রাত ১০টা থেকে চলবে চট্টগ্রাম-ঢাকা কনটেইনারবাহী ট্রেন

প্রায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পরে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) আমদানি করা পণ্যবাহী কনটেইনার বহনকারী ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৯ মার্চ ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন

ছিন্নমূল মানুষের পাশে ডাকসু নেতা

দেশে করোনা পরিস্থিতিতে অভাবে দিন কাটাচ্ছেন দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী। স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে অনেকেই তাদের কাছে পৌঁছে দিচ্ছেন প্রয়োজনীয় সামগ্রী। এমনই একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য তানভীর হাসান সৈকত। নিজ উদ্যোগে ঢাকা শহরের নিম্ন আয়ের হাজারো মানুষের কাছে প্রতিদিন খাবার পৌঁছে দিচ্ছেন সৈকত।
২৯ মার্চ ২০২০, ০৩:১৫ অপরাহ্ন

রেস্টুরেন্টে খাবার বিক্রি হবে তবে আড্ডা চলবে না: সিএমপি

জনসমাগমের ওপর চলমান নিষেধাজ্ঞার মধ্যেই শর্তসাপেক্ষে শহরের রেস্টুরেন্ট খোলা রাখার অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে সেক্ষেত্রে রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, কিংবা সেখানে আড্ডা জমানো যাবে না।
২৯ মার্চ ২০২০, ০৩:০২ অপরাহ্ন

পার্বত্য এলাকায় হামে নবম শিশুর মৃত্যু

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে পার্বত্য অঞ্চলে হামে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ এ।
২৯ মার্চ ২০২০, ০২:৩৫ অপরাহ্ন

চীনের ৬ লাখ ত্রুটিপূর্ণ মাস্ক প্রত্যাহার করল নেদারল্যান্ডস

মানসম্পন্ন না হওয়ায় চীন থেকে আনা ৬ লাখ সুরক্ষা মাস্ক হাসপাতালগুলো থেকে প্রত্যাহার করে নিয়েছে নেদারল্যান্ডস।
২৯ মার্চ ২০২০, ০২:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম-ঢাকা কনটেইনারবাহী ট্রেন স্থগিত

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) তে আমদানি করা পণ্যবাহী কনটেইনার বহনকারী ট্রেন গতকাল থেকে স্থগিত আছে।
২৯ মার্চ ২০২০, ০২:০৬ অপরাহ্ন

মানিকগঞ্জে করোনা উপসর্গে নারীর মৃত্যু, গ্রাম লকডাউন

মানিকগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর পর গ্রামটি লকডাউন করা হয়েছে।
২৯ মার্চ ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

‘মানুষের বিশ্বাসের পরিবর্তন আনতে হলে সরকারকে গ্রহণযোগ্য তথ্য দিতে হবে’

দেশে প্রথম করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এর পর থেকে আজ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এর মধ্যে মারা গেছেন মাত্র ৫ জন। এ ছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়ে ১৫ জন বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
২৯ মার্চ ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

বিল পরিশোধে ডিপিডিসিতে বিদ্যুৎবিহীন কয়েকশ গ্রাহকের ভিড়

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের অনুরোধে যখন ঢাকার অধিকাংশ মানুষ নিজেদের বাসায় অবস্থান করছেন, তখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এর আজিমপুর কার্যালয়ের সামনে কয়েকশ গ্রাহকের ভীড়।
২৯ মার্চ ২০২০, ১২:৩০ অপরাহ্ন

বিপণি বিতান বন্ধ রাখার সময় আরও বাড়ল

দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে বিপণি বিতান বন্ধ রাখার যে সিদ্ধান্ত এসেছিল তার সময় বাড়িয়ে ৪ এপ্রিল করা হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি আজ এই সিদ্ধান্ত নিয়েছে।
২৯ মার্চ ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ নির্দেশনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার করোনাভাইরাস মোকাবিলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন।
২৯ মার্চ ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টায় ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসেছেন ২০৭ বাংলাদেশি

ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অন্তত ২০৭ জন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।
২৯ মার্চ ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন

সুবর্ণচরে ৪ বাড়ি লকডাউন

করোনা ভাইরাস সন্দেহে নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে এক অটোরিকশা চালকের বাড়ীসহ আশে-পাশের মোট চারটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। এসব বাড়ির সবাই এখন হোমকোয়ারেন্টাইনে আছেন।
২৯ মার্চ ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।
২৯ মার্চ ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন

সরকারি চা বাগানেই মানা হচ্ছে না সরকারি নির্দেশনা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটি ঘোষণাসহ সরকারের দেওয়া নির্দেশনাগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন নিউ সমনবাগ ও পাথারিয়া চা বাগানে মানা হচ্ছে না। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করেই তাদেরকে দিয়ে টিলা, কারখানাসহ বিভিন্ন স্থানে কাজ করানো হচ্ছে। খোলা রাখা হয়েছে বাগানের কার্যালয়, চলছে স্বাভাবিক কার্যক্রম। মারাত্মক ঝুঁকি নিয়ে কাজ করছেন দুই হাজার চা শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা।
২৯ মার্চ ২০২০, ১০:৪৫ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত নয় আইসোলেশনে নেওয়া ৭ মাসের শিশু

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে নেওয়া ৭ মাসের শিশুটি করোনা আক্রান্ত নয়। গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত সন্দেহে শিশুটিকে আইসোলেশনে নেওয়া হয়।
২৯ মার্চ ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশে আরও ৩০ হাজার কিট পাঠিয়েছেন জ্যাক মা

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের জন্য আরও ৩০ হাজার টেস্টিং কিটসহ অন্যান্য মেডিকেল সরজ্ঞাম পাঠিয়েছেন ট্রেডিং সাইট আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা জ্যাক মা।
২৯ মার্চ ২০২০, ১০:০০ পূর্বাহ্ন

দেখা দিতে পারে ডেঙ্গুর প্রকোপ

বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ফাঁকা রাজধানী ডেঙ্গুবাহী এডিস মশার বংশ বিস্তারে সহায়ক পরিবেশ তৈরি করতে পারে— এমন আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা।
২৯ মার্চ ২০২০, ০৯:৩৮ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে গ্রামবাসী বাড়িতে ঢুকতে দেয়নি, হাসপাতালেও স্থান হয়নি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আল আমিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আল আমিনের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলায়। তার বাবার নাম মখলেসুর রহমান।
২৯ মার্চ ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন

এসএমএসের মাধ্যমে স্বাস্থ্য তথ্য নিচ্ছে সরকার

করোনাভাইরাসের সম্ভাব্য আক্রান্তদের চিহ্নিত করতে দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে এসএমএস পাঠানো শুরু করেছে অপারেটরগুলো।
২৯ মার্চ ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন