চট্টগ্রামের বাজারে বাজারে মানুষের ঢল

দেশে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে বারবার। কিন্তু, চট্টগ্রামে সেই নির্দেশনা মানে হচ্ছে না। উল্টো চট্টগ্রাম শহর ও উপজেলার বাজারগুলোতে যেন মানুষের ঢল নেমেছে।
৯ এপ্রিল ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে অনলাইনে ক্লাস শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
৯ এপ্রিল ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন

হাসপাতালে আইসোলেশন থেকে পালিয়েছে রোগী, থানায় জিডি

পাবনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে থাকা এক রোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। পালিয়ে যাওয়া রোগী মোস্তাক আল মামুনের (২৫) বাড়ি দিনাজপুর জেলায়।
৯ এপ্রিল ২০২০, ১১:২২ পূর্বাহ্ন

করোনা সংকট ৫০ কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিবে: অক্সফাম

করোনা মহামারি বিশ্বজুড়ে ৫০ কোটি মানুষকে দারিদ্র্যের মুখে ঠেলে দিবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।
৯ এপ্রিল ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন

ঢাকার কাঁচাবাজারে একমুখী চলাচল

করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকার কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের একমুখী চলাচলের উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্য সামগ্রী কিনতে আসা লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে পুলিশ।
৯ এপ্রিল ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

বরিশালে ২৫ মণ জাটকা আটক

বরিশালের কাশীপুর বাজারে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা আটক করেছে মৎস্য অধিদপ্তর।
৯ এপ্রিল ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন

করোনা চিকিৎসায় কাজ করবে ৬৯ বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল

করোনাভাইরাসের চিকিৎসায় সরকারের পাশাপাশি কাজ করবে ৬৯ মেডিকেল কলেজ হাসপাতাল।
৯ এপ্রিল ২০২০, ১০:১০ পূর্বাহ্ন

‘ঘরোত খাবার নাই মুই এ্যালা কী করং’

'ঘরোত খাবার নাই মুই এ্যালা কী করং’ আঞ্চলিক ভাষায় এভাবেই কষ্টের কথাগুলো বলছিলেন ভ্যানচালক উকিল চন্দ্র রায় (৪৬)।
৯ এপ্রিল ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

সম্মানিত ব্যক্তিরা পরামর্শ বেশি দিলে, নেতিবাচক কথা কম বললে ভালো হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা আশা করবো, যারা বিভিন্ন মাধ্যমে কথা বলেন, সম্মানিত ব্যক্তিরা, তারা যদি আমাদেরকে পরামর্শ বেশি দেন এবং নেতিবাচক কথাবার্তা কম বলেন, তাহলে এটা বেশি ভালো হবে। জনগণের তখন দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমরা সবাই মিলে কাজ করলে পরে করোনা থেকে রক্ষা পাবো। আমার মূল ম্যাসেজ, প্রধানমন্ত্রীর মূল ম্যাসেজ হলো— ঘরে থাকুন, ভালো থাকুন। টেস্ট করুন। নিচে বাঁচুন এবং অপরকেও বাঁচান’
৯ এপ্রিল ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি আহত

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ছয় বাংলাদেশি জেলে আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লে. কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
৯ এপ্রিল ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন

ঢাকা-নারায়ণগঞ্জ থেকে দলে দলে ফিরছে মানুষ

করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগ থেকে ঘরে থাকার নির্দেশনা দিলেও ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে দলে দলে মানুষ ঠাকুরগাঁওয়ে ফিরছেন। আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের ঊনত্রিশ মাইল এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৯০ জনকে আটক করে পুলিশ। জব্দ করা হয়েছে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও প্রাইভেট কারসহ ১৪টি যানবাহন।
৯ এপ্রিল ২০২০, ০৯:২৩ পূর্বাহ্ন

শিশুদের খেলা নিয়ে দ্বন্দ্বে অভিভাবক নিহত

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে শিশুদের ক্রিকেট খেলার নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব মেটাতে গিয়ে আহত এক অভিভাবক গতকাল বুধবার রাতে মারা গেছেন।
৯ এপ্রিল ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন

বিশেষ ক্ষমায় মুক্তি পেতে যাচ্ছে যশোর কারাগারের ১২০ কয়েদি

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত বিশেষ ক্ষমার আওতায় যশোর কেন্দ্রীয় কারাগারের ১২০ জন কয়েদি মুক্তি পেতে যাচ্ছেন।
৯ এপ্রিল ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন

করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২১। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন আরও ১১২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে।
৯ এপ্রিল ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস মহামারির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
৯ এপ্রিল ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ন

কুমিল্লায় একই পরিবারের ২ শিশু করোনায় আক্রান্ত

কুমিল্লার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে একই পরিবারের দুই শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর আগে, গত ৫ এপ্রিল তাদের দাদি মারা যান। ৭ এপ্রিল জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
৯ এপ্রিল ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন

যশোরে সামাজিক দূরত্ব মেনে বসছে হাট

করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে হাট বসানোর উদ্যোগ নিয়েছে যশোরের মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন পরিষদ। স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মশিয়াহাটি ডিগ্রি কলেজ মাঠে হাট স্থানান্তর করা হয়েছে।
৯ এপ্রিল ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন

মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিঘিয়া পারকুণ্ডা গ্রামে শামীম হোসেন (১৮) নামে এক মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল আনাম এ তথ্য জানিয়েছেন।
৯ এপ্রিল ২০২০, ০৭:৫৬ পূর্বাহ্ন

বিক্ষোভকারী কর্মহীনরা পেলেন ত্রাণ

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায় সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন রাস্তায় নেমে বিক্ষোভ করা কর্মহীন শ্রমজীবী দিনমজুরদের বাড়িতে।
৯ এপ্রিল ২০২০, ০৭:৩০ পূর্বাহ্ন

করোনা নিয়ে রাজনীতি ‘আগুন নিয়ে খেলা’

নতুন করোনাভাইরাস ‘কোভিড-১৯’ যখন দেশে দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, এমনকী, বিশ্বের এক নম্বর শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রকেও কাবু করে ফেলছে, সেই মুহূর্তে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থ দেওয়া বন্ধ হতে পারে বলে।
৯ এপ্রিল ২০২০, ০৭:০১ পূর্বাহ্ন