রাজধানীতে ইংরেজি নববর্ষ উদযাপন করতে গিয়ে ১ জনের মৃত্যু
রাজধানীর বাড্ডা এলাকায় ইংরেজি নববর্ষ উদযাপনে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা আরেক ব্যক্তি আহত হয়েছেন।
১ জানুয়ারি ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে দেশের শিল্পখাতের সর্ববৃহৎ প্রদর্শনী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ শুরু হয়েছে।
১ জানুয়ারি ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন
খুলনায় ৫৮৫ জন পাটকল শ্রমিক অসুস্থ, ১৪ জন হাসপাতালে
জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দ্বিতীয় দফায় আমরণ অনশনরত খুলনার রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের অন্তত ৫৮৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বিকাল থেকে এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১ জানুয়ারি ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন
২০২১ সালে মেট্রোরেল চালু হবে: কাদের
২০২১ সালের ডিসেম্বরে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১ জানুয়ারি ২০২০, ০৬:০৩ পূর্বাহ্ন
সীমান্তে মোবাইল নেটওয়ার্ক চালুর নির্দেশনা বিটিআরসির
সীমান্তের ভেতরে অন্তত এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দেওয়ার দেড় দিনের মধ্যেই আবার সেটি চালু করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
১ জানুয়ারি ২০২০, ০৫:৪৩ পূর্বাহ্ন
রাজশাহীতে মাদক কেনাবেচার সময় দুই বিদেশি নারীসহ আটক ৮
রাজশাহী শহরে মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে দুই বিদেশি নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ।
১ জানুয়ারি ২০২০, ০৪:৫৩ পূর্বাহ্ন
চাকরির আবেদনে স্বামীর ঠিকানা ব্যবহারের শর্ত কেন অবৈধ নয়: হাইকোর্ট
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে বিবাহিত নারী প্রার্থীদের আবেদনে স্থায়ী ঠিকানা হিসাবে তাদের স্বামীর ঠিকানা ব্যবহার করতে বলাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৮ অপরাহ্ন
সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়পত্র দিয়েছে: ভিপি নুর
পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত ডাকসুর ভিপি নুরুল হক নুর।
৩১ ডিসেম্বর ২০১৯, ০৩:২১ অপরাহ্ন
২০১৯ সালে ১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত: হাইকমিশনার
২০১৯ সালে ১৫ লাখ বাংলাদেশি নাগরিককে ভারতের ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
৩১ ডিসেম্বর ২০১৯, ০২:২৮ অপরাহ্ন
নুরদের বিরুদ্ধে ‘নিপীড়নমূলক আইনের’ মামলায় বিশিষ্টজনদের প্রতিবাদ
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে, অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছেন ২২ বিশিষ্টজন।
৩১ ডিসেম্বর ২০১৯, ০১:৪২ অপরাহ্ন
বিদায়ী বছরে ধর্ষণের ঘটনা বেড়েছে দ্বিগুণ: আসক
বিদায়ী ২০১৯ সালে ধর্ষণের ঘটনা তার আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
৩১ ডিসেম্বর ২০১৯, ০১:০৬ অপরাহ্ন
ভালো দামের আশায় আগাম আলু তুলছেন কৃষকরা
ভালো দাম পাওয়ার আশায় শীত উপেক্ষা করেই মুন্সীগঞ্জে আগাম আলু তুলছেন কৃষকরা। সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর খাসকান্দি ও চর পানিয়াসহ আরও কয়েকটি গ্রামের আলুচাষিরা এখন পার করছেন ব্যস্ত সময়।
৩১ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ অপরাহ্ন
৩৬৫ দিন কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করব: আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ সারাবিশ্বে মানুষের ডেঙ্গু হচ্ছে। সবাই মিলে চেষ্টা করছি। আমরা ৩৬৫ দিন কাজ করে ডেঙ্গু প্রতিরোধ করব।
৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৪২ পূর্বাহ্ন
এবার শেষ পর্যন্ত নির্বাচনে থাকব: তাবিথ
গত সিটি করপোরেশন নির্বাচনে আমরা চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত নির্বাচনে থাকার জন্য। কিন্তু যে পরিস্থিতি তৈরি করা হয়েছিল তাতে তা সম্ভব হয়নি। তবে আমরা এবার শেষ পর্যন্ত নির্বাচনে থাকব এবং শেষটা দেখব।
৩১ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ পূর্বাহ্ন
‘দলের জন্য একটি অসাধারণ বছর ছিলো এটি’
“দলের জন্য একটি অসাধারণ বছর ছিলো এটি”- ২০১৯ নিয়ে দ্য ডেইল স্টারের কাছে নিজের বক্তব্য এভাবেই ব্যক্ত করলেন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ।
৩১ ডিসেম্বর ২০১৯, ১০:২২ পূর্বাহ্ন
আমরণ অনশনরত খুলনার পাটকল শ্রমিকরা আতঙ্কে
জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দ্বিতীয় দফায় আমরণ অনশনরত খুলনার রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা আতঙ্কে রয়েছেন।
৩১ ডিসেম্বর ২০১৯, ১০:২১ পূর্বাহ্ন
তাপস, আতিকুলের মনোনয়নপত্র জমা
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে জমা দিয়েছেন।
৩১ ডিসেম্বর ২০১৯, ১০:১০ পূর্বাহ্ন
মেয়েরা এগিয়ে ছেলেদের চেয়ে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা।
৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৪২ পূর্বাহ্ন
পদ্মাসেতু ৩ কিলোমিটার দৃশ্যমান
বছরের শেষ দিনে আজ (৩১ ডিসেম্বর) পদ্মাসেতুতে বসেছে ২০তম স্প্যান। সেতুর মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে ‘৩এফ’ নম্বরের এই স্প্যানটি বসানো হয়। এর ফলে বহুল প্রত্যাশিত পদ্মাসেতু তিন কিলোমিটার দৃশ্যমান হলো।
৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:০২ পূর্বাহ্ন
পিইসিতে পাসের হার ৯৫.৫০ শতাংশ
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ।
৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৭ পূর্বাহ্ন