করোনাভাইরাস: যেভাবে সুরক্ষিত রাখবেন নিজেকে
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস, যার নামকরণ করা হয়েছে কোভিড-১৯ এরই মধ্যে সারাবিশ্বে ৩,৫৯৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং ১০৬টি দেশে ১ লাখ ৬ হাজার ৪৩৯ জন আক্রান্ত হয়েছেন।
৮ মার্চ ২০২০, ১২:২১ অপরাহ্ন
স্যানিটারি ন্যাপকিন এখনো বেশিরভাগ নারীর সামর্থ্যের বাইরে
বেশি দাম ও সচেতনতার অভাবে দেশের ৮০ শতাংশ নারী পিরিয়ডের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারেন না। ফলে, নানা ধরনের স্বাস্থ্য হুমকির মধ্যে পড়ছেন নারীরা।
৮ মার্চ ২০২০, ১২:০২ অপরাহ্ন
আতঙ্কিত হবেন না, করোনায় আক্রান্ত অধিকাংশ রোগী সাধারণ চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন: ডা. আব্দুল্লাহ
দেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর দ্য ডেইলি স্টার অনলাইনের কথা হয় বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহর সঙ্গে।
৮ মার্চ ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
প্রয়োজন ছাড়া জনসমাগম এড়িয়ে চলুন: আইইডিসিআর
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, ‘বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি।’
৮ মার্চ ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
দেশে ৩ করোনাভাইরাস রোগী শনাক্ত
দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিন জন শনাক্ত হয়েছে। তিন জনের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ।
৮ মার্চ ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন
নারীদের ৩৩ শতাংশ পদের শর্ত পূরণ করেনি রাজনৈতিক দলগুলো
বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। সে হিসেবে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে নারী এবং পুরুষের সংখ্যা সমান থাকার কথা। কিন্তু, তা নেই। প্রত্যাশাও এত বেশি না। ২০০৮ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, চলতি বছরের মধ্যে দলের সর্বস্তরে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়েছে।
৮ মার্চ ২০২০, ০৯:১৯ পূর্বাহ্ন
শতবর্ষী মায়ের মানবেতর জীবন!
একটি জীর্ণ-শীর্ণ ঘরের মেঝেতে ধানের খড়ের ওপর পাটি বিছিয়ে শুয়ে থাকেন রেণু বালা শীল। বয়স প্রায় ১০০ বছর। বড় ছেলে মারা গেছেন। অন্য দুই সন্তানের কারো বাড়িতেই ঠাঁই মেলেনি তার।
৮ মার্চ ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন
রৌমারী সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি যুবক আটক
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে নয়ন মিয়া নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ রোববার বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর-৩৫ ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৮ মার্চ ২০২০, ০৯:০৪ পূর্বাহ্ন
অস্ত্র মামলায় জি কে শামীমের জামিন প্রত্যাহার
বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে অস্ত্র মামলায় দেওয়া জামিন প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।
৮ মার্চ ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন
করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
৮ মার্চ ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন
গোড়ানে দুই শিশুকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা
রাজধানী ঢাকার দক্ষিণ গোড়ান এলাকায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ এনে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন মোজাম্মেল হক বিপ্লব। আজ রোববার খিলগাঁও থানার উপপরিদর্শক রুহুল আমিন এ তথ্য জানিয়েছেন।
৮ মার্চ ২০২০, ০৭:২২ পূর্বাহ্ন
জি কে শামীমের জামিনের বিরুদ্ধে আপিল করছে সরকার
হাইকোর্ট থেকে অস্ত্র ও মাদক মামলায় জামিন পাওয়া জি কে শামীমের জামিনের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে সরকার।
৮ মার্চ ২০২০, ০৬:৫৬ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় ভেঙে দিয়ে গেল অর্ধশত ঘর-বাড়ি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে একটি গ্রামের প্রায় অর্ধশত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, উপড়ে গেছে বড় বড় গাছ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বাদিয়ারচড়া গ্রামের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়।
৮ মার্চ ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন
ছাত্রলীগের লজ্জা সাবেক নেতা মিলনের ‘হাতুড়ি বাহিনী’
অরুণ ও তার দুই বন্ধু কল্পনাও করতে পারেননি তাদের ভাগ্যে কী আছে! জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ঠিকাদারি সংক্রান্ত কাজে তারা বরিশালের নতুন বাজার থেকে ঝালকাঠি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এসেছিলেন। সেখান থেকে একদল যুবক তাদের তুলে নিয়ে যায়। তাদের রাখা হয় শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার একটি ভবনের তৃতীয় তলার ঘরে।
৮ মার্চ ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ন
বেনাপোলে ভ্রমণকর রসিদ বই সংকট, ভোগান্তিতে যাত্রীরা
বেনাপোল আন্তজার্তিক চেকপোস্ট সোনালী ব্যাংক শাখায় ভ্রমণকর বই না থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার যাত্রী এই শাখায় ভ্রমণকর পরিশোধ করে ভারতে যান।
৮ মার্চ ২০২০, ০৫:১৯ পূর্বাহ্ন
অন্ধকারের বিরুদ্ধে আলোর বিজয়
সামনে এগিয়ে আসার সংকল্প, এগিয়ে নেওয়ার সংকল্প।
৮ মার্চ ২০২০, ০৪:৪২ পূর্বাহ্ন
একজন নীলিমা দাস
নীলিমা দাসের জীবনের গল্প যেন কোনো চলচ্চিত্রের কাহিনী। সেই গল্পের বিভিন্ন পর্যায়ে তার চলার পথ বাঁক নিয়ে অকারণ দীর্ঘ হয়ে গেছে। যাকে ভাগ্য বলে ধরে নেওয়াই স্বস্তিকর। সেই সঙ্গে ছায়ার মতো সঙ্গী হয়ে ছিল নানা সমস্যা। নীলিমার বয়স যখন ছয় মাস, তখন তার মায়ের মৃত্যু হয়। সপ্তম শ্রেণিতে পড়ার সময় ইচ্ছার বিরুদ্ধে বসতে হয় বিয়ের পিঁড়িতে। ১৯৯৮ সালে বাবাকেও হারান।
৮ মার্চ ২০২০, ০৪:৩৬ পূর্বাহ্ন
হাসপাতাল থেকে খালেদা জিয়ার জীবিত বের হওয়া নিয়ে পরিবারের শঙ্কা
খালেদা জিয়ার শারীরিক অবস্থা উদ্বেগজনক জানিয়ে তার বোন সেলিমা রহমান জানিয়েছেন, সরকার যেভাবে তার মুক্তিতে দেরি করছে, তাতে হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসনকে জীবিত নিয়ে যেতে পারবেন কিনা তাই নিয়ে শঙ্কায় আছেন তারা।
৭ মার্চ ২০২০, ০৪:১৫ অপরাহ্ন
‘৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে বিশ্ববাসীকে মুক্তির চেতনায় উজ্জীবিত করবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবেদনকে চিরন্তন আখ্যায়িত করে বলেছেন, ‘এটি সমসাময়িক কালেও যেমন আগামীতেও তেমনি, যুগযুগ ধরে দেশের মানুষের পাশাপাশি বিশ্ববাসীকে মুক্তির চেতনায় উজ্জীবিত করবে।’
৭ মার্চ ২০২০, ০৩:৪৬ অপরাহ্ন
কুমিল্লা সীমান্তে বাংলাদেশিকে হত্যার অভিযোগ
কুমিল্লা সদর উপজেলার নিশ্চিন্তপুর সীমান্ত এলাকায় আনোয়ার মিয়া (৪৫) নামে এক বাংলাদেশিকে হত্যার অভিযোগ উঠেছে ভারতের চোরাকারবারিদের বিরুদ্ধে।
৭ মার্চ ২০২০, ০৩:০৭ অপরাহ্ন