হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে কেরু এন্ড কোং

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চাহিদা বেড়েছে হ্যান্ড স্যানিটাইজারের। এই চাহিদা মেটাতে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন দেশের একমাত্র ডিস্টিলারি কেরু এন্ড কোং (বাংলাদেশ) লিমিটেড।
২১ মার্চ ২০২০, ০১:৩৫ অপরাহ্ন

কোয়ারেন্টাইনে রাজশাহী মেডিকেলের নার্স

করোনাভাইরাস সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স হোম কোয়ারেন্টিনে আছেন। কিট না থাকায় তার করোনাভাইরাস পরীক্ষা করা যায়নি বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মামুন কবির।
২১ মার্চ ২০২০, ১২:৩৫ অপরাহ্ন

চট্টগ্রাম সিটি নির্বাচন, ২ উপনির্বাচন স্থগিত ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণের কারণে চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
২১ মার্চ ২০২০, ১২:২৩ অপরাহ্ন

সংসদের বিশেষ অধিবেশন স্থগিত

করোনাভাইরাস সংক্রমণের কারণে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করা হয়েছে। শনিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান।
২১ মার্চ ২০২০, ১২:১৪ অপরাহ্ন

মিরপুরে ৩০ পরিবারের চলাচল সীমিত

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রাজধানীর মিরপুরে একটি ভবনের ত্রিশটি পরিবারের চলাচল সীমিত করা হয়েছে।
২১ মার্চ ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশকে জরুরি পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বাংলাদেশে করোনাভাইরাস প্রাদূর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
২১ মার্চ ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে এডিবি

নতুন করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক। আজ শনিবার এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ কথা জানান। এর আগে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকে করোনা সংক্রমণ রোধে সরকারের প্রস্তুতি, অর্থনৈতিক প্রভাব ও এডিবি’র সম্ভাব্য সহায়তার বিষয়ে আলোচনা হয়।
২১ মার্চ ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

জনগণকে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে পর্যাপ্ত খাদ্য শস্যের মজুদ রয়েছে।
২১ মার্চ ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পাবনার সাঁথিয়া উপজেলায় বন্দুকযুদ্ধে আব্দুল আলিম ওরফে কালু (৩৫) নামে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার ভোর রাতে উপজেলার খোয়ারবাগান এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
২১ মার্চ ২০২০, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিকালে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে আজ শনিবার বিকাল ৫টায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ মার্চ ২০২০, ০৯:৫৪ পূর্বাহ্ন

পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে আটক ২

রাজধানীর আগারগাঁও এলাকায় দায়ত্বিরত এক পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে এক বাস চালক ও তার সহকারীকে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
২১ মার্চ ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন

ঝুঁকি মনে হলেই ফ্লাইট বন্ধ: সিভিল এভিয়েশন চেয়ারম্যান

করোনা ঝুঁকি তুলনামূলক কম থাকায় চারটি জায়গায় ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
২১ মার্চ ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন

করোনায় দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭৩ বছর। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত আরও চার জন। মোট আক্রান্ত হয়েছেন ২৪ জন।
২১ মার্চ ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন

সম্পদ স্বল্পতায় সকলকে মাস্ক দেওয়া যাচ্ছে না: মিটফোর্ড হাসপাতাল পরিচালক

‘সম্পদের স্বল্পতার’ কারণে করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে কর্মরত সকলকে ‘নিজ উদ্যোগে’ মাস্ক ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন হাসপাতালটির পরিচালক।
২১ মার্চ ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন

সম্পূর্ণ অরক্ষিত ঢাকার বস্তিবাসী

করোনাভাইরাস ছড়িয়ে পরা রোধ করতে প্রতিদিন দেশব্যাপী ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ ও ‘দূরত্ব’ বজায় রাখার ব্যাপারে সচেতনতা তৈরি করা হচ্ছে। রাজধানীর একটি বড় জনগোষ্ঠী রয়েছে যারা অস্বাস্থ্যকর পরিবেশে বস্তিতে বাস করে। তাদের দেখে মনে হয় এই ভাইরাস এবং প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে তারা জানেনই না।
২১ মার্চ ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন

ডেমরা ল’ কলেজ: একটি প্রশংসনীয় উদ্যোগ

করোনাভাইরাসের কারণে দেশের চলমান পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে ডেমরা ল’ কলেজ। চলতি বছরে এক মাসের বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
২১ মার্চ ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ওয়াসফিয়া নাজরিন

পর্বতারোহী ও সমাজকর্মী ওয়াসফিয়া নাজরিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি।
২১ মার্চ ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন

পুলিশ তদন্ত শুরুর পর সাংবাদিক কাজলকে অনুসরণ করা হচ্ছিল: অ্যামনেস্টি

নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে খুঁজে বের করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আজ শনিবার সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
২১ মার্চ ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন

দিয়াবাড়ীর কোয়ারেন্টিন সেন্টার অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে: আইএসপিআর

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর কোয়ারেন্টিন সেন্টার স্থাপন আপাতত বিলম্বিত হচ্ছে। সেটি অন্য জায়গায় স্থানান্তরের চেষ্টা চলছে।
২১ মার্চ ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

ঢাকা-১০ উপনির্বাচন: কেন্দ্রে ভোটার নেই

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ঢাকা-১০ শূন্য আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল নয়টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া শুরু হয়।
২১ মার্চ ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন