করোনার বিশ্বে কোথাও কোনো সুখবর নেই
করোনাভাইরাসের প্রাদূর্ভাব নিয়ে কোথাও কোনো সুখবর নেই। গোটা বিশ্ব এক প্রকার লণ্ডভণ্ড অবস্থা। গতকাল ইতালির এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে। লন্ডনে অনেকটা বিনা চিকিৎসায় মারা গেছেন আরেকজন তরুণ ইতালীয় নাগরিক।
২ এপ্রিল ২০২০, ০৫:০০ পূর্বাহ্ন
বাংলাদেশ ছেড়ে যাচ্ছে রবি’র জাপানি অংশীদার ডকোমো
বাংলাদেশের মোবাইল সেবা খাতে মাত্র এক যুগ থাকার পরেই বিনিয়োগ তুলে নিয়ে চলে যাচ্ছে জাপানের বিশ্বখ্যাত মোবাইল ফোন অপারেটর এনটিটি ডকোমো।
২ এপ্রিল ২০২০, ০৪:৪৪ পূর্বাহ্ন
সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা
মাদক ব্যবসায়ের প্রতিবাদ করায় টাঙ্গাইলের শহরের স্থানীয় সাংবাদিক হাবিব খানের বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।
১ এপ্রিল ২০২০, ০৫:১৮ অপরাহ্ন
রামেকে করোনা পরীক্ষা শুরু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)-এ করোনা পরীক্ষা শুরু হয়েছে। বুধবার বিকেল থেকে কলেজের ভাইরাসবিদ্যা বিভাগের গবেষণাগারে স্থাপিত নতুন পিসিআর যন্ত্র দিয়ে এ পরীক্ষা শুরু হয়।
১ এপ্রিল ২০২০, ০৫:১৮ অপরাহ্ন
ত্রাণ বিতরণে অনিয়ম, হবিগঞ্জেও সাংবাদিকের ওপর হামলা
হবিগঞ্জের নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের কথা তুলে ধরায় এক সাংবাদিককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আরও দুই সাংবাদিক।
১ এপ্রিল ২০২০, ০৫:০১ অপরাহ্ন
ভোলায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগে চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার
ভোলার বোরহানউদ্দিনে একটি অনলাইন পত্রিকার সম্পাদক সাগর চৌধুরীর ওপর হামলার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ এপ্রিল ২০২০, ০৪:১১ অপরাহ্ন
কাল থেকে কঠোর হবে সেনাবাহিনী
সামাজিক দূরত্ব বজায় রাখা ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে আগামীকাল থেকে কঠোর অবস্থানে যাবে সেনাবাহিনী।
১ এপ্রিল ২০২০, ০৪:০৬ অপরাহ্ন
নরসিংদীতে ২ বাড়ি লকডাউন
নরসিংদীর পলাশ উপজেলার পিরিন্দারটেক গ্রামের একজন জ্বর-কাশি-গলা ব্যথায় আক্রান্ত হওয়ায় গ্রামের দুটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
১ এপ্রিল ২০২০, ০৪:০৫ অপরাহ্ন
পার্বত্য চট্টগ্রামে হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে ১০
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের প্রত্যন্ত উদলছড়ি চাকমা পাড়ায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে ১০ শিশু মারা গেল।
১ এপ্রিল ২০২০, ০৩:৪৬ অপরাহ্ন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে ঘরসহ ২৫টি স্থাপনা
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে ঘরবাড়িসহ অন্তত ২৫টি স্থাপনা পুড়ে গেছে। আহত হয়েছে শিশুসহ বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
১ এপ্রিল ২০২০, ০৩:১৯ অপরাহ্ন
৩ হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে স্কুলছাত্রের মৃত্যু
খুলনায় তিনটি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে এক স্কুলছাত্র মারা যাওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
১ এপ্রিল ২০২০, ০২:৫৮ অপরাহ্ন
‘ত্রাণ যাবে বাড়ি’
‘যার যার ঘরে থাকুন, করোনাভাইরাস প্রতিরোধ করুন’এই শ্লোগানে চাঁদপুরে চালু হয়েছে ‘ত্রাণ যাবে বাড়ি’ কার্যক্রম। জেলা প্রশাসনের উদ্যোগ ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় আজ বুধবার এই কার্যক্রম শুরু হয়েছে।
১ এপ্রিল ২০২০, ০২:৫৬ অপরাহ্ন
বাড়ির উপর পড়ল বিমান বাহিনীর হেলিকপ্টারের দরজা
মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি বাড়ির উপর পড়েছে বিমান বাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারের দরজা। এতে কোনো প্রাণহানি না ঘটলেও বাড়ির রান্না ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
১ এপ্রিল ২০২০, ০২:০৮ অপরাহ্ন
করোনা পরিস্থিতিতে কিছু কারাবন্দির জামিনের সুপারিশ
করোনাভাইরাসের প্রাদূর্ভাবের সময়ে, যারা দুই বছর বা তার কম সময় কারাভোগ করছেন অথবা বিচারাধীন কোনো মামলায় একই ধরনের দণ্ড হতে পারে এমন বন্দিদের জামিন দেওয়ার পক্ষে মত দিয়েছেন কয়েকজন আইনবিদ।
১ এপ্রিল ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
বন্দরে পণ্য খালাস ব্যাহত, বাড়ছে কনটেইনারের স্তূপ
করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ ছুটিতে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিল্পের কাঁচামালসহ অন্যান্য আমদানি পণ্য খালাস করতে পারছেন না আমদানিকারকরা। এতে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যভর্তি কনটেইনারের স্তূপ বাড়ছে। সে সঙ্গে ব্যাহত হচ্ছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম।
১ এপ্রিল ২০২০, ০১:১৪ অপরাহ্ন
ত্রাণ সহায়তাবঞ্চিত গাইবান্ধার ঘরবন্দি ১২০০ সাঁওতাল পরিবার
কর্মহীন হয়ে পড়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তিন গ্রামের প্রায় ১ হাজার ২০০ সাঁওতাল পরিবার। এই তিনটি গ্রাম হলো- কুমারা, মাদারপুর ও জৌপুরপাড়া। তারা কোনো ধরনের সরকারি ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
১ এপ্রিল ২০২০, ০১:১১ অপরাহ্ন
চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সহায়তা
করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাঠানো একটি বিশেষ সামরিক বিমান ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়।
১ এপ্রিল ২০২০, ০১:১০ অপরাহ্ন
রোগী নয়, ডাক্তার যাবেন রোগীর কাছে
বাগেরহাটে চালু হয়েছে ভ্রাম্যমাণ মেডিকেল টিম। এই টিমের হটলাইন নম্বরে ফোন দিলে, রোগীর বাড়িতে গিয়ে সেবা দেবেন চিকিৎসকরা।
১ এপ্রিল ২০২০, ১২:২৭ অপরাহ্ন
বন্ধুকে ফাঁসাতে ফেসবুক আইডি হ্যাক করে করোনার গুজবে গ্রেপ্তার তরুণ
বন্ধুর ওপর প্রতিশোধ নিতে ফেসবুক আইডি হ্যাক করে করোনায় ২৭ জনের মৃত্যুর গুজব ছড়ানোয় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ এপ্রিল ২০২০, ১১:৪৯ পূর্বাহ্ন
সাতক্ষীরায় ৪২ বস্তা সরকারি চাল কালোবাজারে, ডিলার গ্রেপ্তার
সাতক্ষীরার আশাশুনির বড়দল বাজারের একটি গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে।
১ এপ্রিল ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন