ইতালিতে চিকিৎসা সরঞ্জামসহ চীনা বিশেষজ্ঞ দল
করোনাভাইরাস মোকাবিলায় ইতালিকে সহায়তা করতে ৯ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল ইতালিতে পৌঁছেছে। ইতালির সংবাদ সংস্থা আনসা’র প্রতিবেদনে বলা হয়েছে, সঙ্গে করে তারা ভেন্টিলেটর, মাস্কসহ প্রায় ৩০ টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে গিয়েছেন।
১৪ মার্চ ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে ঢাবির ফার্মেসি বিভাগ
করোনাভাইরাস শঙ্কায় বাজার থেকে প্রায় উধাও সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগ। ঝুঁকিতে থাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলের শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
১৪ মার্চ ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন
মিরপুর ঝুটপট্টি বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টির বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
১৪ মার্চ ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন
মধ্যরাতে তুলে নিয়ে সাংবাদিককে ‘মাদকের দায়ে’ ১ বছরের জেল দিল ভ্রাম্যমাণ আদালত
কুড়িগ্রামে মধ্যরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার পর মাদক রাখার দায়ে তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা টাস্কফোর্সের ভ্রাম্যমাণ আদালত।
১৪ মার্চ ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
শত বাঙালির রক্তদান কর্মসূচি
মুজিব শতবর্ষ উপলক্ষে কানাডার টরন্টো শহরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী ১৭, ১৯ ও ২১ মার্চ স্বেচ্ছায় রক্তদান করতে ইতোমধ্যে শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক নিবন্ধন করেছেন।
১৪ মার্চ ২০২০, ১০:১০ পূর্বাহ্ন
আশকোনা ক্যাম্পে ইতালি ফেরত বাংলাদেশিদের বিক্ষোভ
আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে পাঠানো ইতালি ফেরত ১৪২ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে কয়েকজন বিক্ষোভ করছেন। তাদের দাবি ‘কর্তৃপক্ষের অব্যবস্থাপনা’র কারণে তারা বিক্ষোভ করছেন।
১৪ মার্চ ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন
মানিকগঞ্জের কালীগঙ্গা নদী এখন ধু ধু বালুচর
এক সময়ের প্রমত্তা কালীগঙ্গা নদী এখন মৃতপ্রায়। বর্ষা মৌসুম ছাড়া প্রায় পুরোটা সময় থাকে পানিশূন্য। যতদূর চোখ যায়— নদীর বুকজুড়ে ধু ধু বালুচর। কোথাও চাষাবাদ হচ্ছে, কোথাও গরু চড়ে বেড়াচ্ছে কিংবা দুরন্ত শিশুরা খেলছে।
১৪ মার্চ ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন
যেভাবে সেলফ-আইসোলেশনে যাবেন
করোনাভাইরাস নিয়ে দেশে আতঙ্ক বিরাজ করছে। সেই সঙ্গে নিজের এবং পরিবারের সদস্যদের সুরক্ষার বিষয়ে নানা প্রশ্নও তৈরি হচ্ছে। যেহেতু করোনাভাইরাসের সংক্রমণ খুব দ্রুত হয়, তাই ইতোমধ্যে ভাইরাসটিতে যারা আক্রান্ত হয়েছেন কিংবা লক্ষণ দেখা দিয়েছে তাদের আইসোলেশন কেমন হওয়া উচিত, সেটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
১৪ মার্চ ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
মিরপুর ঝুটপট্টির বস্তিতে আগুন
রাজধানীর মিরপুর ১০ নম্বরে ঝুটপট্টির বস্তিতে আগুন লেগেছে।
১৪ মার্চ ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
বিমানের কাঠমান্ডু ফ্লাইট স্থগিত
কাঠমান্ডুতে আগামী ১৫ ও ১৭ মার্চের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১৪ মার্চ ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন
প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: কাদের
দেশে করোনাভাইরাস পরিস্থিতিকে ‘স্বাভাবিক’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ সরকার নানা পদক্ষেপ নেবে।
১৪ মার্চ ২০২০, ০৭:৩৪ পূর্বাহ্ন
দেশে আর কোনো করোনা আক্রান্ত রোগী নেই: আইইডিসিআর
বাংলাদেশে আর কোনো করোনা আক্রান্ত রোগী নেই বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
১৪ মার্চ ২০২০, ০৭:০৯ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের স্বার্থেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত: ভিপি নুর
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এখানকার ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী করোনাভাইরাস আতঙ্কে রয়েছেন। ১৮টি আবাসিক হলে সাড়ে ১২ হাজারেও বেশি শিক্ষার্থী আছেন সর্বোচ্চ ঝুঁকিতে। এর মধ্যেই উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে জরুরি প্রয়োজনে হল প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। প্রক্টর বলেছেন, একাডেমিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে তারা আপাতত কিছু ভাবছেন না।
১৪ মার্চ ২০২০, ০৬:৪০ পূর্বাহ্ন
করোনাভাইরাস: সর্বোচ্চ ঝুঁকিতে ঢাবির হল-গণরুম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৩ নম্বর রুম। চার বিছানার এই রুমটিতে এখন ঠাঁই হয়েছে প্রায় ৩০ জন ছাত্রের। এদের মধ্যে বেশিরভাগই নতুন কিংবা সবে দ্বিতীয় বর্ষে ওঠা শিক্ষার্থী। প্রতি রাতে বিছানায় যে কজন পারে গাদাগাদি করে ঘুমায় আর বাকিদের জায়গা হয় রুমের মেঝেতে।
১৪ মার্চ ২০২০, ০৫:৪৩ পূর্বাহ্ন
ইতালি ফেরত ১৪২ বাংলাদেশি হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে
ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পের বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
১৪ মার্চ ২০২০, ০৫:২১ পূর্বাহ্ন
ছিন্নমূল কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
রাজধানী ঢাকার বিমানবন্দর থানার কাউলা এলাকায় এক ছিন্নমূল কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোরে এক কিশোর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
১৪ মার্চ ২০২০, ০৪:৫৬ পূর্বাহ্ন
রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সাতকড়াইবাড়ী সীমান্ত এলাকা থেকে ইসমাইল হোসেন কালু (৩৪) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা কোম্পানি ক্যাম্পের কমান্ডার সুবেদার উমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ মার্চ ২০২০, ০৪:৩২ পূর্বাহ্ন
শাহজালালে করোনা স্ক্রিনিংয়ে স্পেশাল টাস্কফোর্স
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার (করোনাভাইরাস স্ক্রিনিং) জন্য কয়েকটি গ্রুপের সমন্বয়ে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হয়েছে।
১৩ মার্চ ২০২০, ০২:৩৩ অপরাহ্ন
‘বাংলাদেশের পাশে দাঁড়িয়ে’ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় ভারত
ভারত বলছে তারা ‘বাংলাদেশের পাশে দাঁড়িয়ে’ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে দেশটি তাদের দিক থেকে কোনো ধরনের অসহযোগিতার ধারণাও খারিজ করে দিয়েছে।
১৩ মার্চ ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
বিকাল ৫টা থেকে বুড়িমারী দিয়ে বাংলাদেশি ভ্রমণকারীকে ঢুকতে দেবে না ভারত
করোনাভাইরাস আতঙ্কে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনকে বাংলাদেশের পাসপোর্টধারী ভ্রমণকারী না পাঠাতে চিঠি দিয়েছে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
১৩ মার্চ ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন