চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু

চট্টগ্রামের হালিশহরে অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।
২ মার্চ ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন

মগবাজারে দগ্ধ ৫ জনই মারা গেলেন

ঢাকার মগবাজার এলাকায় দিলু রোডের একটি আবাসিক ভবনে লাগা আগুনে দগ্ধ শহিদুল কিরমানী (৪০) মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২ মার্চ ২০২০, ০৫:১৯ পূর্বাহ্ন

এবার একটি বইও প্রকাশ করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়

এবারের একুশে গ্রন্থমেলায় বিভিন্ন প্রকাশনা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলে যেখানে প্রায় পাঁচ হাজার বই প্রকাশ করেছে, সেখানে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন কোনো বই। অথচ মেলায় মাসজুড়ে ঢাবির একটি স্টল ঠিকই ছিল। স্টলে প্রদর্শন করা হয়েছিল পুরনো কিছু বই।
২ মার্চ ২০২০, ০৪:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭

কক্সবাজারের টেকনাফে জাদিমোড়া-মোছনির গভীর পাহাড়ে র‍্যাব ১৫ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন নিহত হয়েছেন।
২ মার্চ ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ পুলিশের যত অস্ত্র ছিল, তার চেয়ে বেশি আমার কাছে ছিল: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘২০০১ সালের আগে নারায়ণগঞ্জ পুলিশের টোটাল ফোর্সের কাছে যা অস্ত্র ছিল, তার চেয়ে আমার কাছে বেশি ছিল। মিথ্যা কথা বলে লাভ নাই। কিন্তু আজকে আমার গাড়িতে অস্ত্র আছে কি না আমি জানি না।’
১ মার্চ ২০২০, ০৪:৪৭ অপরাহ্ন

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১

পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বশিরউদ্দিন হাওলাদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর পুলিশ।
১ মার্চ ২০২০, ০৪:১০ অপরাহ্ন

গুজব-গণপিটুনি রোধে হাইকোর্টের নির্দেশনা

গুজব ছড়ানো ও গণপিটুনি রোধে পাঁচটি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনায় হাইকোর্ট বলেন, গুজব ও গণপিটুনি রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
১ মার্চ ২০২০, ০৪:০০ অপরাহ্ন

মেঘালয়ে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

ভারতের মেঘালয়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। মেঘালয়ের খাসি এলাকায় ছাত্র সংগঠন- কেএসইউ ও অজনজাতি সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত তিন জন নিহত হলেন।
১ মার্চ ২০২০, ০৩:০৬ অপরাহ্ন

বিমা খাত প্রযুক্তিনির্ভর করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃসময়ে বিমা থাকার বিভিন্ন সুবিধা সম্পর্কে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি আধুনিক তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমা সংস্থাগুলোকে দুর্নীতিমুক্ত ও এর পরিসেবা আরো উন্নত করতে বিমা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
১ মার্চ ২০২০, ০২:৫৩ অপরাহ্ন

শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তি দাবিতে ৪৪ নাগরিকের বিবৃতি

লোকশিল্পী শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তি চেয়ে ৪৪ জন নাগরিক বিবৃতি দিয়েছেন। আজ রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিবৃতিতে বলা হয়, লোকশিল্পী শরীয়ত বয়াতির বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে ফৌজদারি অভিযোগে অন্যায়ভাবে কারাবন্দি করা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
১ মার্চ ২০২০, ০২:৩৪ অপরাহ্ন

সোমবার ঢাকা আসছেন শ্রিংলা

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার দুই দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সূচি চূড়ান্ত করবেন তিনি।
১ মার্চ ২০২০, ০২:২৭ অপরাহ্ন

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতীয় সীমান্ত ঘেঁষা মহানন্দা নদী থেকে মোস্তফা কামাল (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, কামাল গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।
১ মার্চ ২০২০, ০১:৪০ অপরাহ্ন

ধ্বংসের মুখে এয়ারলাইন্স: যাত্রী কমেছে ৯০ শতাংশ

করোনাভাইরাস প্রাদুর্ভাবে যাত্রী সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় মারাত্মক সংকটে পড়েছে এয়ারলাইন্স বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব), ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ সূত্র জানায়, গত মাসের তুলনায় মধ্যপ্রাচ্যসহ এশিয়ার অনেক দেশে ভ্রমণকারী যাত্রীর সংখ্যা ৮৫ থেকে ৯০ শতাংশ কমে গেছে।
১ মার্চ ২০২০, ০১:১৬ অপরাহ্ন

দিল্লির শাহিনবাগে ১৪৪ ধারা জারি

সংশোধিত নাগরিক আইন বাতিলের দাবিতে বিক্ষুব্ধদের আন্দোলনের কেন্দ্র দিল্লির শাহিনবাগে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।
১ মার্চ ২০২০, ১২:৪৪ অপরাহ্ন

‘প্রতিবছরই করোনাভাইরাস ফিরে আসতে পারে’

নতুন করোনাভাইরাস মৌসুমি জ্বরের মতো শেষ হলেও, তবে প্রতিবছরই ফিরে আসতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
১ মার্চ ২০২০, ১২:০৯ অপরাহ্ন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। আজ রোববার আনুমানিক বিকাল ৩টা ৪০ মিনিটে উপজেলার দিগনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ মার্চ ২০২০, ১২:০৫ অপরাহ্ন

জলাতঙ্কে আক্রান্ত গরুর মাংস বিক্রির অপরাধে ৩ জনকে জরিমানা

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ি বাজারে জলাতঙ্ক রোগে আক্রান্ত গরু জবাই ও মাংস বিক্রির অপরাধে তিন জনকে জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জি আর সারওয়ার এ আদেশ দেন। পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সে সময় উপস্থিত ছিলেন।
১ মার্চ ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন

আওয়ামী লীগে কর্মী কমছে, নেতা বাড়ছে: কাদের

আওয়ামী লীগে সত্যিকারের কর্মী কমছে জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা ও ভোগের লিপ্সায় তাড়িত হয়ে নেতার সংখ্যা বাড়ছে।
১ মার্চ ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

ফেনসিডিলসহ ইউপি চেয়ারম্যান পুত্র গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে ১৩ বোতল ফেনসিডিলসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ছেলেসহ দুই জনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
১ মার্চ ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন

অ্যাকাডেমিক বই পড়তে নয়, চাকরির প্রস্তুতি নিতে গ্রন্থাগারে ভিড়

কাকডাকা ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। সবার হাতে বই-খাতা কিংবা ব্যাগ। গ্রন্থাগারের দরজা খুলতেই ভেতরে ঢুকে জায়গা দখলের প্রতিযোগিতা।
১ মার্চ ২০২০, ০৮:১১ পূর্বাহ্ন