‘এনকাউন্টারে দিয়ে দাও, আজকেই শেষ দিন’

ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে মধ্যরাতে আদালত বসিয়ে সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন আরিফুল। ১৩ মার্চের সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনায় আরিফুল বলেন, এক সময় তাকে এনকাউন্টারে দেয়ার কথাও বলা হয়। বলা হয় ‘আজই তোর শেষ দিন।’
১৫ মার্চ ২০২০, ০৩:১১ অপরাহ্ন

সন্দেহভাজন করোনা রোগী হাসপাতাল থেকে পালিয়েছেন

সন্দেহভাজন এক করোনাভাইরাস আক্রান্ত রোগী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছেন। আজ রোববার বিকেলে বাহরাইন ফেরত ৪০ বছর বয়সী ওই রোগী পালিয়ে যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১৫ মার্চ ২০২০, ০৩:০২ অপরাহ্ন

৬ বছর ধরে অচল সুনামগঞ্জের সরকারি হাসপাতাল!

দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে সরকার। তবে প্রায়ই দেখা যায়, চিকিৎসকসহ জনবল ঘাটতিতে অনেক হাসপাতাল স্বাস্থ্যসেবা দিতে পারছে না।
১৫ মার্চ ২০২০, ০১:২১ অপরাহ্ন

কুড়িগ্রামের জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা দাবি সম্পাদক পরিষদের

ভ্রাম্যমাণ আদালত দিয়ে মধ্যরাতে কুড়িগ্রামে সাংবাদিক গ্রেপ্তার-কারাদণ্ড-নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।
১৫ মার্চ ২০২০, ০১:০১ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তা করছে সরকার: কাদের

সরকার করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৫ মার্চ ২০২০, ১২:৫২ অপরাহ্ন

আশকোনা ক্যাম্প: অব্যবস্থাপনার অভিযোগ ইতালি ফেরতদের পরিবারের

আশকোনা হজ ক্যাম্পের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করেছেন ইতালি থেকে আসা যাত্রীদের পরিবারের সদস্যরা। আজ রোববার সকাল ৯টার দিকে ১৫২ জন যাত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি আশকোনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
১৫ মার্চ ২০২০, ১২:৩২ অপরাহ্ন

করোনা আক্রান্ত দেশ থেকে এলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

যারাই করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসবেন তাদের অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
১৫ মার্চ ২০২০, ১২:১১ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত আরেক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আট দিন হাসপাতালে থাকার পর শুক্রবার ভোরে রয়েল লন্ডন হাসপাতালে তার মৃত্যু হয়।
১৫ মার্চ ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান, বন্দর ও সীমান্ত বন্ধে হাইকোর্টে রিট

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্থলবন্দর, সমুদ্রবন্দর, বিমানবন্দর ও সীমান্ত বন্ধে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
১৫ মার্চ ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন

মহাখালীতে বহুতল ভবনে আগুন

রাজধানী ঢাকার মহাখালী আমতলী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ২টা ৫২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
১৫ মার্চ ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন

‘করোনার প্রভাবে পুঁজিবাজারে পতন’

করোনাভাইরাসের প্রভাবে পুঁজিবাজারে পতন চলছে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা।
১৫ মার্চ ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন

প্রত্যাহার হতে পারেন কুড়িগ্রামের জেলা প্রশাসক: প্রতিমন্ত্রী

কুড়িগ্রামের জেলা প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তাকে প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
১৫ মার্চ ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন

‘গভীর রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা ঠিক হয়নি’

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও অন্যায়ভাবে শাস্তি দেওয়ার অভিযোগের তদন্ত শেষ করেছে তদন্ত কমিটি। শিগগির তদন্ত প্রতিবেদন মন্ত্রিসভায় জমা দেওয়া হবে।
১৫ মার্চ ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলের জামিন, জানে না পরিবার

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার সকালে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দণ্ডের বিরুদ্ধে আপিল ও জামিন আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুর ১১টার দিকে শুনানি শেষে ২৫ হাজার টাকা বন্ডে এবং একজন আইনজীবী ও প্রেসক্লাবের সভাপতির জিম্মায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলা আরিফুল ইসলামের জামিন মঞ্জুর করেন।
১৫ মার্চ ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন

‘কোনো কথা ছাড়াই আমার স্বামীকে মারধর করতে শুরু করে’

‘কোনো কথা ছাড়াই আমার স্বামীকে মারধর করতে শুরু করে। মারতে মারতে হাতকড়া পড়িয়ে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে যায়। ডিসি অফিসে নিয়েও আমার স্বামীকে মারা হয়।’
১৫ মার্চ ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন

‘শিক্ষার্থীদের এত আতঙ্কিত হওয়ার কিছু নেই’

করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে স্কুল বন্ধ করা হবে কি না, এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এ বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি। সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করবে। এর বাইরে আমাদের কোনো কথা নেই।’
১৫ মার্চ ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ন

অস্ত্র কারখানার সন্ধান, হাতিয়ায় আটক ২

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে বাবলু (৩২) ও আনোয়ার হোসেন (৫৬) নামে দুই জনকে আটক করেছে র‌্যাব। আজ রোববার ভোরে উপজেলার ভয়ারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
১৫ মার্চ ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ন

করোনাভাইরাস: ঢাবির কোনো হলে সাবান-হ্যান্ডওয়াশ আছে, কোনো হলে নেই

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নতুন করোনাভাইরাস (কোভিড-১৯)। মহামারি ঠেকাতে হিমশিম খাচ্ছে আক্রান্ত দেশগুলো। সতর্কতার অংশ হিসেবে প্রতিবেশী ভারতসহ ইউরোপের অনেক দেশ স্কুল-কলেজ বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।
১৫ মার্চ ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন

হোম কোয়ারেন্টিনে ২৩১৪: আইইডিসিআর

দেশের বিভিন্ন জেলায় দুই হাজার ৩১৪ জন হোম কোয়ারেন্টিনে, ১০ জন আইসোলেশনে ও ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
১৫ মার্চ ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন

ঢাবি’র শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত চেয়ে মানববন্ধন

করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে শিক্ষা কার্যক্রম সাময়িক স্থগিত চেয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
১৫ মার্চ ২০২০, ০৬:৪৭ পূর্বাহ্ন