মানিকগঞ্জে বাল্যবিয়ে পণ্ড, কারাদণ্ড-জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাল্যবিয়ের চেষ্টার অপরাধে মেয়ের বাবা ও বরকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন

ধামরাইয়ে বাসচাপায় নিহত ১, আহত ৫

সাভারের ধামরাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় জহুরা (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি জহিরুল ইসলাম (৫৭) মারা গেছেন। আজ দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার সালমা আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
১০ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন

আইনজীবী হত্যায় ৫ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হায়দার হোসেন হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র পাঁচ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

এলিফ্যান্ট রোডে বহুতল ভবনে আগুন

রাজধানীর এলিফেন্ট রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন

সারাদেশে জুয়া নিষিদ্ধ: হাইকোর্ট

রাজধানী ঢাকাসহ সারাদেশে টাকার বিনিময়ে খেলা সব ধরনের জুয়া নিষিদ্ধ করেছেন হাইকোর্ট।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন

দুর্ভাগ্যের চক্রে ৮০ পরিবার

কষ্টের শেষ নেই লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিগ্রীচর গ্রামের ৮০টি পরিবারের। একটি সেতুই তাদের কষ্টের কারন।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন

রাজধানীর সবুজবাগে আনসার আল-ইসলামের ৫ জঙ্গি গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে জঙ্গি সংগঠন আনসার আল-ইসলাম’র পাঁচ সদস্যকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫২ পূর্বাহ্ন

২০২১ সালের কলকাতা বইমেলা উদ্বোধন করবেন শেখ হাসিনা

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আগামী বছরের কলকাতা বইমেলা তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে। ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বইমেলা উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ এলাকায় বন্দুকযুদ্ধে মাজারুল ইসলাম (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন

এক বছরে ২৪ হাজারের বেশি অগ্নিকাণ্ড

সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো ১৯ হাজার ৬৪২টি। ২২ দশমিক পাঁচ শতাংশ বেড়ে ২০১৯ সালে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ২৪ হাজার ৭৪টি।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন

১৭৮টি নদী খনন, ১০ হাজার কিলোমিটার নাব্যতা ফেরানোর মেগা পরিকল্পনা

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গতকাল জাতীয় সংসদে বলেছেন, দেশের অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা রক্ষায় ড্রেজিং মাস্টারপ্ল্যান করা হয়েছে। মাস্টারপ্ল্যান অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাধ্যমে ১৭৮টি নদী পুনঃখনন করে প্রায় ১০ হাজার কিলোমিটার নৌপথের নাব্যতা ফিরিয়ে আনা হবে।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৬ পূর্বাহ্ন

জানুয়ারিতে ৫৩১টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৭, আহত ১১৪১ জন

জানুয়ারি মাসে ৫৩১টি সড়ক দুর্ঘটনায় ৫৪৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১১৪১ জন। আজ সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গণমাধ্যমকে এই তথ্য জানায়।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন

নওগাঁয় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলার বাঁকা গ্রাম থেকে আরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন

সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত

সিঙ্গাপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে বাংলাদেশি এক শ্রমিক রয়েছেন বলে গতকাল নিশ্চিত করেছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৪ পূর্বাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে নুরুল আমিন (৪৩) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৮ পূর্বাহ্ন

ঘরে ঢুকে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

রাজধানীর কদমতলী এলাকায় ঘরে ঢুকে দুই কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন— সোহেল ব্যাপারী (৩৮), রানা ব্যাপারী (৩২) ও আক্তার আলী (৩৮)।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৪ পূর্বাহ্ন

আরও উন্নয়নের জন্য শান্তি বজায় রাখা জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আরও উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। ফ্রান্সের বিমানবাহিনী প্রধান জেনারেল ফিলিপ লাভিন গতকাল রবিবার এক সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩১ পূর্বাহ্ন

বিমানবন্দরের যাত্রীদের আবেগঘন মুহূর্তের সুযোগ নিতেন কাদির

দীর্ঘদিন পর প্রিয় মানুষের দেখা পেয়ে আবেগতাড়িত, অমনোযোগী যাত্রীরাই আবদুল কাদিরের প্রধান শিকার। প্রিয়জনের সাথে সাক্ষাতে ব্যস্ত এমন যাত্রী দেখলেই সুযোগ বুঝে তাদের হাত ব্যাগ এবং ছোট লাগেজ চুরি করতেন তিনি।
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৭ অপরাহ্ন

'১০ হাজার কিলোমিটার নৌপথে চলাচল নিশ্চিত করবে সরকার'

১৭৮টি নদীতে ১০ হাজার কিলোমিটার নৌপথে চলাচল নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছে সরকার। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ সংসদে জানান, বর্তমান সরকার দেশের অভ্যন্তরীণ নৌপথের নাব্যতা রক্ষায় ‘ড্রেজিং মাস্টার প্ল্যান’ গ্রহণ করেছেন। এর আওতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদী খনন করে ওই নৌপথের নাব্যতা পুনরুদ্ধার করবে।
৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন