পঞ্চগড়ে দুই ট্রলির সংঘর্ষে নিহত ১
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় দুই ট্রলির মুখোমুখি সংঘর্ষে মো. মাসুদ (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
লালমনিরহাটে ইটভাটার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট
শুষ্ক মৌসুমেই ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা গ্রামের রাস্তা। বর্ষাকালে এই রাস্তার ওপর জমে যায় এক হাঁটু কাঁদা। তখন এ রাস্তায় পায়ে হাঁটাই দুষ্কর হয়ে উঠে। গ্রামের আড়াই কিলোমিটার কাঁচা রাস্তাটি প্রতিবছরই নষ্ট হচ্ছে স্থানীয় একটি ইটভাটার কারণে।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন
কারিগরি বোর্ডের ভুয়া সনদ নিয়ে দাঁতের চিকিৎসা করছিলেন তিনি
চট্টগ্রামের হাটাহাজারীতে এক ভুয়া দাঁতের চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কারিগরি শিক্ষা বোর্ডের একটি ভুয়া সনদ নিয়ে তিন বছর ধরে এই কাজ করছিলেন তিনি।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
সব কারখানায় ২ মাসের মধ্যে ব্রেস্টফিডিং কর্নার করার নির্দেশ
সারাদেশের সব কল কারখানায় মাতৃদুগ্ধ দান ও শিশুযত্ন কর্নার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে আদেশ কার্যকর বিষয়ে শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে আলাদা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন
তাপস পালের মৃত্যুর কথা শুনে শোকস্তব্ধ মমতা
নায়ক-রাজনীতিক তাপস পালের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন
খালেদা জিয়ার মুক্তি নিয়েও রাজনীতি করছে বিএনপি: কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছে।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায় নেপাল
দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেছে নেপাল।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় নারীকে ধর্ষণের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে তার শারীরিক পরীক্ষা করা হয়। এর আগে রোববার রাতে তিনি ধর্ষণের শিকার হন।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন
মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলা পঞ্চম অবস্থানে
পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলেন ইংরেজি ভাষায়। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ কথা বলেন এই ভাষায়। মাতৃভাষা হিসেবে ইংরেজির অবস্থান তৃতীয়।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন
বনবিভাগের ৫শ চারা গাছ কাটল দুর্বৃত্তরা
সাভারে বনবিভাগের সংরক্ষিত ভূমিতে রোপন করা বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক চারা গাছ কেটে নিয়েছে দুর্বত্তরা। গতকাল সোমবার বনবিভাগের সাভার সাব-বিটের এক কর্মকর্তা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে মারামারিতে আহত নারীর মৃত্যু
কক্সবাজারের টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে মারামারিতে নূর নাহার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৪ পূর্বাহ্ন
খালেদা জিয়ার প্যারোল বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার: মির্জা ফখরুল
দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোল বিষয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিএনপি।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন
সেবা নয়, পানির দাম ৮০ শতাংশ বাড়াবে ওয়াসা
আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের জন্যে পানির দাম ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওয়াসা। সংস্থাটির বিরুদ্ধে নিম্নমানের পানি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৪ পূর্বাহ্ন
গাজীপুরে তালাবদ্ধ ঘরে ব্যবসায়ীর মরদেহ
গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে আব্দুর রহমান (৪৫) নামে এক জমি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, ৮ থেকে ১০ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে দগ্ধ আরও একজনের ঢামেকে মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বাসায় রান্না ঘরে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ আরও একজন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসক কিরণ মিয়াকে (৪৫) মৃত ঘোষণা করেন।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১২ পূর্বাহ্ন
মেডিকেল প্রশিক্ষণার্থীদের জন্য ১৫ হাজার টাকা দামের ক্রিকেট ব্যাট!
সাতক্ষীরার একজন সাবেক সিভিল সার্জন অতি উচ্চমূল্যে ক্রীড়া সামগ্রী কেনার মাধ্যমে সরকারি তহবিল থেকে প্রায় ৪১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এমনটাই দেখা গেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক তদন্ত প্রতিবেদনে।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৭ পূর্বাহ্ন
উপনির্বাচনে বিএনপি’র নতুন মুখ
সংসদীয় তিন আসনের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে বিএনপি। ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, বাগেরহাট-৪ আসনে কাজী খায়রুজ্জামান শিপন এবং গাইবান্ধা-৩ আসনে ডা. সৈয়দ মাইনুল হাসান সাদিক মনোনয়ন পেয়েছেন।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন
‘ধনীরা রাজনীতি কিনে নিয়েছেন’
আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে ‘নয়-ছয়’ কার্যকর হতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে ব্যাংক ঋণের সুদ হবে নয় শতাংশ এবং ব্যাংকে আমানত রাখলে পাওয়া যাবে ছয় শতাংশ সুদ। সরকারের এই ‘নয় ছয় সুদনীতি’র ভালোমন্দ দিক, দেশের আর্থিকখাতের প্রকৃত অবস্থা, নতুন সুদনীতির মাধ্যমে সরকারের আশা শেয়ারবাজার চাঙ্গা করার এবং এতে মধ্যবিত্তের লাভ-লোকসান কী?
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ন
‘যাত্রীরা হুঁশিয়ার’
রাস্তা আর ঘরের মাঝে বড় গর্ত। ঘরে ঢোকার ভরসা কাঠের পাটাতন। পাটাতনের নিচে লোহার রড। পা পিছলে পড়লেই...। তবুও থেমে নেই জীবন!
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৪ পূর্বাহ্ন
‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি নিহত
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, আইয়ুব আলী মাদক চোরাকারবারি ছিলেন। মাদক চোরাকারবারিদের গুলিতে তিনি নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মাদক, সন্ত্রাস, চোরাকারবারি, পকেটমারসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ন