মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্প অনুমোদন, ব্যয় ১৭ হাজার ৭৭৭ কোটি টাকা
২৪ হাজার ১১৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ‘মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট’ প্রকল্পসহ ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
১০ মার্চ ২০২০, ১২:৪২ অপরাহ্ন
দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিক্ষক এয়ার এম্বুলেন্সে ঢাকায়
সড়ক দুর্ঘটনায় হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক ফাহিমা বেগমকে (৫০) এয়ার এম্বুলেন্সে করে গোপালগঞ্জ থেকে ঢাকায় আনা হয়েছে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনি ছাড়াও স্কুলটির আরও ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
১০ মার্চ ২০২০, ১২:২৯ অপরাহ্ন
করোনাভাইরাস: বিএনপির বিক্ষোভ কর্মসূচি স্থগিত
দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের ঘটনায় বিএনপির বুধবারের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে কারামুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল।
১০ মার্চ ২০২০, ১২:২৭ অপরাহ্ন
অতিরিক্ত দামে মাস্ক বিক্রি, জেল-জরিমানা
সরকারি নির্দেশনার পরও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করায় নারায়ণগঞ্জ, বরিশাল ও মানিকগঞ্জে জেল-জরিমানা করা হয়েছে।
১০ মার্চ ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
ঝিনাইদহে পুড়ল ১০ বিঘা জমির পান বরজ
ঝিনাইদহের কালীগঞ্জে শুকনো পাতা পোড়ানোর আগুনে প্রায় ১০ বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের শালিখা গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মার্চ ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
করোনার উপসর্গ থাকায় আইসোলেশনে ৮ জন: আইইডিসিআর
করোনাভাইরাসের উপসর্গ থাকায় আট জনকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে বলে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে জানানো হয়েছে। এর বাইরে আরও চার জনকে সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
১০ মার্চ ২০২০, ১১:২৪ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল শিক্ষকের হাত বিচ্ছিন্ন
গোপালগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষক ফাহিমা বেগম (৫০) এর বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত হয়েছে অন্তত ১০ শিক্ষার্থী।
১০ মার্চ ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন
বন্ধ নয়, দেশের সব স্কুলে সতর্কতার নির্দেশনা
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে করোনাভাইরাস প্রতিরোধ ও চিকিৎসায় করণীয় সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালাতে নির্দেশনা দেওয়া হয়।
১০ মার্চ ২০২০, ০৯:৫০ পূর্বাহ্ন
কাঠের দরজার ভেতরে কৌশলে মাদক চোরাচালান
মাদক চোরাচালানের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা থেকে খাদেম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। আটকের সময় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
১০ মার্চ ২০২০, ০৯:২১ পূর্বাহ্ন
বুড়িমারী স্থলবন্দরে থার্মাল স্ক্যানার নেই, ডিজিটাল থার্মোমিটারই ভরসা
দেশের উত্তরাঞ্চলে বুড়িমারী স্থলবন্দরে এখনো থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়নি। ভারত, নেপাল ও ভুটান থেকে যারা আসছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহার করা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার।
১০ মার্চ ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন
৫টি থার্মাল স্ক্যানার দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর
করোনাভাইরাস শনাক্তে দেশের চারটি বন্দরের জন্য পাঁচটি থার্মাল স্ক্যানার দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১০ মার্চ ২০২০, ০৭:৫৯ পূর্বাহ্ন
শেরেবাংলা নগরে জবি শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ১
রাজধানীর শেরেবাংলা নগরের তালতলা বাসস্ট্যান্ড এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ মার্চ ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন
বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’: হাইকোর্ট
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষে যাতে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহৃত হয়, সে জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১০ মার্চ ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
উচ্চমাত্রার জ্বর নিয়ে প্রবীণ দম্পতি বিমানবন্দর থেকে হাসপাতালে
উচ্চমাত্রার জ্বর থাকায় এক প্রবীণ দম্পতিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।
১০ মার্চ ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন
চা-শ্রমিকদের ছন্দহীন জীবনে ফাগুয়ার ছোঁয়া
সংগ্রামী জীবন চা-শ্রমিকদের। ঘরে-বাইরে শত অভাব-অনটন। তবে বছরের কয়েকটা সময়ে তারা এসব ভুলে যান। পরিবার-পরিজনকে নিয়ে মেতে ওঠেন উৎসবে। এ রকম উপলক্ষগুলোর একটি হোলি উৎসব। চা-বাগানে হোলি ফাগুয়া উৎসব নামে বেশি পরিচিত।
১০ মার্চ ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন
গুজবে চাঙ্গা হচ্ছে পুঁজিবাজার!
অর্থমন্ত্রণালয়ের সঙ্গে ব্যাংকের সিইওদের বৈঠকের গুজবের পর আজ মঙ্গলবার সকালে প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়তে শুরু করে। অর্থমন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, ‘এখন পর্যন্ত মিটিংয়ের কোনো শিডিউল নেই’।
১০ মার্চ ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন
বিমানবন্দরের স্ক্রিনিং ব্যবস্থা এখনো ঢিলেঢালা
যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে একটি উড়োজাহাজ এসে নামল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
১০ মার্চ ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন
খোলা আকাশের নিচে দিন কাটছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে। বিকল্প ব্যবস্থা করতে না পারা ও সরকারি সহায়তা না পাওয়ায় অধিকাংশ পরিবার বাড়ি-ঘর মেরামত করতে পারেনি।
১০ মার্চ ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বগুড়া শহরের মালতীনগর এলাকায় দুই পক্ষের বন্দুকযুদ্ধে কবির হোসেন মিনকো (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। আজ মঙ্গলবার রাত দেড়টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
১০ মার্চ ২০২০, ০৪:২৫ পূর্বাহ্ন
করোনাভাইরাস শনাক্তে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরে থার্মাল স্ক্যানার নেই
চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস শনাক্তে হ্যান্ডহেল্ড স্ক্যানার দিয়েই চলছে দেশের বাইরে থেকে আসা দেশি বিদেশিদের স্বাস্থ্য পরীক্ষা।
১০ মার্চ ২০২০, ০৪:১৮ পূর্বাহ্ন