কুড়িগ্রামে দুবাই ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে
কুড়িগ্রাম সদর উপজেলার পৌর এলাকায় এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, গত ৮ মার্চ তিনি দুবাই থেকে দেশে এসেছেন। সতর্কতার অংশ হিসেবে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে নজরদারিতে রাখা হয়েছে।
১২ মার্চ ২০২০, ০৫:২৩ পূর্বাহ্ন
কুমিল্লার প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপনের নামে হরিলুট
কুমিল্লার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন স্থাপনের নামে সরকারি টাকা লুটের অভিযোগ উঠেছে। প্রয়োজনের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি দামে কেনা হলেও ব্যবহার না জানায় মেশিনগুলো নষ্ট হচ্ছে।
১২ মার্চ ২০২০, ০৪:৪৪ পূর্বাহ্ন
করোনা মহামারি রূপ নিয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দেশে দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণকে এখন মহামারি বলা যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস কোভিড-১৯ নিয়ে আজ সংবাদ সম্মেলনে বলেন, ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষকে আক্রান্ত এবং ৪ হাজার ২৯১ জনের মৃত্যুর কারণ হওয়ায় করোনাকে এখন মহামারি বলা যায়।
১১ মার্চ ২০২০, ০৫:৪২ অপরাহ্ন
শ্রম আদালতে অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ড. ইউনূস
শ্রম আইন ভঙ্গের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ কমিউনিকেশনসের শীর্ষ তিন কর্মকর্তা।
১১ মার্চ ২০২০, ০৪:৩৭ অপরাহ্ন
হার্ভি ওয়াইনস্টিনের ২৩ বছরের কারাদণ্ড
ধর্ষণ ও যৌন নিপীড়নে দোষী সাব্যস্ত হলিউড প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছে নিউইয়র্কের আদালত।
১১ মার্চ ২০২০, ০৪:৩৫ অপরাহ্ন
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পটুয়াখালীতে মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন।
১১ মার্চ ২০২০, ০৪:১৫ অপরাহ্ন
পরিবেশবান্ধব নির্বাচনী প্রচারণা
নির্বাচনী প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার না করে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শৈবাল দাস সুমন। জামালখানে ঠেলাগাড়ি প্রতীক নিয়ে লড়ছেন তিনি।
১১ মার্চ ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের অবস্থার উন্নতি
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফাহিমা বেগমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল মঙ্গলবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
১১ মার্চ ২০২০, ০৩:৪১ অপরাহ্ন
হ্যান্ড স্যানিটাইজার সেজে অভিবাসী শ্রমিক, সমালোচনায় সৌদি আরামকো
মুখে মাস্ক পরা এক অভিবাসী শ্রমিকের গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে বিশাল এক হ্যান্ড সানিটাইজারের মেশিন। সেটি গায়ে নিয়েই দাঁড়িয়ে আছেন ওই শ্রমিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ছড়িয়ে পরার পরপরই তীব্র সমালোচনার মুখে পড়েন সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো।
১১ মার্চ ২০২০, ০৩:১০ অপরাহ্ন
ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে অনশনে শাবিপ্রবির ১১ শিক্ষার্থী
ক্লাস-পরীক্ষা চালুসহ কয়েকটি দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ১১ শিক্ষার্থী অনশন শুরু করেছেন। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে ‘ভুল বোঝাবুঝি’ থেকে বিভাগের একাডেমিক কার্যক্রম এক সপ্তাহ বন্ধ রয়েছে।
১১ মার্চ ২০২০, ০৩:০০ অপরাহ্ন
করোনাভাইরাস: স্বাস্থ্যসেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ
করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা ও ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সচেতনতা তৈরিতে স্বাস্থ্যসেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
১১ মার্চ ২০২০, ০২:৫৭ অপরাহ্ন
মানবজমিন সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি অ্যামনেস্টির
মানবজমিন এর সম্পাদক মতিউর রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া ক্যাম্পেইনার সাদ হামাদি এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এই দাবি জানিয়েছেন।
১১ মার্চ ২০২০, ০২:৩৮ অপরাহ্ন
শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্যকর্মী বাড়ানোর নির্দেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যকর্মী বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার রাতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বৈঠকে প্রতি শিফটে ৩০ জন করে স্বাস্থ্যকর্মী রাখার নির্দেশ দেয়া হয়।
১১ মার্চ ২০২০, ০২:৩৫ অপরাহ্ন
করোনাভাইরাস: রাবিতে সব অনুষ্ঠান স্থগিতের ঘোষণা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরণের অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটি আজ বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে।
১১ মার্চ ২০২০, ০২:১১ অপরাহ্ন
করোনা পরিস্থিতিতে নোংরা রাজনীতি করবেন না, বিএনপিকে কাদের
করোনাভাইরাস পরিস্থিতিতে অহেতুক নোংরা রাজনীতি না করে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১১ মার্চ ২০২০, ০২:০২ অপরাহ্ন
করোনাভাইরাসে ইন্দোনেশিয়ায় প্রথম মৃত্যু, আক্রান্ত ২৭
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় প্রথম এক জনের মৃত্যু হয়েছে। দ্য স্ট্রেইট টাইমস জানায়, দেশটিতে এখন পর্যন্ত ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।
১১ মার্চ ২০২০, ০১:৩৬ অপরাহ্ন
টাকায় করোনা ঝুঁকি, উদ্যোগ নেই বাংলাদেশ ব্যাংকের
কাগজের নোট হাতবদলের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ অনেকগুলো দেশে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ৬ মার্চ থেকে ১৪ দিন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ব্যাংক নোট কোয়ারেন্টাইন করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে কিছু ব্যাংক নোট পুড়িয়েও ফেলা হয়।
১১ মার্চ ২০২০, ০১:০৩ অপরাহ্ন
ভ্রাম্যমাণ আদালতে শিশুদের দণ্ড অবৈধ: হাইকোর্ট
ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়া অবৈধ বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
১১ মার্চ ২০২০, ১২:৩৪ অপরাহ্ন
মানবজমিন সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সম্পাদক পরিষদের
যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। পরিষদ অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
১১ মার্চ ২০২০, ১২:১৮ অপরাহ্ন
করোনাভাইরাস: সৌদি আরবে সিসা, তামাকে নিষেধাজ্ঞা
নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সিসা ও তামাক নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।
১১ মার্চ ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন