মুজিবশতবর্ষের ব্যানার টাঙ্গানোকে কেন্দ্র করে ইউএনওকে ছুটি
মুজিবশতবর্ষের ব্যানার টাঙ্গানোকে কেন্দ্র করে উপজেলা হর্কাস লীগের সভাপতি মো. মমিনের সঙ্গে বিরোধ বাঁধে উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়িচালক মো. শাহজালালের। এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। বুধবার, সংবাদ সম্মেলনের এক দিন পরই ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন হোমনার ইউএনও তপ্তি চাকমা।
৫ মার্চ ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
‘বঙ্গবন্ধু ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হেসে হাত নাড়ালেন’
‘ক্যামেরার কবি’ নাসির আলী মামুন দেশ-বিদেশে বহু বিখ্যাত মানুষের ছবি তুলেছেন। তিনি ক্যামেরায় ধরেছেন বঙ্গবন্ধুর বিশেষ মুহূর্তগুলো। ‘জয় বঙ্গবন্ধু’ শিরোনামে বঙ্গবন্ধুর সেই ছবিগুলো প্রদর্শন করা হবে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে। আগামীকাল শুক্রবার শুরু হতে যাওয়া ১৯ দিনের এই প্রদর্শনী শুরুর প্রাক্কালে নাসির আলী মামুন কথা বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
৫ মার্চ ২০২০, ১২:২৩ অপরাহ্ন
খিলগাঁওয়ে ফাঁকা প্লটে বালুচাপা দেওয়া ছিল কিশোরের মরদেহ
রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা থেকে বালুচাপা অবস্থায় আজ দুপুরে আলাল সিকদার (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ মার্চ ২০২০, ১২:১০ অপরাহ্ন
করোনাভাইরাসে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত ৩৫ দেশের তালিকায় বাংলাদেশ
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড এর এক প্রতিবেদনে করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩৫টি দেশের তালিকায় বাংলাদেশকে রাখা হয়েছে।
৫ মার্চ ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন
শুধু গবেষণা করলেই চলবে না, গবেষণার ফলাফলটা কী সেটাও জানতে চাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে সম্পদের সর্বোচ্চ ব্যবহারে প্রতিটি খাতে বিশেষ করে সম্ভাবনাময় খাতগুলোতে আরো গবেষণা চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
৫ মার্চ ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন
তিন ফিলিপিনো নাবিকের জ্বর: মোংলায় এক জাহাজের পণ্য খালাস বন্ধ
করোনাভাইরাস সংক্রমিত হতে পারে এমন সন্দেহে একটি বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে ওই জাহাজের তিন নাবিককে জাহাজের ভেতরেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গতকাল বুধবার রাতে ‘এমভি সেরেনিটাস এন’ নামে জাহাজটি চট্টগ্রাম হয়ে মোংলা বন্দরে এসে নোঙ্গর করে।
৫ মার্চ ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন
ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর
পটুয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় আইরিন আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই অভিযোগে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই নারীর স্বজন ও স্থানীয়রা হাসপাতালে ভাঙচুর চালায়।
৫ মার্চ ২০২০, ০৯:৪৯ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় আইসিটি আইনে আ.লীগ নেতা গ্রেপ্তার
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে (আইসিটি) দায়ের করা মামলায় কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা মোমিনুর রহমান মোমিজকে গ্রেপ্তার করা হয়েছে।
৫ মার্চ ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিশু সায়মা হত্যা মামলার রায় ৯ মার্চ
রাজধানীর ওয়ারীতে স্কুলশিক্ষার্থী সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৯ মার্চ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।
৫ মার্চ ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন
সরকার সারাজীবন ঋণের সুদ বেঁধে দেবে না: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার সারাজীবন ঋণের সুদের হার বেঁধে দেবে না, সময় হলে বাজারের উপর ছেড়ে দেওয়া হবে।
৫ মার্চ ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন
সিলেটের ইকো পার্কে প্রাণী-পাখির মৃত্যুর তদন্ত করতে হাইকোর্টের নির্দেশ
সিলেটের টিলাগড় ইকো পার্কে ৩৩টি প্রাণী ও পাখির মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রাণী ও পাখির সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না আদালত তা জানতে চেয়েছেন।
৫ মার্চ ২০২০, ০৮:০৪ পূর্বাহ্ন
জুয়ার সরঞ্জাম জব্দে ক্লাবগুলোতে অভিযান নয়: আপিল বিভাগ
ক্লাবগুলোতে জুয়া বন্ধে সরঞ্জাম জব্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থার নিতে নির্দেশনা দিয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
৫ মার্চ ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন
বেইলি রোড থেকে উপসচিবের মৃতদেহ উদ্ধার
রাজধানীর বেইলি রোড অফিসার্স কোয়ার্টারে তার বাসা থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল কাদের চৌধুরীর (৫৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ মার্চ ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ন
হাতিয়ায় মোদি-বিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২
নোয়াখালীর হাতিয়া উপজেলায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বুড়িরচর ইউনিয়নের চৌমুহনী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
৫ মার্চ ২০২০, ০৫:৩৯ পূর্বাহ্ন
পঞ্চগড়ে রোহিঙ্গা যুবক আটক
পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে মোস্তফা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মনিরামজোত এলাকা থেকে তাকে আটক করা হয়।
৫ মার্চ ২০২০, ০৪:৫৪ পূর্বাহ্ন
চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আজ বৃহস্পতিবার ভোররাতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
৫ মার্চ ২০২০, ০৪:৪১ পূর্বাহ্ন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিরোজপুরের বিচারক বদলি: আইনমন্ত্রী
পিরোজপুর জেলা ও দায়রা জজ আবদুল মান্নানের বদলির সিদ্ধান্ত সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগ নেতা এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর জামিন নিয়ে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচারককে বদলি করা হয়েছে।
৪ মার্চ ২০২০, ০৩:৪৩ অপরাহ্ন
খাগড়াছড়িতে বিজিবির একটি ক্যাম্প অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির এক সদস্য ও চার গ্রামবাসীর মৃত্যুর পর নিরাপত্তা বিবেচনায় বিজিবির একটি ক্যাম্প প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন বাহিনীটির একজন ঊর্ধতন কর্মকর্তা।
৪ মার্চ ২০২০, ০৩:২৪ অপরাহ্ন
বাংলাদেশ করোনার ঝুঁকিতে আছে, অস্বীকার করার উপায় নেই: ডা. আব্দুল্লাহ
গত দুই মাসে সব মহাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিবেশী ভারতে ক্রমশই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে বিশিষ্ট চিকিৎসক এবিএম আব্দুল্লাহ দেশের মানুষকে দিলেন আতঙ্কিত না হওয়ার পরামর্শ।
৪ মার্চ ২০২০, ০২:৩৬ অপরাহ্ন
জামিন নামঞ্জুরে বিচারকের বদলি অশনি সংকেত: টিআইবি
পিরোজপুরের আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরকারী বিচারকের তাৎক্ষণিক বদলি এবং কয়েক ঘণ্টার ব্যবধানে ভারপ্রাপ্ত জজের আদালতে জামিন মঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, বাংলাদেশের অধস্তন আদালতের বিচারিক ইতিহাসে এই ঘটনা ‘বিরল ও ভয়াবহ দৃষ্টান্ত’।
৪ মার্চ ২০২০, ০২:২১ অপরাহ্ন