ভারত থেকে ফিরলেন ৩৫ বাংলাদেশি, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৫
করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করায় ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে পড়া আরও ৩৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার সকালে বিশেষ ব্যবস্থাপনায় বেনাপোল বন্দর হয়ে তারা দেশে আসেন।
৪ এপ্রিল ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন
করোনা সন্দেহে ঢাকায় চিকিৎসাধীন যুবক পালিয়ে যশোরে
করোনায় আক্রান্ত সন্দেহে ঢাকায় চিকিৎসাধীন এক যুবক পালিয়ে যশোরের মণিরামপুর উপজেলায় আশ্রয় নিয়েছেন। আজ শনিবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
৪ এপ্রিল ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন
দেশে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা আট। আক্রান্ত আরও নয় জনকে শনাক্ত করা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, সুস্থ হয়েছেন আরও চার জন। এখন পর্যন্ত মোট ৩০ জন সুস্থ হয়েছেন।
৪ এপ্রিল ২০২০, ০৬:০৪ পূর্বাহ্ন
চিড়িয়াখানায় ঢুকে হরিণ খেয়ে ফেললো ক্ষুধার্ত কুকুর
রাজশাহী চিড়িয়াখানায় ঢুকে চারটি হরিণ মেরে ফেলেছে এক দল কুকুর। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে। রাজশাহী সিটি করপোরেশন চিড়িয়াখানাটি দেখভাল করে।
৪ এপ্রিল ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন
চট্টগ্রামে ৩ চিকিৎসকসহ ১৮ জন হোম কোয়ারেন্টিনে
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে যাওয়ায় একটি বেসরকারি হাসপাতালের ৩ চিকিৎসক এবং নার্স, ওয়ার্ড বয়সহ ১৫ স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
৪ এপ্রিল ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন
গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়
দিনটি ছিল ১৯৭১ সালের ৪ এপ্রিল। সময় সকাল ১১টা। সকালের নাস্তা শেষ করে এক বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর সঙ্গে গল্প করছিলেন কলেজ শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদ। হঠাৎ ঘরে ঢুকে পড়লো দখলদার পাকবাহিনীর সদস্যরা। ঘর থেকে টেনে-হিঁচড়ে তাকে নিয়ে গেল বাড়ির পাশের রাস্তার ধারে। পেছনে দুটি হাত আর চোখ বেঁধে দাঁড় করিয়ে রাখলো কিছুক্ষণ। একইভাবে তার পাশে দাঁড় করানো হলো আরও ১১ জনকে। এরপর তাদের ওপর এক সঙ্গে গুলি চালায় দলখদার সেনারা। মুহূর্তেই মটিতে লুটিয়ে পড়লো স্বাধীনতাকামী সন্তানেরা। এখানেই শেষ নয়। হত্যাকাণ্ডের পর লাশগুলো পুড়িয়ে ফেলে তারা।
৪ এপ্রিল ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন
বাংলাদেশে প্রতি লাখ মানুষের জন্য আইসিইউ বেড ০.৭টি
দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বাড়ছে শঙ্কা। সরকার তার সেবার পরিধি বাড়াচ্ছে। করোনা রোগীদের চিকিৎসায় ঢাকার বাইরে আইসিইউ বেড স্থাপন করা হয়েছে।
৪ এপ্রিল ২০২০, ০৪:৪৭ পূর্বাহ্ন
মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আসামি পলাতক
যশোর সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
৩ এপ্রিল ২০২০, ০৪:৩১ অপরাহ্ন
করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশিষ্ট নাগরিকদের ৬ পরামর্শ
দেশে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠার আগেই সরকারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন ৫৫ বিশিষ্ট নাগরিক ও সংগঠন।
৩ এপ্রিল ২০২০, ০৩:৫২ অপরাহ্ন
লকডাউন গেইট ভেঙে ম্রো পাড়ায় পুলিশের অভিযান, আটক ২
বান্দরবানের লামা উপজেলার প্রত্যন্ত এলাকার ম্রো পাড়ায় লকডাউন গেইট ভেঙে পাড়া প্রধানসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
৩ এপ্রিল ২০২০, ০৩:০৮ অপরাহ্ন
চট্টগ্রামে ৬৭ বছরের বৃদ্ধ করোনায় আক্রান্ত
চট্টগ্রামে ৬৭ বছর বয়সী একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তিনি গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির।
৩ এপ্রিল ২০২০, ০২:৫৩ অপরাহ্ন
বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলেন ৮১ বাংলাদেশি
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ভারতজুড়ে লকডাউনের কারণে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আটকে পড়া ৮১ বাংলাদেশি আজ শুক্রবার দেশে ফিরেছেন।
৩ এপ্রিল ২০২০, ০২:৩৪ অপরাহ্ন
পণ্যবাহী গাড়িতে যাত্রী, কারাগারে একজন
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে, পণ্যবাহী গাড়িতে যাত্রী তুলে দিয়ে কমিশন নেওয়ার সময় মানিকগঞ্জে পুলিশের হাতে আটক এক যুবককে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৩ এপ্রিল ২০২০, ০২:০৩ অপরাহ্ন
পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধ, হামলায় একজন নিহত
পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় হাসান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তিন জন। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩ এপ্রিল ২০২০, ০১:৫৩ অপরাহ্ন
১৫ মাসের মধ্যে সবচেয়ে কম রেমিটেন্স
করোনাভাইরাস মহামারির কারণে বিশ্ব অর্থনীতিতে পতনের প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। গত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে মার্চে।
৩ এপ্রিল ২০২০, ০১:১৯ অপরাহ্ন
সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, ২০টি বাড়ি লকডাউন
সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এক কলেজ শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে শিক্ষার্থীর বাড়িসহ এলাকার ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
৩ এপ্রিল ২০২০, ১২:০৩ অপরাহ্ন
বাবার বাড়ি লকডাউন, পালিয়ে শ্বশুর বাড়িতে
লালমনিরহাটে করোনাসন্দেহে বাবার বাড়ি লকডাউন থাকায় পালিয়ে শ্বশুর বাড়িতে চলে গেছেন এক নারী।
৩ এপ্রিল ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন
‘তোমার জন্য অপেক্ষা করছি’ বাবার উদ্দেশে ছেলের চিঠি
দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজল, গত ১০ মার্চ থেকে নিখোঁজ। তিনি তার বাসা থেকে বেরিয়ে হাতিরপুলে তার অফিসে যান।
৩ এপ্রিল ২০২০, ১১:০২ পূর্বাহ্ন
ঢাকা-আরিচা মহাসড়কে ৩ স্তরের চেকপোস্ট
সামাজিক দূরত্ব নিশ্চিতে ও মহাসড়কে গাড়ি চলাচল নিয়ন্ত্রণে ঢাকা-আরিচা মহাসড়কে তিন স্তরের চেকপোস্ট বসানো হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে মানিকগঞ্জ জেলা পুলিশ আজ শুক্রবার এই চেকপোস্ট বসায়।
৩ এপ্রিল ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন
বগুড়ার ধুনটে ৩ বাড়ি লকডাউন
করোনাভাইরাস সতর্কতায় বগুড়ার ধুনট উপজেলার সিয়ালি গ্রামের তিনটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
৩ এপ্রিল ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন