ত্রাণের আশায় মোড়ে মোড়ে অসহায় মানুষের জটলা
ভোরের আলো ফুটতেই ছাপড়া ঘর থেকে বেরিয়ে পড়েন ৬৫ বছরের প্রৌঢ়া আফিয়া বেগম। দুবেলার খাবার জোটানোর দুশ্চিন্তা সবসময় তাড়া করে তাকে। ভিক্ষাবৃত্তিতে দিন চলে যায়। কিন্তু, করোনার কারণে তার দুশ্চিন্তার বলিরেখা আরও গভীর হয়েছে।
২ এপ্রিল ২০২০, ০৩:৪৭ অপরাহ্ন
শিলাবৃষ্টিতে রবিশস্যের ক্ষতি
ঝড় ও শিলাবৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯ গ্রামের রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে গেছে আম ও লিচুর মুকুল।
২ এপ্রিল ২০২০, ০৩:৩০ অপরাহ্ন
করোনা সন্দেহে বাগেরহাটে আইসোলেশনে যুবক
করোনাভাইরাসের লক্ষণ থাকায় বাগেরহাটে এক যুবককে (২২) আইসোলেশনে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।
২ এপ্রিল ২০২০, ০২:৫৯ অপরাহ্ন
নোয়াখালীতে একই পরিবারের ৯ জন কোয়ারেন্টিনে, পালিয়েছেন দুবাইফেরত
করোনা সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ীর গোবিন্দপুরে এক দুবাই প্রবাসীর বাড়ীর ৯ সদস্যকে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছে। সতর্কতায় বাড়িটিকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
২ এপ্রিল ২০২০, ০২:৪৬ অপরাহ্ন
অভুক্ত বানরের পাশে মানুষ!
সিলেটের আম্বরখানা এলাকার গোয়াইটুলায় হযরত চাষনী পীর (র) এর মাজার কয়েক শ বানরের আবাসস্থল। শতাব্দীর বেশি সময় ধরে এখানকার বানরগুলো মাজারে আসা ভক্ত ও পর্যটকদের দেওয়া খাবারের ওপর নির্ভরশীল। কিন্তু করোনাভাইরাসের জন্য দেশব্যাপী সাধারণ ছুটি এবং জনসমাগমে নিষেধাজ্ঞার মধ্যে প্রায় সপ্তাহখানেক ধরে দর্শনার্থীর ভিড় নেই এ মাজারে। আর এতে চরম খাদ্য সংকটে ভুগছিল মাজারের বাসিন্দা বানরেরা।
২ এপ্রিল ২০২০, ০২:২৯ অপরাহ্ন
লাইনে দাঁড়াতে সংকোচবোধ করলে সহায়তা বাড়িতে
নিম্নআয়ের মানুষসহ যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ সহায়তা নিতে সংকোচ বোধ করেন, তাদের অগ্রাধিকার তালিকা তৈরি করে বাড়ীতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।
২ এপ্রিল ২০২০, ০২:১২ অপরাহ্ন
সর্দি জ্বরের ডাক্তার নেই, হাসপাতালে নিয়ে গেল পুলিশ
চট্টগ্রামের হালিশহরে গত সাত দিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন ১৭ বছর বয়সী আরমান। করোনা আতঙ্কে কোনো চিকিৎসক জ্বরের রোগী দেখতে না চাওয়ায় অনেক হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাননি।
২ এপ্রিল ২০২০, ০২:০৯ অপরাহ্ন
খুলনায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
খুলনার ডুমুরিয়া উপজেলার পূর্ব ঝিলেরডাঙ্গা এলাকায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ এপ্রিল ২০২০, ০১:৫৬ অপরাহ্ন
পাবনায় ৫ হাজার দরিদ্র পরিবারকে স্কয়ারের খাদ্যসহায়তা
করোনাভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এগিয়ে এসেছে শিল্প প্রতিষ্ঠান স্কয়ার পরিবার।
২ এপ্রিল ২০২০, ০১:১৩ অপরাহ্ন
মোটরসাইকেল কিনতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ
নোয়াখালীতে মোটর সাইকেল কেনার জন্য এক লাখ টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ আছেন পারভেজ হোসেন (২৪)।
২ এপ্রিল ২০২০, ০১:০২ অপরাহ্ন
কুয়াকাটায় সাড়ে ৫ হাজার কর্মজীবী বেকার
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছেই অবস্থিত অত্যাধুনিক আবাসিক হোটেল খান প্যালেসে প্রশাসনিক কর্মকর্তা, ম্যানেজার ও হোটেল বয়সহ ৩০ জন কর্মী রয়েছেন। দেশে চলমান করোনা পরিস্থিতির কারণে তাদের মধ্যে ২০ জনকেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র নিরাপত্তা ও দৈনন্দিন রক্ষণাবেক্ষণের জন্য কয়েকজনকে কাজে বহাল রেখেছে কর্তৃপক্ষ।
২ এপ্রিল ২০২০, ১২:৫৬ অপরাহ্ন
১ লাখ পরিবারকে ১৫ কোটি টাকা অর্থসহায়তা ব্র্যাকের
দেশের অতিদরিদ্র ও কর্মহীন এক লাখ পরিবারকে ১৫ কোটি টাকা অর্থসহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। দুই সপ্তাহের খাবারের জন্য প্রতি পরিবার ১৫০০ টাকা করে পাবে।
২ এপ্রিল ২০২০, ১২:৫১ অপরাহ্ন
২২ হাজার প্রশিক্ষণার্থীকে নগদ ৫০০০ টাকা করে সহায়তা দিচ্ছে এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংকের একটি কর্মসূচির আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী ২২ হাজার ৬১৯ জনকে নগদ পাঁচ হাজার টাকা করে এককালীন সহায়তা দেওয়া হচ্ছে। এজন্য এডিবি ১৩ লাখ ৪০ হাজার ডলার অর্থ সহায়তা দিয়েছে সরকারকে।
২ এপ্রিল ২০২০, ১২:৩৯ অপরাহ্ন
স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়াল ১০ হাজার
করোনা মহামারিতে স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯৫০ জন মারা গেছেন। এটিই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
২ এপ্রিল ২০২০, ১২:৩০ অপরাহ্ন
সামাজিক দূরত্ব নির্দেশনা উপেক্ষা করে ত্রাণ নিতে চট্টগ্রামে থানায় ভিড়
কোভিড-১৯ এর বিস্তার রোধে দেশজুড়ে সাধারণ ছুটিতে জরুরি প্রয়োজন ছাড়া যখন রাস্তাঘাট প্রায় ফাঁকা, বৃহস্পতিবার বিকেলে তখন চট্টগ্রাম বন্দর থানার বাইরে বহু মানুষের ভিড়।
২ এপ্রিল ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন
খেটে খাওয়া মানুষের পাশে বিবেক
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লালমনিরহাটের সীমান্তবর্তী দুড়াকুটি গ্রামের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক সংগঠন বিবেক ফাউন্ডেশন।
২ এপ্রিল ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন
ঘরে থাকুন: চাঁদপুরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
করোনাভাইরাসের বিস্তার রোধে জনসাধারণকে ঘরে রাখতে, চাঁদপুরে কঠোর অবস্থানে পুলিশ। তাদের সঙ্গে সদর উপজেলায় তিন জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দলও কাজ করছে।
২ এপ্রিল ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
বেদে, তৃতীয় লিঙ্গের মানুষসহ ৪০০ দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাধারণ ছুটির সময়ে নোয়াখালীতে বেদে, তৃতীয় লিঙ্গের মানুষসহ ৪০০ দরিদ্র পরিবারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
২ এপ্রিল ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন
কুড়িগ্রামে যক্ষ্মা আক্রান্ত যুবকের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ধনিরাম গ্রামে শরীফুল ইসলাম নামে এক যুবক মারা গেছেন। গতকাল বিকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
২ এপ্রিল ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
ঘরে থাকুন, দোকান যাবে ঘরে
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সারা দেশে সাধারণ ছুটি থাকায়, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায়, খুলনার উপকূলীয় এলাকা কয়রায় ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে বাড়িতে বাড়িতে স্বল্পমূল্যে পণ্য পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন।
২ এপ্রিল ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন