবান্ধা
করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আজ বিকেল পাঁচটা থেকে গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
১০ এপ্রিল ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন
সিংগাইর লকডাউন, ৩ দিনেও ত্রাণ পৌঁছেনি জামির্তা ইউনিয়নে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়ন এলাকা লকডাউন ঘোষণা করা হলেও গত তিন দিনে ত্রাণ পৌঁছেনি। গত ৭ এপ্রিল জামির্তা ইউনিয়ন পরিষদ এলাকা লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। ওই এলাকার দুস্থ ও কর্মহীন ব্যক্তিরা বলেন, কাজ নেই। পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটছে। লকডাউন থাকায় ভোগান্তি আরও বেড়ে গেছে। এই দুর্দিনে সরকার এখনো ত্রাণ সহায়তা দেয়নি। বাচ্চাদের খাবার আর ওষুধ বেশি জরুরি।
১০ এপ্রিল ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ন
করোনায় দেশে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২৭। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৯৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪২৪ জনে দাঁড়িয়েছে।
১০ এপ্রিল ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন
ঢাকার ক্লিনিক ছেড়ে পালালেন নার্স, বাড়ি লকডাউন
বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি মধ্যপাড়া গ্রামের একটি বাড়ি লকডাউন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ওই বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হয়।
১০ এপ্রিল ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন
করোনার সঙ্গে চীনের নাম, দুঃখ প্রকাশ করল ‘নেচার’
করোনাভাইরাস মহামারিতে চীনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষমা চেয়েছে ব্রিটিশ বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার।
১০ এপ্রিল ২০২০, ০৭:৫০ পূর্বাহ্ন
ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঠাকুরগাঁও সদর উপজেলার কচুবাড়িতে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দেশে চলমান সাধারণ ছুটিতে কাজ হারানো শতাধিক শ্রমজীবী মানুষ।
১০ এপ্রিল ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন
কুমিল্লায় করোনায় আক্রান্ত আরও ১
কুমিল্লার তিতাস উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন শনাক্ত হয়েছেন। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বিরামকান্দি গ্রামে। আজ শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর এ তথ্য নিশ্চিত করেছেন।
১০ এপ্রিল ২০২০, ০৭:১০ পূর্বাহ্ন
ব্যাট ছেড়ে গ্রামকে জীবাণুমুক্ত করছেন একদল তরুণ
করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে এসেছে মৌলভীবাজারের সিএফ ইউনিটি ক্লাবের তরুণ ক্রিকেটাররা। ক্রিকেট ব্যাট ছেড়ে শহরতলীর বলিয়ারভাগ এলাকার এই তরুণরা গ্রামকে জীবাণুমুক্ত করার কাজ করছে।
১০ এপ্রিল ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
জনসমাগম ঘটিয়ে বিয়ে করায় সরকারি কর্মকর্তা বরখাস্ত
দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন জনসমাগম ঘটিয়ে বিয়ে করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এক সরকারি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১০ এপ্রিল ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন
চাঁদপুরে প্রথম করোনা রোগী শনাক্ত
চাঁদপুরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত এক জনকে শনাক্ত করা হয়েছে। গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তিনি। নমুনা পরীক্ষার পরে গতকাল রাতে তার করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
১০ এপ্রিল ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন
‘করোনা আক্রান্ত’ রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা, বিজিবির টহল জোরদার
মিয়ানমার সীমান্ত পেরিয়ে আবারো দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে আসবে বলে আশঙ্কা করছেন কক্সবাজারের বাসিন্দারা। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে উখিয়া ও টেকনাফ সীমান্তের কয়েকটি পয়েন্টে স্থানীয়রা রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন।
১০ এপ্রিল ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ন