সিটি নির্বাচনে সাত ওয়ার্ডে সহিংসতায় আহত ১২

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে অন্তত সাতটি ওয়ার্ডে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতরাত থেকে এসব সহিংসতা শুরু হয়।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন

ভোট দিয়েছেন তৃতীয় লিঙ্গের রানী, টিয়া ও খোঁপা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে পেরে গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন

আ. লীগের পোলিং এজেন্টরা ভোট দিতে দেয়নি

রাজধানীর দুটি কেন্দ্রে ভোট দেওয়ার সময় আওয়ামী লীগের পোলিং এজেন্টরা বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন নারী ভোটার।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন

গোপন ভোট ‘গোপন’ থাকছে না

ভোটারের ভোট একটা গোপন বিষয়। কিন্তু ইভিএমে ভোট গোপন থাকছে না বলে অভিযোগ করছেন অনেক ভোটার।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন

নির্বাচন প্রত্যাখ্যান করলাম: গণফ্রন্টের মেয়র প্রার্থী সামাদ

ভোটকেন্দ্রগুলোতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দাপট এবং ভোট কারচুপির অভিযোগ তুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করেছেন গণফ্রন্টের মেয়র প্রার্থী আব্দুস সামাদ সুজন।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন

সাংবাদিকের ওপর হামলা, ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সিটি নির্বাচনে সংবাদ সংগ্রহকালে জাতীয় দৈনিক কালের কণ্ঠের প্রধান আলোকচিত্রী শেখ হাসানের ওপর আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ন

৩১২ বাংলাদেশি চীন থেকে দেশে ফিরেছেন, ৮ জন হাসপাতালে

করোনাভাইরাসে আক্রান্ত চীনের উহানে আটকে থাকা ৩১২ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। তাদের মধ্যে আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৭ পূর্বাহ্ন

এজেন্টের পর আ. লীগের নেতাকর্মীরা ভোটারদেরকেও কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না: ইশরাক

“আমাদের এজেন্টদের তো বের করে দেওয়াই হয়েছে, এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটারদেরকেও কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না,” বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন

মোয়াজ্জেম হোসেন আলালের গাড়িতে ককটেল হামলার অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের গাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৫ পূর্বাহ্ন

ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন

ভোটের সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক রক্তাক্ত

সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর মোহাম্মদপুর ও নিকুঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দুজন সাংবাদিক। তারা গুরুতর আহত হয়েছেন।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ন

ভোট দিতে গিয়ে সিইসির আঙুলের ছাপ মেলেনি

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার আঙুলের ছাপ মেলেনি। পরে তিনি জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি) ব্যবহার করে ভোট দিয়েছেন।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৮ পূর্বাহ্ন

পুরান ঢাকায় আ. লীগের মিছিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে পুরান ঢাকার ভোটকেন্দ্রগুলো আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৫ পূর্বাহ্ন

উত্তরে দুটি কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি ভোট কেন্দ্রের বুথে সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৭ পূর্বাহ্ন

পোলিং এজেন্টদের কেন্দ্রে থাকার সক্ষমতা থাকা উচিত: সিইসি

পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে অবস্থান করার সক্ষমতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৭ পূর্বাহ্ন

পোলিং এজেন্টদের কেন্দ্রে টিকে থাকার সামর্থ্য থাকতে হবে: সিইসি

পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে টিকে থাকার সামর্থ্য থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৭ পূর্বাহ্ন

‘ওরে মার, ও বিএনপি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্রে ‘ধানের শীষে’ ভোট দেওয়ায় একজনকে আজ সকালে মারধর করার অভিযোগ উঠেছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৯ পূর্বাহ্ন

শতভাগ আশাবাদী আমার পক্ষে রায় আসবে: আতিকুল

অত্যন্ত চমৎকার পরিবেশে নির্বাচন হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন

বিএনপির পোলিং এজেন্টদের গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না: তাবিথ আওয়াল

বিএনপির পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৬ পূর্বাহ্ন

দুই ঘণ্টায় তিন ভোট

গত সিটি করপোরেশনগুলোর নির্বাচনের তুলনায় আজ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটারদের উপস্থিতির হার খুব কম দেখা যাচ্ছে।
১ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৩ পূর্বাহ্ন