নারায়ণগঞ্জে সেনাবাহিনীর টহল
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলা প্রশাসনকে সহায়তায় নারায়ণগঞ্জে টহল শুরু করেছে সেনাবাহিনী।
২৪ মার্চ ২০২০, ১২:১১ অপরাহ্ন
২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পুঁজিবাজার বন্ধ
দেশের পুঁজিবাজার আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
২৪ মার্চ ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
সৌদি আরব ফেরত একজনের করোনাভাইরাস শনাক্ত
সৌদি আরব থেকে ওমরাহ করে ফেরা এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ১৩ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।
২৪ মার্চ ২০২০, ১১:০২ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর খালেদার মুক্তি প্রক্রিয়া শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
২৪ মার্চ ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
টিসিবি ও ভোক্তা অধিদপ্তরের ছুটি বাতিল
করোনাভাইরাসের কারণে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
২৪ মার্চ ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন
সাজা স্থগিত, মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক গুলশানে তার বাস ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
২৪ মার্চ ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন
দুঃসময়ে সবাই আনন্দে থাকতে পারে না, আমি পারি: জুয়েল আইচ
জুয়েল আইচকে বলা হয় বিশ্বনন্দিত জাদুশিল্পী। বাংলাদেশকে তিনি বিশ্বের দরবারে পরিচিতি করিয়েছেন জাদু দিয়ে। কেবল জাদু দেখিয়ে কতটা নন্দিত হওয়া যায় আর মানুষের ভালোবাসা পাওয়া যায়, তার উদাহরণ তিনি। বিশ্বের বহু দেশে তিনি জাদু প্রদর্শন করেছেন। বিবিসি, ভয়েস অব আমেরিকা, আকাশবানী, চায়না রেডিও, জার্মান রেডিওসহ পৃথিবীর বহু সম্প্রচার মাধ্যমে তিনি বাঁশিও বাজিয়েছেন। করোনাভাইরাস মহামারীর এই সময় জুয়েল আইচ কিভাবে কাটাচ্ছেন তা জানিয়েছেন দ্য ডেইলি স্টারকে।
২৪ মার্চ ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন
করোনায় আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ছয় জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
২৪ মার্চ ২০২০, ০৯:১৯ পূর্বাহ্ন
সৌদিপ্রবাসী করোনা আক্রান্ত, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সৌদিফেরত এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ মঙ্গলবার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন মোহাম্মদ আবদুর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
২৪ মার্চ ২০২০, ০৯:০৬ পূর্বাহ্ন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ
করোনাভাইরাস মোকাবিলায় কোচিং সেন্টারসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ বাড়িয়ে আগামী ৯ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
২৪ মার্চ ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন
আখাউড়া ইমিগ্রেশনের চিকিৎসক ঢাকায়, সন্দেহ করোনা
করোনায় আক্রান্ত সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত এক চিকিৎসককে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
২৪ মার্চ ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন
চট্টগ্রামে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপইয়ার্ডে জাহাজ ভাঙার কাজ করার সময় বিষাক্ত গ্যাস নিঃসরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, অসুস্থ হয়ে পড়েছেন আরও একজন।
২৪ মার্চ ২০২০, ০৮:২৮ পূর্বাহ্ন
আজ থেকে রেল যোগাযোগ বন্ধ
আজ থেকে সব ট্রেন যোগাযোগ বন্ধ করা দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তবে পণ্যবাহী ট্রেন চলবে।
২৪ মার্চ ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন
বিদেশফেরতরা পাসপোর্টের ঠিকানায় না থাকলে থানায় যোগাযোগের অনুরোধ
বিদেশ থেকে ফিরে কোনো ব্যক্তি তার পাসপোর্টে উল্লেখ করা ঠিকানায় না থেকে অন্য কোথাও থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ অনুরোধ জানানো হয়।
২৪ মার্চ ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন
আজ বিকাল থেকে সারাদেশে নৌযান চলাচল বন্ধ
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ মঙ্গলবার বিকাল থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সারাদেশে নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে, পণ্যবাহী নৌযান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
২৪ মার্চ ২০২০, ০৭:১২ পূর্বাহ্ন
বিচারক ও জেলা নির্বাচন কর্মকর্তা হোম কোয়ারেন্টিনে
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হবিগঞ্জের এক বিচারক ও জেলা নির্বাচন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাদের দুজনের নমুনা সংগ্রহ করেন।
২৪ মার্চ ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে গণপরিবহন লকডাউন
করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২৪ মার্চ ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন
ঢাবির নীলক্ষেত মোড় সংলগ্ন রাস্তা বন্ধ
করোনাভাইরাস সতর্কতায় উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে ফুলার রোড হয়ে নীলক্ষেত মোড়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
২৪ মার্চ ২০২০, ০৬:২৪ পূর্বাহ্ন
ঢাকা-পটুয়াখালী রুটে নৌযান চলাচল বন্ধ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা-পটুয়াখালী রুটে নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন। সেই সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাসও বন্ধ থাকবে।
২৪ মার্চ ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ভারতীয় মালবাহী ট্রেন লাইনচ্যুত
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনে একটি ভারতীয় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
২৪ মার্চ ২০২০, ০৬:১৯ পূর্বাহ্ন