বাম জোটের মিছিলে পুলিশের লাঠিপেটা, ৩ সাংবাদিকসহ আহত ১৫

রাজধানীতে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এ ঘটনায় দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এমরান হোসেন, সারাবাংলা ডটনেট-এর আলোকচিত্রী হাবিবুর রহমান হাবিব ও অপর এক সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৩ পূর্বাহ্ন

এটিএম বুথে বিশুদ্ধ পানি, ৬০ পয়সায় ১ লিটার

এটিএম বুথে কার্ড ঢুকালে এবার আর শুধু টাকা নয়, পাওয়া যাবে বিশুদ্ধ পানি। কম দামে এবং সহজে ওয়াসার পানি পেতে এমন আধুনিক পদ্ধতি চালু হতে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৮:১৩ পূর্বাহ্ন

‘থার্টি ফার্স্ট নাইটে’ যা করা যাবে না

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেছেন, ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে ‘থার্টি ফার্স্ট নাইটে’ রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্য স্থানে কোনো ধরনের জমায়েত বা সমাবেশ বা উৎসব করা যাবে না।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৯ পূর্বাহ্ন

বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মিছিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তির দিনটিকে ‘কালো দিবস’ আখ্যায়িত করে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৮ পূর্বাহ্ন

একজন বাবা কতোটা অসহায় হতে পারেন!

পাঁচ বছর ধরে ছেলে হত্যার বিচারের জন্য লড়াই করেছেন ৬০ বছরের বৃদ্ধ আল আবু জাফর শিকদার। রাজধানীর দনিয়াতে একটি ছোট ওষুধের দোকান রয়েছে তার। ২০১৪ সালে এক ‘বন্দুকযুদ্ধে’ তার ছেলে নিহত হন।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৭:২৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ২৩ মামলার আসামির মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য মারা গেছেন।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৮ পূর্বাহ্ন

‘লালন করার মতো স্মৃতি’

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। নিজের কর্মময় জীবনে বলিউডের প্রায় সব পুরস্কারই অর্জন করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো দাদাসাহেব ফালকে পুরস্কার।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৬:১৪ পূর্বাহ্ন

আবারও আমরণ অনশনে খুলনার পাটকল শ্রমিকরা

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আবারও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন

সীমান্তে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

সীমান্তের ভেতরে অন্তত এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।
৩০ ডিসেম্বর ২০১৯, ০৪:৪৭ পূর্বাহ্ন

‘ভারতের নাগরিকত্ব আইন, এনআরসিতে বাংলাদেশের বিপদের আশঙ্কা’

ভারতের নাগরিকত্ব সংশোধন আইন ও নাগরিকপঞ্জির কারণে নিকট ভবিষ্যতে বাংলাদেশকে ভুগতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক।
২৯ ডিসেম্বর ২০১৯, ০৪:২৯ অপরাহ্ন

বেসিক ব্যাংকের পরিচালকদের ঘেরাও করলেন কর্মীরা

ক্রমাগত লোকসানের মুখে সদ্য বাতিলকৃত বেতন কাঠামো পুনর্বহালের দাবিতে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের ঘেরাও করে রেখেছেন ব্যাংকটির কর্মীদের একাংশ।
২৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০৫ অপরাহ্ন

পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে আমজাদ হোসেন জমাদ্দার নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদারকে আটক করেছে।
২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ অপরাহ্ন

কাউন্সিলর পদে যাদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

ঢাকার দুই সিটি করপোরেশনে আসন্ন নির্বাচনে মেয়র পদের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটিতে কাউন্সিলর প্রার্থীও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা উত্তরের ৫৪ ওয়ার্ডে ও দক্ষিণের ৭৫ ওয়ার্ডে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড।
২৯ ডিসেম্বর ২০১৯, ০৩:২৬ অপরাহ্ন

বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার টিকিটের দাম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) টিকিটের দাম বাড়াতে চলেছে। গত বছর পর্যন্ত ৩০টাকার টিকিটে মেলায় প্রবেশ করা গেলেও নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া মেলায় এবার গুণতে হবে বাড়তি ১০টাকা।
২৯ ডিসেম্বর ২০১৯, ০২:৪০ অপরাহ্ন

যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্যকে ছাড়িয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা হয়েছে।
২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৫২ অপরাহ্ন

ইভিএম ভোট কারচুপির অন্যতম হাতিয়ার: বিএনপি

ইভিএম ব্যবহার করে নির্বাচনে বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া অসম্ভব দাবি করে এই পদ্ধতিতে ভোটগ্রহণ বন্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩৮ অপরাহ্ন

সরস্বতী পূজার দিনে সিটি নির্বাচন, তারিখ পরিবর্তনের আহ্বান টিআইবির

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২৯ ডিসেম্বর ২০১৯, ০১:১০ অপরাহ্ন

মনোনয়ন পেয়ে যা বললেন তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীতে পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতায় সমালোচিত সাঈদ খোকনকে বাদ দিয়ে সেখানে প্রার্থী করা হয়েছে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে।
২৯ ডিসেম্বর ২০১৯, ১২:১৯ অপরাহ্ন

ঢাকা উত্তরে জাপার প্রার্থী কামরুল, দক্ষিণে সাইফুদ্দিন

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
২৯ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ন

গরিবের চোখের আলো

৫০ বছর বয়সী বিধবা লাখপতি ভোর, কাজ করেন কুলাউড়া উপজেলার তিলকপুর চা বাগানে। স্বল্প আয়ের কারণে নিজের চিকিৎসা ব্যয় বহন করতে পারতেন না এই চা শ্রমিক। ২০ বছর আগে জন্মের পরপরই প্রথম সন্তানকে হারান তিনি। এরপর স্বামীও অসুস্থ হয়ে মারা যান।
২৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন