চা-শ্রমিকদের জন্য একাই রাস্তায় দাঁড়ালেন তিনি

করোনাভাইরাস প্রতিরোধে চা-শ্রমিকদের প্রতি সরকার ও চা-কোম্পানির অবহেলার অভিযোগ এনে এর প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে শমশেরনগর বাজার চৌমহনায় অবস্থান কর্মসূচি পালন করছেন শমশেরনগর চা-বাগানের চা-শ্রমিক সন্তান মোহন রবিদাস।
২৭ মার্চ ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন, পণ্যবাহী ১০ গাড়ি জব্দ

করোনা পরিস্থিতি মোকাবিলায় ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিষেধাজ্ঞা চলাকালীন ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি ও পচনশীল পণ্যবাহী পরিবহণ চলার অনুমতি রয়েছে। তবে, পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না বলে নির্দেশনা রয়েছে। একইসঙ্গে, ২৬ মার্চ থেকে টানা ১০ দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। এ সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
২৭ মার্চ ২০২০, ০৯:২১ পূর্বাহ্ন

করোনা চিকিৎসায় ঢাকায় ১০ আইসিইউ বেড, ঢাকার বাইরে শূন্য

সারাদেশের নিবিড় পরিচর্যা (আইসিইউ) সুবিধা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য মাত্র ১০টি আইসিইউ বেড রয়েছে। যা সবচেয়ে ঝুঁকিতে থাকা প্রবীণদের চিকিৎসায় উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তারা।
২৭ মার্চ ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

দিনেই জনশূন্য, পুলিশ বলছে গভীর রাতে দুই গ্রুপের ‘বন্দুকযু্দ্ধে’ নিহত ১

করোনার সংক্রমণ রোধে দেশব্যাপী চলা সাধারণ ছুটির মধ্যে দিনের বেলাতেও বিরাজ করছে নীরবতা। দিনের বেলাতেই যখন মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, তখন পুলিশ বলছে, সাতক্ষীরার সদর উপজেলায় দুই দল দুস্কৃতিকারীর মধ্যে (গভীর রাতে) ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
২৭ মার্চ ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। আজ শুক্রবার ভোররাতে উপজেলার রায়দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।
২৭ মার্চ ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ন

করোনার পরীক্ষায় রামেক হাসপাতালে পিসিআর মেশিন

করোনাভাইরাস শনাক্তে রোগীর নমুনা পরীক্ষার জন্য পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেশিনটি রামেক হাসপাতালের ল্যাবে পৌঁছায়।
২৭ মার্চ ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন

দেশে আরও ৪ জন আক্রান্ত

করোনাভাইরাসে দেশে আরও ৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে।
২৭ মার্চ ২০২০, ০৫:১৩ পূর্বাহ্ন

পাবনার কাটাখালী গ্রামকে লকডাউন ঘোষণা

সতকর্তার অংশ হিসেবে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী গ্রামকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
২৭ মার্চ ২০২০, ০৫:১২ পূর্বাহ্ন

কুকুরের জন্য ভালোবাসা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে এক ব্যক্তি রাস্তায় বসে কুকুরকে হাতে তুলে খাওয়াচ্ছেন। পিঠে ‘পোভিসেপ’ মাখিয়ে দিচ্ছেন। নরম স্বরে বলছেন, ‘এমন করে না বাবু। একটু জ্বলবে। এক্ষুণি ঠিক হয়ে যাবে।’
২৭ মার্চ ২০২০, ০৪:১৬ পূর্বাহ্ন

করোনা সতর্কতায় চায়ের দোকানে পুলিশের অভিযান

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে চাঁদপুরে চায়ের দোকানে অভিযান চালিয়েছে পুলিশ।
২৬ মার্চ ২০২০, ০৫:১১ অপরাহ্ন

বাল্যবিয়ের আসরে ২০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে এক স্কুলশিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বিয়ে করতে আসা বরপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৬ মার্চ ২০২০, ০৪:৫৩ অপরাহ্ন

