গত ২৪ ঘণ্টায় বিমানবন্দর থেকে ৭ জন কুয়েত মৈত্রী হাসপাতালে
গত ২৪ ঘণ্টায় কয়েকটি দেশ থেকে আসা সাত জন বাংলাদেশি যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান।
১৯ মার্চ ২০২০, ০৫:৩৫ পূর্বাহ্ন
যেভাবে ক্ষতি করে, বাঁচার উপায় কী?
নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত আট হাজার মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ। যতই দিন যাচ্ছে এ সংখ্যা বাড়ছে।
১৯ মার্চ ২০২০, ০৪:৪০ পূর্বাহ্ন
দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্রুত ছড়াচ্ছে করোনা, ধর্মীয় জমায়েতকে দায়ী করছেন বিশেষজ্ঞরা
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯। ইন্দোনেশিয়ায় ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৯, আক্রান্তের সংখ্যা ২২৭।
১৮ মার্চ ২০২০, ০৪:০৪ অপরাহ্ন
যুক্তরাজ্য থেকে ফিরেই মুজিববর্ষের অনুষ্ঠানে কামরান
যুক্তরাজ্য ভ্রমণ করে ১৫ মার্চ দেশে ফিরেই সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বিদেশ ফেরতদের বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশ থাকলেও মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
১৮ মার্চ ২০২০, ০৩:১৮ অপরাহ্ন
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত ২ লাখের বেশি, মৃত্যু ছাড়িয়েছে ৮ হাজার
নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। আজ বুধবার পর্যন্ত মারা গেছে আট হাজারের বেশি মানুষ।
১৮ মার্চ ২০২০, ০২:১২ অপরাহ্ন
করোনাকে সংক্রামক রোগ ঘোষণা দিয়ে গেজেট প্রকাশে হাইকোর্টের নির্দেশ
নতুন করোনাভাইরাসকে সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করে এর প্রাদুর্ভাব মোকাবিলার জন্য সরকারকে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১৮ মার্চ ২০২০, ০২:০১ অপরাহ্ন
কর্মীদের বাড়িতে থেকে কাজ করতে নির্দেশ ব্র্যাকের
কর্মীদের মধ্যে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে থেকে অফিসের কাজ করবেন ব্র্যাকের প্রধান কার্যালয়ের কর্মীরা। আগামী ২২ মার্চ থেকে কর্মীদের এই নির্দেশনা মেনে চলতে বলেছে বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থাটি।
১৮ মার্চ ২০২০, ০১:৩৬ অপরাহ্ন
শেয়ার লেনদেনের সময় কমানোর সিদ্ধান্ত ডিএসইর
করোনাভাইরাস প্রতিরোধ ও পুঁজিবাজারের অব্যাহত দরপতন লাঘবে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সময়সীমা কমানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে লেনদেন শেষ হবে দুপুর দেড়টায়। যা এতদিন পর্যন্ত দুপুর আড়াইটা পর্যন্ত চলে আসছিল।
১৮ মার্চ ২০২০, ০১:২৭ অপরাহ্ন
নিখোঁজ সাংবাদিকের সন্ধান ও দমন-পীড়ন বন্ধের দাবি অ্যামনেস্টির
সাংবাদিকদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা এবং ভয়ভীতির যে পরিস্থিতি বিরাজ করছে তার ইতি টানতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সঙ্গতি রেখে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনটি দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১৮ মার্চ ২০২০, ০১:১৮ অপরাহ্ন
মানবজমিন সম্পাদকের আগাম জামিন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এই আদেশ দেন।
১৮ মার্চ ২০২০, ১২:৩১ অপরাহ্ন
কক্সবাজার-পতেঙ্গা-কুয়াকাটা সৈকতে নিষেধাজ্ঞা
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কক্সবাজার, পতেঙ্গা ও কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
১৮ মার্চ ২০২০, ১২:২০ অপরাহ্ন
দলবল নিয়ে শিশু হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যখন জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) তখনই সদলবলে হাসপাতালে গেলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৮ মার্চ ২০২০, ১২:১১ অপরাহ্ন
দরজায় কড়া নাড়ছে ডেঙ্গু
বিশ্বে মহামারী রূপ নেয়া কোভিড-১৯ মোকাবিলায় আমরা যখন ব্যস্ত, তখন দেশে ডেঙ্গুর খবরও আসছে। দ্য ডেইলি স্টারে প্রকাশিত সংবাদে জানা যায়, এরই মধ্যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। সারা দেশের হাসপাতালে গত বছরের এই সময়ের তুলনায় চার গুণ বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার পর্যন্ত সারা দেশে ২৬৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৩। এই সংখ্যা আমাদের খুব দ্রুত প্রস্তুতি নেওয়ার সংকেত দিচ্ছে।
১৮ মার্চ ২০২০, ১২:০১ অপরাহ্ন
বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলা
বগুড়া-১ (সারিয়াকান্দি এবং সোনাতলা) আসনের উপনির্বাচনের প্রচারণার সময় বিএনপি প্রার্থীর গাড়ি বহরে দুই বার হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।
১৮ মার্চ ২০২০, ১১:৩১ পূর্বাহ্ন
অবাধে ঘোরাফেরা: ৫ জেলায় ১৩ বিদেশফেরতকে জরিমানা
সরকারি নির্দেশ না মেনে অবাধে ঘোরাফেরার অপরাধে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মাদারীপুর, শরীয়তপুর ও সুনামগঞ্জে বিদেশফেরত ১৩ জনকে জরিমানা করা হয়েছে।
১৮ মার্চ ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন
বাংলাদেশে অধ্যয়নরত নেপালি ছাত্রকে ঢুকতে দেয়নি ভারত
করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশের মেডিকেলে অধ্যয়নরত নেপালের এক শিক্ষার্থীকে ঢুকতে দেয়নি ভারত।
১৮ মার্চ ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
বাংলাদেশে করোনায় প্রথম মৃত্যু, আরও ৪ জন শনাক্ত
বাংলাদেশে করোনায় আক্রান্ত একজন মারা গেছেন ও নতুন করে আরও চার জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
১৮ মার্চ ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন
ঢামেকের ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টিনে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চার চিকিৎসককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এক করোনা রোগীর সংস্পর্শে আসায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়।
১৮ মার্চ ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে অর্ধলক্ষাধিক লোক সমাগমে করোনা মুক্তির দোয়া
করোনা প্রতিরোধে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অর্ধলক্ষাধিক মানুষের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহ জামে মসজিদের খতিব মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানি মোনাজাত পরিচালনা করেন।
১৮ মার্চ ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন
বরিশালে কোচিং সেন্টার চালু রাখায় ৫ দিনের জেল
করোনাভাইরাস সতর্কতায় সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার দায়ে বরিশালে একজনকে পাঁচদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১৮ মার্চ ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন