উদ্বেগজনক হারে বাড়ছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনিয়মিত ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং অপর্যাপ্ত শারীরিক শ্রমকে এর জন্য দায়ী করছেন।
২১ জানুয়ারি ২০২০, ০৮:৩৮ পূর্বাহ্ন
২১৫৩ ধনীর সম্পদ ৪.৬ বিলিয়ন মানুষের সম্পদের চেয়ে বেশি
আফ্রিকার সব মহিলার যতো সম্পদ আছে তার চেয়ে বেশি সম্পদ রয়েছে বিশ্বের ২২ জন ধনীর কাছে, এক আন্তর্জাতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২১ জানুয়ারি ২০২০, ০৭:৫৭ পূর্বাহ্ন
সাবেক প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মারা গেছেন
যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মারা গেছেন।
২১ জানুয়ারি ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষক বহিষ্কার
শিক্ষার্থীদের যৌন হয়রানি করার অভিযোগে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবিএম ফারুক সিদ্দিকীকে।
২১ জানুয়ারি ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন
ঢাকার ট্রাফিক সিগন্যাল বাতির অব্যবস্থাপনার কারণ দর্শানোর নোটিশ হাইকোর্টের
রাজধানীর সড়কে ট্রাফিক সিগন্যাল বাতির দেখাশোনা ও রক্ষণাবেক্ষণে অব্যবস্থাপনার কারণ শনাক্ত করে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন জমা দিতে বলেছেন হাইকোর্ট।
২১ জানুয়ারি ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন
হামলায় আহত তাবিথ আউয়াল
রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি আহত হয়েছেন বলে প্রচারণার কাজে অংশ নেওয়া সূত্র জানিয়েছে।
২১ জানুয়ারি ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন
খিলক্ষেতে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত
রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
২১ জানুয়ারি ২০২০, ০৬:১৩ পূর্বাহ্ন
রাজধানী ঢাকার একটি সড়ক!
বৃষ্টি হয়নি, তবুও সড়কে থৈ থৈ পানি। চলাচল করছে রিকশা-ভ্যান-সিএনজি... এবং মানুষ। সুয়ারেজ লাইনের নোংরা পানিতে ডুবে গেছে রাস্তা। কয়েকদিন আগে পুরনো ঢাকার উন্নয়নের বিশাল বিজ্ঞাপন ছাপা হয়েছিলো পত্রিকায়।
২১ জানুয়ারি ২০২০, ০৫:০০ পূর্বাহ্ন
২১ জানুয়ারি ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ন
১১ বছরের মধ্যে গ্যাসের মজুদ শেষ হবে: নসরুল হামিদ
উৎপাদনের যে হার তাতে আগামী ১১ বছরের মধ্যে গ্যাসের মজুদ শেষ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী নসরুল হামিদ।
২০ জানুয়ারি ২০২০, ০৪:১১ অপরাহ্ন
সরকারি চাকরির ৮ম ও তার ওপরের গ্রেডেও কোটা থাকছে না
সরকারি চাকরির অষ্টম ও তার ওপরের গ্রেডে কোটা থাকছে না। বর্তমান পরিপত্র অনুসারে, সরকারি চাকরির প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি নেই।
২০ জানুয়ারি ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন
প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় সম্পাদক পরিষদের উদ্বেগ
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ।
২০ জানুয়ারি ২০২০, ০৩:১৫ অপরাহ্ন
২৩১ অবৈধ কারখানা বন্ধের নির্দেশ হাইকোর্টের
বুড়িগঙ্গা নদীর আশেপাশের ২৩১টি অবৈধ কারখানা অবিলম্বে বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০ জানুয়ারি ২০২০, ০২:৫০ অপরাহ্ন
দেশে মোট ভোটার ১০ কোটি ৯৬ লাখ: ইসি
ভোটারের খসড়া তালিকায় দেশে বর্তমানে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন ও নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ৩৫৩ জন ভোটার রয়েছেন।
২০ জানুয়ারি ২০২০, ০২:২০ অপরাহ্ন
আমরা প্রায় শূন্য থেকেই শুরু করেছিলাম: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনা কমিশনে দ্য ডেইলি স্টারের মুখোমুখি হয়েছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সাক্ষাৎকারের মাঝামাঝি সময়ে তার কাছে জানতে চাওয়া হয়, যে কোনো সময়ের হিসেব করলে দেখা যায়, সরকার অতিরিক্ত সংখ্যক প্রকল্প বাস্তবায়ন করছে, এর পেছনে যুক্তি কী?
২০ জানুয়ারি ২০২০, ০২:০৬ অপরাহ্ন
সিটি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া কেমন থাকে, তার ওপর খেয়াল রাখা হবে: মার্কিন রাষ্ট্রদূত
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ‘উৎসবমুখর, অবাধ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক’ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
২০ জানুয়ারি ২০২০, ০১:০৪ অপরাহ্ন
হেফাজতে মৃত্যুর দায় পুলিশ এড়াতে পারে না: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, পুলিশ হেফাজতে কোনো অভিযুক্ত আত্মহত্যা করলে, তার দায় পুলিশ এড়াতে পারে না।
২০ জানুয়ারি ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে: মাহবুব তালুকদার
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ না করলে কমিশনের প্রতি জনগণের আস্থার সংকট নিরসন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
২০ জানুয়ারি ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
চট্টগ্রাম গণহত্যা মামলায় পুলিশের সাবেক ৫ সদস্যের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে ১৯৮৮ সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় পুলিশের গুলিতে হত্যার ঘটনায় পুলিশের সাবেক পাঁচ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২০ জানুয়ারি ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
নির্যাতনে ‘অন্ধ-পঙ্গু’ হয়ে গেছে আঁখি, স্বামী পলাতক শ্বশুর-দেবর গ্রেপ্তার
দীর্ঘ এক বছর অবরুদ্ধ রেখে প্রেমিক-স্বামী, শ্বশুর ও শাশুড়ি নির্মম ও পাশবিক নির্যাতন করেছে মুন্সীগঞ্জের সুখবাসপুর গ্রামের কলেজ ছাত্রী লাবনী আক্তার আঁখির (১৯) ওপর। এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অমানবিক নির্যাতনে ‘অন্ধ ও পঙ্গু’ হয়ে কলেজ ছাত্রী আঁখি চিকিৎসাধীন রয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। হাসপাতালে শুয়ে আঁখি একথা বলেছেন দ্য ডেইলি স্টারকে।
২০ জানুয়ারি ২০২০, ১০:২১ পূর্বাহ্ন