চাঁদপুরে জেলা প্রশাসনের ‘সততা স্টোর’

করোনা মোকাবিলায় চাঁদপুরে নিম্ন আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ১২টি পণ্য কমদামে পেতে সততা স্টোর খুলেছে জেলা প্রশাসন।
২৬ মার্চ ২০২০, ০৪:৪৭ অপরাহ্ন

উত্তর টোলারবাগ: লকডাউন হলেও ভেতরে সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই

ঢাকার উত্তর টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্ত দুজন মারা যাওয়ার পর এলাকাটি লকডাউন করা হয়। এলাকার বাসিন্দাদের গতিবিধি কিছুটা সীমিত হলেও গলির ভেতরে চায়ের দোকানগুলোতে এখনও জনসমাগম হচ্ছে। এতে যে উদ্দেশে এলাকাটি লকডাউন করা হয়েছিল তা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
২৬ মার্চ ২০২০, ০৩:৫২ অপরাহ্ন

মাস্ক ব্যবহার না করায় নারায়ণগঞ্জে কান ধরে উঠবস করাল পুলিশ

নারায়ণগঞ্জে মাস্ক ছাড়া সড়কে ঘোরাঘুরি করায় কয়েকজন যুবককে কান ধরে উঠ-বস করিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চাঁদমারী স্বপ্নডানা স্কুলের সামনে এ শাস্তি দেওয়া হয়।
২৬ মার্চ ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন

হবিগঞ্জে দরিদ্রদের বাড়িতে চাল-ডাল পৌঁছে দেবে জেলা প্রশাসন

হবিগঞ্জের দরিদ্রদের বাড়িতে চাল, ডাল ও আলু পৌঁছে দেবে জেলা প্রশাসন। হবিগঞ্জের প্রতিটি উপজেলায় শনিবার থেকে সরকারি বরাদ্দের এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে।
২৬ মার্চ ২০২০, ০৩:১০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় যোগ দিলেন নতুন সিভিল সার্জন

জনসমাগম ঘটিয়ে মেয়ের বিয়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই সিভিল সার্জন ডা. মো. শাহআলমের স্থলাভিষিক্ত হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল হেলথ) ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।
২৬ মার্চ ২০২০, ০২:৫৭ অপরাহ্ন

প্রতিদানে বাংলাদেশে পিপিই পাঠাচ্ছে বেইজিংয়ের হাসপাতাল

চীনে ব্যাপক আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সময় হাসপাতালগুলোর জরুরি পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছিলেন একজন বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ। গত মাসে চীনের ফুওয়াই হাসপাতালে এক হাজার সার্জিক্যাল মাস্ক পাঠিয়েছিলেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের অধ্যাপক এমজি আজম।
২৬ মার্চ ২০২০, ০২:৫৬ অপরাহ্ন

যশোরে আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ মার্চ ২০২০, ০২:৩৯ অপরাহ্ন

অনলাইনে করোনাভাইরাস উপসর্গ পরীক্ষা করা যাবে: ডিএইচ

কেউ করোনাভাইরাসের উপসর্গ বহন করছে কিনা, তা অনলাইনে পরীক্ষার মাধ্যমেই জানা যাবে বলে দাবি করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন- ডিএইচ। এক মিনিটেরও কম সময়ে অনলাইনে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে যে কেউ করোনাভাইরাস উপসর্গ পরীক্ষা করতে পারবে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে গ্রামীণ সোশ্যাল বিজনেসের প্রতিষ্ঠান- ডিএইচ।
২৬ মার্চ ২০২০, ০২:০৯ অপরাহ্ন

খুলনা মেডিকেলে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু, সন্দেহ ‘করোনা আক্রান্ত’

​খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক ব্যক্তি মারা গেছেন। ৪৫ বছরের ওই রোগী করোনায় আক্রান্ত বলে ধারণা করছেন হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ।
২৬ মার্চ ২০২০, ০১:৩৫ অপরাহ্ন