সুন্দরবন থেকে বাঘের মরদেহ উদ্ধার
সুন্দরবন থেকে একটি রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। আজ দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০১:০০ অপরাহ্ন
অফিসে তালা ঝুলিয়ে দিনভর আনন্দ ভ্রমণে উপজেলা কর্মকর্তারা
নির্ধারিত অফিস সময় তখনও শুরু হয়নি। তবে এরইমধ্যে সব সরকারি কর্মকর্তা একসঙ্গে হাজির! তবে তারা অফিস করেননি।
৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৩ অপরাহ্ন
এক থেকে দুই সপ্তাহ পর বাজারে জিপি সিম মিলবে না: সিইও
নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন না পেলে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে গ্রামীণফোনের আর কোনো সিম বাজারে পাওয়া যাবে না বলে জানিয়েছেন গ্রামীণফোনের নব নিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।
৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৬ অপরাহ্ন
২০১৮ সালের প্রশ্নে এসএসসি পরীক্ষা নেয়ায় পাঁচ শিক্ষক বহিস্কার
সোমবার প্রথমদিনের এসএসসির বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়ায় যশোরের চৌগাছায় একটি পরীক্ষা কেন্দ্রের সচিবসহ কমিটির পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২২ অপরাহ্ন
নকল সরবরাহের দায়ে ৫ মাদ্রাসা শিক্ষকের জেল
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দাখিল পরীক্ষা চলাকালে নৈর্ব্যক্তিক প্রশ্নের (এমসিকিউ) উত্তর পরীক্ষার্থীদের সরবরাহ করায় পাঁচ মাদ্রাসা শিক্ষককে দুই বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে পরীক্ষা কেন্দ্রের সচিব এবং হল সুপারকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৩ অপরাহ্ন
এক ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর জানা গেল প্রশ্নপত্র পুরনো!
এসএসসি পরীক্ষার প্রথম দিনে আজ নীলফামারী শহরের রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে দুই বিদ্যালয়ের ৯৮ শিক্ষার্থীর মধ্যে পুরাতন প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটে।
৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৮ পূর্বাহ্ন
ময়মনসিংহ বোর্ডে প্রথম এসএসসি পরীক্ষা, অনুপস্থিত ৩৫২ শিক্ষার্থী
প্রথমবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষা নিল ময়মনসিংহ শিক্ষা বোর্ড। আজ প্রথম দিনে পরীক্ষার বিষয় ছিল বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্র।
৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
এসএসসির প্রশ্নফাঁসের প্রলোভন দেয়ায় আটক ৪
এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে গতরাতে চার জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
বিজয়ী আওয়ামী লীগের ১৭ বিতর্কিত প্রার্থী
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কমপক্ষে ১৭ জন বিতর্কিত প্রার্থী ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
উহানে যাওয়া বিমানের পাইলট-ক্রুদের ভিসা পেতে সমস্যা: মন্ত্রিপরিষদ সচিব
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনের উহানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ব্যবহৃত উড়োজাহাজের পাইলট ও ক্রুদের ভিসা পেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৬ পূর্বাহ্ন
ট্রেনে কাটা পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
বগুড়া ও যশোরে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। বগুড়ার কাহালু উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও ছেলে উভয়েই নিহত হয়েছেন। এছাড়াও, যশোরের শার্শা উপজেলায় মারা গেছেন অজ্ঞাত এক যুবক।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন
লেমিনেটেড পোস্টার অপসারণ ও পরবর্তী যুদ্ধ
পরিবেশ ও জনস্বাস্থ্যের আরও ক্ষতি না করে কয়েক টন লেমিনেটেড নির্বাচনী পোস্টার অপসারণ এবং পরবর্তী ব্যবস্থা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫১ পূর্বাহ্ন
বিল্লালের চোখের আলো
দেখতে পান না বিল্লাল। জীবিকা চলে ভিক্ষা করে। ব্যস্ত নগরী ঢাকার ব্যস্ততম রাস্তায় চলাফেরা করা তার জন্য খুবই কষ্টকর।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৮ পূর্বাহ্ন
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ রোধে নির্দেশনা বিষয়ে হাইকোর্টের রুল
গর্ভের শিশু ও গর্ভবতী মায়ের সুরক্ষা নিশ্চিত করতে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ রোধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৪ পূর্বাহ্ন
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার শিবগঞ্জ এবং শাজাহানপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন
করোনাভাইরাস শনাক্তে সীমান্তে তৎপর ভারত
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তের আরও তিন পয়েন্টে মেডিকেল স্ক্রিনিং চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন
শৈত্যপ্রবাহ শেষে শিলাবৃষ্টি-বজ্রঝড়
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা মনে করছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহজুড়ে আবহাওয়া পরিস্থিতি এ রকম থাকতে পারে।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩০ পূর্বাহ্ন
লুটেরাদের বিরুদ্ধে কানাডায় সামাজিক আন্দোলন অব্যাহত
লুটেরা ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে চলমান সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কানাডায় বসবাসরত বাংলাদেশিরা।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৭ পূর্বাহ্ন
চলনবিলের মিঠাপানির শুঁটকি, ১৩ কোটি টাকার সম্ভাবনাময় বাজার
দিন দিন বড় হচ্ছে নাটোরের চলনবিল অঞ্চলের মিঠাপানির শুঁটকির বাজার। মৌসুমে জালে ওঠা অতিরিক্ত মাছ রোদে শুকিয়ে বিক্রি করায় লাভবান হচ্ছেন জেলেরা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় একসময় প্রচুর পরিমাণ মাছ পচে নষ্ট হতো। শুঁটকি তৈরি শুরুর পর থেকে এই এলাকার মাছের ব্যবসায় এসেছে বড় পরিবর্তন। সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে বস্তির আগুনে পুড়ে গেছে ২৭১টি ঘর
চট্টগ্রাম নগরীর একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে প্রায় ২৭১টি ঘর। আজ ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪০ পূর্বাহ্ন