খালেদার প্যারোলের আবেদন পাইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য সরকার এখনও কোনো আবেদন পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ৯

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁওয়ে একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন মিল মালিকসহ ৯ জন। আজ রোববার সকাল দশটার দিকে ভাইয়া হাস্কিং মিলে এ ঘটনা ঘটে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের এমপি পাপুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: কাদের

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন

সৌদি থেকে ফিরলেন আরও ১৪৫ শ্রমিক

সৌদি আরব থেকে আরও ১৪৫ বাংলাদেশি শ্রমিককে আজ রবিবার দেশে ফেরত পাঠানো হয়েছে।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন

বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকরা

সাভারে বেতন না দিয়ে একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ন

ক্যানসার হাসপাতালে অনিয়ম: ৫ চিকিৎসকের গাফিলতি পেয়েছে তদন্ত কমিটি

মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সরঞ্জাম সংরক্ষণে পাঁচ কর্মকর্তার গাফিলতি খুঁজে পেয়েছে তদন্ত কমিটি। কর্মকর্তারা হলেন— ডা. এএমএম শরিফুল আলম, অধ্যাপক ডা. ওবায়দুল্লাহ বাকী, ডা. মোআররফ হোসেন, ডা. মনোশ কুমার বাসু ও ডা. ফরহাদ হালিম।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সেসময় অন্তত ১৫টি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৪ পূর্বাহ্ন

সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

সাভারের বিরুলিয়া এলাকায় বেতন বকেয়া রেখে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় সড়কে নেমে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৮ পূর্বাহ্ন

যৌন হয়রানির অভিযোগে হাবিপ্রবি শিক্ষক বহিষ্কার

ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষককে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে রিজেন্ট বোর্ড। অভিযোগের পর প্রথমে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন

কোয়ারেন্টাইন থেকে কাজে ফিরলেন পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ২০ চীনা শ্রমিক

স্বাস্থ্য বিভাগের সুপারিশ অনুযায়ী কাজে ফিরেছেন পটুয়াখালীর কয়লাভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ২০ চীনা শ্রমিক। আজ রোববার সকাল থেকে সবাই কাজ শুরু করেন বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২০ পূর্বাহ্ন

করোনাভাইরাস: চাপে শি জিনপিং, মৃতের সংখ্যা ১৬৬৯

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনামলে সবচেয়ে বড় সংকটের নাম করোনাভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছেন ১ হাজার ৬৬৯ জন। ফলে বেশ চাপেই আছেন তিনি। আগে কখনো এত বড় সংকটের মুখে পড়েননি শি। এজন্য গত ৩ ফেব্রুয়ারি কমিউনিস্ট পার্টির সবচেয়ে শক্তিশালী পলিটব্যুরো স্থায়ী কমিটির সঙ্গে একান্ত বৈঠকে বসতে হয় তাকে। ওই বৈঠকে কমিটির কাছে করোনা সংকট নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন শি।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে পুড়ে গেছে অর্ধশতাধিক বসতঘর-গোডাউন

নারায়ণগঞ্জের ইসদাইর এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক বসতঘর ও গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন

একটি রাজনৈতিক কর্মসূচির দৃশ্য

চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল বিএনপি। বিক্ষোভ কর্মসূচির অনুমতি না নেওয়ায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখে পুলিশ। পুলিশের বক্তব্য, বিক্ষোভ কর্মসূচির অনুমতি নেয়নি বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় বিএনপি নেতাকর্মীরা। সেখানেই সমাবেশ করে বিএনপি।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ন

ইয়াবা দিয়ে কৃষককে ফাঁসানোর চেষ্টা, সোর্সের বিরুদ্ধে পুলিশের মামলা

ভুল তথ্য দিয়ে এবং ইয়াবা রেখে লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ কাকেয়া গ্রামের এক কৃষককে ফাঁসানোর চেষ্টায় সোর্সসহ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে সদর থানার উপপরিদর্শক কাজল রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন

‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে এক দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৬ পূর্বাহ্ন

কর্ণফুলীতে সাত মিটার পলিথিনের স্তর, ড্রেজার ফিরে গেছে চীনে

চট্টগ্রামের কর্ণফুলীর তলদেশে পলিথিনের স্তর জমায় ব্যাহত হচ্ছে নদীটির খননকাজ। একইসঙ্গে খননের কাজে ২০১৯ সালের মে মাসে চীন থেকে আনা সাকশন ড্রেজারটিও ফেরত পাঠানো হয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০১ অপরাহ্ন

বঙ্গোপসাগরে আরও দুই মরদেহ উদ্ধার

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২০ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প নজরদারিতে সিসিটিভি-ওয়াচটাওয়ার

ক্যাম্পগুলোতে রোহিঙ্গা পর্যবেক্ষণ ব্যবস্থা দুর্বল নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তবে নজরদারি বাড়াতে ওয়াচটাওয়ার ও সিসিটিভি বসানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৯ অপরাহ্ন

বান্দরবানে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:২১ অপরাহ্ন

বুড়িমারীতে সিলিকোসিসে আক্রান্ত পাথরশ্রমিকের মৃত্যু

সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের পাথরশ্রমিক মমিন আলী (৪০) মারা গেছেন।
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন