কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক বাংলাদেশি নাগরিক নূরনবী ইসলামকে (৩৩) ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম তৌহিদ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন

পুলিশি হেফাজতে নারীর মৃত্যু, বিভাগীয় তদন্তের দাবি

গাজীপুরে পুলিশের হেফাজতে ইয়াসমিন বেগম নামে এক নারীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ইয়াসমিনের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, “পুলিশ দুলাভাইকে না পেয়ে আমার বোনকে নির্যাতন করেছে। যারা আমার বোনকে পিটিয়ে মেরে ফেলল, তারাই কীভাবে তদন্ত করতে পারে! আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। আজ শুক্রবার ভোররাতে উপজেলার কালনী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে (ঢাকা বাইপাস) বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৮ পূর্বাহ্ন

বান্দরবানে নারীকে হত্যার অভিযোগে আটক ১

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অংম্যা চিং মারমা (৩৫) নামে এক নারীকে হত্যার অভিযোগে আরেক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খানসামা পাড়া থেকে প্রুম্যা খয় মারমাকে আটক করা হয়।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৪ পূর্বাহ্ন

কুমিল্লায় বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত: পুলিশ

কুমিল্লার কোতয়ালী থানা এলাকায় বন্দুকযুদ্ধে ডাকাত চক্রের সক্রিয় দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার রাত দেড়টার দিকে পালপাড়ার পুরাতন লোহারপুল ব্রিজের পাশে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৪ পূর্বাহ্ন

স্বীকৃতি মেলেনি পাবনার দুই ভাষাসৈনিকের

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সূচনা হয় ১৯৪৮ সালে, যখন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান বাংলাকে প্রাদেশিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেন। ১৯৪৮ এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনে পুরুষদের পাশাপাশি প্রগতিশীল নারীরাও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৯ পূর্বাহ্ন

ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষকরাই পড়তে পারেন না মাতৃভাষায় লেখা বই

মাতৃভাষায় শিক্ষাদানে প্রাক-প্রাথমিক পর্যায়ে সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে পাঁচটি ভাষায় লেখা পাঠ্যবই বিতরণ করে। তবে, শিক্ষকরা নিজেরাই এসব লিপির সঙ্গে পরিচিত নন। ফলে ব্যাহত হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষাকার্যক্রম।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০১ পূর্বাহ্ন

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৩ পূর্বাহ্ন

চাকরি চলে টিপসইয়ে, চিঠিপত্র আসে ইংরেজিতে

কোনো রকমে নাম সই বা টিপসই দিয়ে কাজ করেন তাঁরা। কিন্তু তাঁদের দাপ্তরিক চিঠি আসে ইংরেজিতে। জবাবও দিতে হয় ইংরেজিতে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্সের আলীনগর ও শমসেরনগর চা বাগানের শ্রমিকদের বছরের পর বছর ধরে এই বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪০ অপরাহ্ন

স্বাধীনতা পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২০’ দেয়া হচ্ছে।
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৭ অপরাহ্ন

বইকর্মীদের ভালোবাসার বইমেলা

বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে চলা অমর একুশে গ্রন্থমেলা- বাঙালির প্রাণের মেলা।কেউ আসেন বইয়ের খোঁজে, কেউ আসেন ঘুরতে। অনেকে আবার প্রিয় লেখকের সঙ্গে দেখা কিংবা অটোগ্রাফ পেতে লাইনে দাঁড়িয়ে থাকেন দীর্ঘসময়। চলে বই নিয়ে আড্ডা, তর্ক, আলোচনা। তবে, এ সবকিছুর পেছনে অনুচ্চারিত থেকে যায় বিক্রয়কর্মীদের কথা।
২০ ফেব্রুয়ারি ২০২০, ০২:১০ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত

জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদা সোবহান। কাল শুক্রবার দূতাবাসের দায়িত্ব নেওয়ার মাধ্যমে তিনিই হবেন মধ্যপ্রাচ্যের কোনো দেশে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত।
২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৯ অপরাহ্ন

চুড়িহাট্টা ট্র্যাজেডি: ৩১ পরিবারকে সিটি করপোরেশনের সহায়তা

রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহতদের ৩১টি পরিবারকে চাকরিসহ বিভিন্ন রকমের সহায়তা দিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৫ অপরাহ্ন

সাঁওতালপল্লীতে পুষনা উৎসব

ফাল্গুনের মিষ্টি রোদের দিনে ঠাকুরগাওঁয়ের সাঁওতাল পল্লীতে উদযাপিত হলো পুষনা উৎসব। গতকাল বুধবার পীরগঞ্জ উপজেলার জাবরহাটের বড়বাড়ী গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ।
২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩২ অপরাহ্ন

সাভারে ২৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারের আশুলিয়ায় প্রায় ২ হাজার ৫০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
২০ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৭ অপরাহ্ন

আগুন নিভেছে, বিপদ কাটেনি

চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশন ভবনের ঝলসে যাওয়া দেয়ালগুলো কালো হয়ে আছে। এর চারপাশে এখনো পোড়া গন্ধ। গত বছর রাসায়নিক দ্রব্যে আগুন লেগে এখানে ৭১ জন নিহত হয়েছিলেন।
২০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন

বুয়েটের ভর্তি পরীক্ষা আগের নিয়মেই

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার মাধ্যমে নয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের আগের নিয়মেই স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২০ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন

খোলা আকাশের নিচে বৃদ্ধা জননী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রাতে প্রতিবেশীরা ঠাঁই দিলেও ষাটোর্ধ বৃদ্ধার দিন কাটছে খোলা আকাশের নিচে। রাতে অরক্ষিত পড়ে থাকে তার আসবাবপত্র।
২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বাসচাপায় শিক্ষার্থী নিহত, আহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসচাপায় মো. ইমন মিয়া (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ভূঞাপুর লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে।
২০ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৬ পূর্বাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নূরনবী ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ৯৩৪ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ থেকে টলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন