বায়ুদূষণে বাংলাদেশ প্রথম

বিশ্ব বায়ুমান প্রতিবেদন ২০১৯ অনুযায়ী, গত বছর বাংলাদেশের বায়ুর গুণমান সবচেয়ে খারাপ ছিল এবং ঢাকা ছিল দূষিত শহরগুলোর মধ্যে ২১তম স্থানে।
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন

কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে আটকা পড়েছে সাত শতাধিক যানবাহন।
২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৭ পূর্বাহ্ন

মুজিববর্ষ উদযাপন: উপস্থিতি নিশ্চিত করেছেন মোদি, সোনিয়া, প্রণব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’র অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৭ অপরাহ্ন

ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: ৫ কনস্টেবলের কারাদণ্ড

মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া সনদ দিয়ে চাকরি নেওয়ার দায়ে চাকরিচ্যুত পাঁচ পুলিশ কনস্টেবলের আড়াই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন

৭ই মার্চ ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ ঘোষণার নির্দেশ হাইকোর্টের

৭ই মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক দিবস’ হিসেবে ঘোষণার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশের নির্দেশও দেয়া হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন

বাগেরহাটে ইউপি সদস্যের চোখ উপড়ে ফেলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাজমুল হাসান রানার চোখ উপড়ে ফেলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে রানার বড় ভাই ফারুক হাওলাদার মামলা করেন।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩২ অপরাহ্ন

ঋণ করে বই কেনা

বইমেলায় এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বেড়াচ্ছেন মাহমুদুল। স্টল ঘুরে অনেক বই পছন্দ হলেও মাসের শেষে এসে টিউশনির টাকা ফুরিয়ে যাওয়ায় পছন্দের বইগুলো কিনতে পারছেন না।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫১ অপরাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী

এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি। আজ মঙ্গলবার তার স্বাস্থ্যপরীক্ষায় করোনাভাইরাস পাওয়া যায় বলে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানিয়েছেন।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৪ অপরাহ্ন

করোনাভাইরাস: এক বাংলাদেশির চোখে সিউল পরিস্থিতি

কোভিড-১৯ ভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। চীনের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:০১ অপরাহ্ন

বিমসটেক আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগে আগ্রহী এডিবি ও এআইআইবি

বিমসটেক জোটভুক্ত দেশগুলোর আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৬ অপরাহ্ন

করোনাভাইরাস: স্পেনের হোটেলে প্রায় ১ হাজার অতিথি আটকা

স্পেনের টেনেরিফে একটি হোটেলে ইতালির এক চিকিৎসকের স্বাস্থ্যপরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ায় হোটেলটি বন্ধ করে দেয়া হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ অপরাহ্ন

সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত জাবির

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ। বুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিজেদের মতো ভর্তি পরীক্ষা ব্যবস্থা চালু রাখার ঘোষণার পর আজ সিদ্ধান্ত নিল জাবি।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৭ অপরাহ্ন

আশুলিয়ায় পোশাকশ্রমিক ধর্ষণ, গ্রেপ্তার ২

আশুলিয়ায় দলবেধে পোশাকশ্রমিক ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুই জনকে আটক করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক ফজলুল হক।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের শাহাদতবার্ষিকী পালিত

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তদানীন্তন বিডিআর বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিপথগামী উচ্ছৃঙ্খল বিডিআর সদস্যদের সংগঠিত নিরস্ত্র সেনা সদস্যদের হত্যাকাণ্ডের ১১তম শাহাদতবার্ষিকী আজ মঙ্গলবার যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন

‘বাকি না দেওয়ায় বৃদ্ধকে হত্যা’

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় হারুন আলী (৭০) নামে এক দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। গতকাল রাতে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেপ্তার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাপিয়ার বিষয়ে জানতেন। তিনিই পাপিয়াকে গ্রেপ্তার করতে এবং তদন্ত করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছিলেন।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন

আমানতকারীদের ক্ষতিপূরণ ২ লাখ?

কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দেউলিয়া বা বন্ধ হয়ে গেলে আমানতকারীদের ক্ষতিপূরণের অর্থের পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার। প্রচলিত বিধান অনুযায়ী, কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানতকারীরা ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ এক লাখ টাকা পাবে। এই অর্থের পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আমানতকারীদের দুই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন

সরকারের দ্বিতীয় পরিপ্রেক্ষিত পরিকল্পনা অনুমোদন

দ্বিতীয় পরিপ্রেক্ষিত পরিকল্পনায় গণতন্ত্র, সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনা ও তথ্য অধিকারকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এসব নিয়ে দেশের বিভিন্ন জনের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন

‘পরিকল্পিত নাশকতা’য় পুড়ল ২২টি দোকান

বাগেরহাটের শরণখোলা উপজেলায় চালিতাবুনিয়া বাজারে অগ্নিকাণ্ডে ২২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৬ পূর্বাহ্ন

জাপানি প্রতিষ্ঠান বিনিয়োগ করবে ৫৪ হাজার কোটি টাকা

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (প্রাইভেট পাবলিক পার্টনারশিপ-পিপিপি) ভিত্তিতে বাংলাদেশে ছয়টি অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের জন্য প্রায় ৫৪ হাজার ১৭৫ কোটি ২৮ লাখ টাকা (৬ দশমিক ৪ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান।
২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন