খড়ের গাদায় অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে খেলার ছলে খড়ের গাদায় দেওয়া আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন

পুরান ঢাকায় দুই সাংবাদিকের ওপর হামলা

পুরান ঢাকার নয়াবাজারে আজ বিকেলে ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বেসরকারি চ্যানেল নিউজ ২৪ এর দুই সাংবাদিক। আজ মঙ্গলবার দুপুরে শুল্ক বন্ড কমিশনারের একটি অভিযানের খবর পেয়ে সেখানে যাবার পথে তারা হামলার শিকার হন।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২২ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ে ২৮ হাজার ৮৩২ শিক্ষকের পদ শূন্য

গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশের প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের ২৮ হাজার ৮৩২টি পদ শূন্য রয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন আজ সংসদে জানিয়েছেন।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১০ অপরাহ্ন

হরতাল-অবরোধে চালু থাকবে বিআরটিসি

পুঁজিবাজারে ৪৯ শতাংশ শেয়ার ছাড়ার লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল, ২০২০’ সংসদে পাস হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৩ অপরাহ্ন

সব প্রবীণ পাবেন বয়স্ক ভাতা

সরকার ২০২৫ সালের মধ্যে দেশের সব প্রবীণদের বয়স্ক ভাতার আওতায় আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৬ অপরাহ্ন

সব নির্বাচনে অংশ নেবে বিএনপি: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনসহ আগামীতে স্থানীয় সব নির্বাচনেও অংশ নেবে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৬ অপরাহ্ন

বই ফেরি করা সেই লেখক পেলেন প্রকাশক

শেষ পর্যন্ত প্রকাশক খুঁজে পেলেন ৮৬ বছর বয়সী লেখক ড. ফয়জুর রহমান আল সিদ্দিক। প্রায় ২০ বছর ধরে নিজের লেখা বই নিজেই স্টলে দিয়ে আসছিলেন তিনি।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৫ অপরাহ্ন

সাভারে অনুমোদনহীন ৩ হাসপাতাল সিলগালা

অনিয়মের দায়ে জরিমানাসহ তিনটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫১ অপরাহ্ন

মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ, চিকিৎসা নিতে ও থানায় যেতে বাধা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনা ধামাচাপা দিতে ওই শিক্ষার্থীকে চিকিৎসা নিতে ও থানায় যেতে বাধা দেয়া হয় বলে অভিযোগ করেছে শিক্ষার্থীর পরিবার।
১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন

পার্বত্য তিন জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪৪ শতাংশ নারী জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের মধ্যে ৪৪ শতাংশ তাদের পরিবারের ভেতর জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার বলে জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন

পদ্মা সেতু: ২৪তম স্প্যানে দৃশ্যমান ৩৬০০ মিটার

পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে ‘৫-এফ’ নম্বর স্প্যানটি সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির উপর বসানো কাজ করা হয়।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আমাজাদ হোসেন ভোলা (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আমাজাদ হোসেনকে জেলা কারাগারে নেওয়ার আদেশ দেন আদালত।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪০ পূর্বাহ্ন

চোরাকারবারিদের ছুরিকাঘাতে বিজিবি সদস্য আহত, আটক ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত ফাঁড়ীর অদূরে ভিমপুর এলাকায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে বরুন কুমার নামের একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন

পাথরবোঝাই ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ এলাকায় ধারণ ক্ষমতার অতিরিক্ত পাথরবোঝাই ট্রাক ওঠায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল-স্বরূপকাঠি আঞ্চলিক সড়ক যোগাযোগ।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৪ পূর্বাহ্ন

দায়সারা পরিকল্পনার আরেক দৃষ্টান্ত

দায়সারা পরিকল্পনা কিভাবে প্রকল্পের ব্যয় এবং সময়সীমা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে তার আরেক দৃষ্টান্ত জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক সম্প্রসারণ প্রকল্প। সরকারের অধিকাংশ বড় প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধির এই প্রবণতা দেখা যায়।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন

মাদক উদ্ধার অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ গ্রেপ্তার চোরাকারবারি নিহত

নওগাঁর মান্দা উপজেলায় বন্দুকযুদ্ধে আওরঙ্গজেব ওরফে জেবু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। আজ মঙ্গলবার রাতে উপজেলার ভারশো এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন

ভেজাল গুড় তৈরির কারখানা সিলগালা, সরঞ্জাম জব্দ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভেজাল গুড় তৈরির অভিযোগে তিনটি কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৭ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ১৫ রোহিঙ্গা নারী ও শিশু নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে চার শিশু ও ১১ নারী নিহত হয়েছেন। তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৫ পূর্বাহ্ন

চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তির সাজা

রাজশাহী থেকে নাটোরগামী চলন্ত বাসে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দুই ব্যক্তিকে শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন— নাটোর শহরের বলারিপাড়ার স্বপন হোসেনের ছেলে মোহাম্মদ শাওন (৩২) এবং একই এলাকার আবদুল হকের ছেলে মনির হোসেন (৩৮)।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:১৯ পূর্বাহ্ন

১৭ চীনা নাবিকের জাহাজ ছাড়তে বাধা নেই

চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলে চীন থেকে ভাঙার জন্য আনা জাহাজে তিন দিন ধরে আটকে থাকা ১৭ নাবিকের স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যায়নি।
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫১ পূর্বাহ্ন