পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী পরে ভারতে যাবেন: কাদের

পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবসের কারণে তারা ভারত সফর বাতিল করে থাকতে পারেন। তবে তারা পরবর্তীতে যাবেন।
১৩ ডিসেম্বর ২০১৯, ১২:৩৭ অপরাহ্ন

চেক জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ৪.৯৭ কোটি টাকা আত্মসাৎ

গ্রাহকের স্বাক্ষর নকল ও চেক জালিয়াতির মাধ্যমে প্রায় ৪ কোটি ৯৭ লাখ কোটি টাকা আত্মসাৎ করেছেন এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা। এই কাজে তার স্ত্রী জড়িত বলেও জানা গেছে।
১৩ ডিসেম্বর ২০১৯, ১২:০৬ অপরাহ্ন

ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ প্রার্থীর জয়

ব্রিটেনের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশি বংশোদ্ভূত চার জন প্রার্থী জয়লাভ করেছেন। সার্বিক ফলাফলে লেবার পার্টি সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হলেও জয়ী হয়েছেন দলটি থেকে নির্বাচনে অংশ নেওয়া টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী, আপসানা বেগম ও রূপা হক।
১৩ ডিসেম্বর ২০১৯, ১১:২২ পূর্বাহ্ন

খালেদার জামিন নাকচে বিতর্কের সুযোগ নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সবকিছু যাচাই-বাছাই শেষে খালেদা জিয়ার জামিন নাকচ করেছেন সর্বোচ্চ আদালত, এখানে কোনও বিতর্কের সুযোগ নেই।
১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩০ পূর্বাহ্ন

সিলেটের তামাবিল সীমান্তে যাত্রী পারাপার বন্ধ

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। সীমান্তবর্তী ভারতের মেঘালয় তাদের রাজ্যে কোনো বিদেশির প্রবেশ করতে না দেওয়ায় আজ (১৩ ডিসেম্বর) সকাল থেকে তামাবিল স্থলবন্দর বন্ধ রয়েছে। তবে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে।
১৩ ডিসেম্বর ২০১৯, ০৭:১০ পূর্বাহ্ন

তৃতীয়বারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হলেন টিউলিপ

“আমাকে আবারো নির্বাচিত করায় আমি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের অভিবাসীদের ধন্যবাদ জানাই। আমার পরিবার ও স্বেচ্ছাসেবীদেরকেও ধন্যবাদ জানাই।… সামনে কঠিন সময়, আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
১৩ ডিসেম্বর ২০১৯, ০৬:২০ পূর্বাহ্ন

১৩ ডিসেম্বর, সোমবার, ১৯৭১

আজ আটটা-দুটো কারফিউ নেই। আমার বাজার ও রান্না দুই-ই সারা আছে, তবু শরীফের কথামত আরো চাল, ডাল, লবণ, তেল, বিস্কুট ইত্যাদি কেনার জন্য বাজারে বেরুলাম। শরীফ গাড়ি নিয়ে অফিসে গেল, জামী বাবার কাছে থাকল, আমি লুলুকে নিয়ে প্রথমে মা’র বাসায় যাবার জন্য বেরিয়ে দেখি রিকশা পাওয়া মুশকিল। সব রিকশাই বোঁচকা-বুঁচকি-সুটকেসসহ যাত্রী নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। কোথায় ছুটছে, কে জানে। বেশ খানিকটা হেঁটে একটা খালি রিকশা পেলাম। ওটাকে আর ছাড়লাম না।
১৩ ডিসেম্বর ২০১৯, ০৫:০৬ পূর্বাহ্ন

উত্তপ্ত ভারত, জাপানের প্রধানমন্ত্রীর দিল্লি সফরও বাতিলের সম্ভাবনা

নতুন ‘নাগরিকত্ব আইন’ নিয়ে ভারতজুড়ে বিশেষ করে দেশটির উত্তরপূর্ব রাজ্যগুলোতে সহিংস বিক্ষোভের কারণে দিল্লি সফর বাতিল করার কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তার আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটি সফর করার কথা রয়েছে।
১৩ ডিসেম্বর ২০১৯, ০৪:৫১ পূর্বাহ্ন

খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন: বিএনপি

আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘যে রায় হয়েছে সেই রায়ে আমরা হতাশ। জাতি পুরোপুরিভাবে স্তম্ভিত শুধু নয়, ক্ষুব্ধ।
১২ ডিসেম্বর ২০১৯, ০৩:১৩ অপরাহ্ন

খুলনায় অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যু

আমরণ অনশনের তৃতীয় দিনে খুলনায় অসুস্থ হয়ে এক পাটকল শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক ছিলেন।
১২ ডিসেম্বর ২০১৯, ০২:২৯ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিল

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার পূর্বনির্ধারিত নয়াদিল্লি সফর বাতিল করেছেন। সফর বাতিলের কারণ হিসেবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে পররাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি থাকার কথা বলা হয়েছে।
১২ ডিসেম্বর ২০১৯, ১২:৩৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল যেনো ভূতের আখড়া!

‘রাত আড়াইটা থেকে বিদ্যুৎ নেই। সকাল ১০টা নাগাদও বিদ্যুৎ আসার কোন খবর নেই। সেই রাত থেকে রোগীর সঙ্গে অন্ধকারে বসে ছিলাম। পুরো হাসপাতালের ভেতরে ঘুট-ঘুটে অন্ধকার। জরুরি বিভাগের চিকিৎসকসহ প্রত্যেকটি ওয়ার্ডের সেবিকারা বিদ্যুৎ না থাকার সুযোগ কাজে লাগিয়ে নিজ নিজ কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছেন। মনে হচ্ছে কোনো আজব জায়গায় এসে পড়লাম।’
১২ ডিসেম্বর ২০১৯, ১২:০৫ অপরাহ্ন

‘নিয়োগের তদবির নিয়ে লড়াই করছেন নির্বাচন কমিশনাররা’ রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি টিআইবির

নির্বাচন কমিশনে নিয়োগ প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারকে অপসারণে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
১২ ডিসেম্বর ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ন

‘গাম্বিয়ার সার্বভৌম ক্ষমতা রয়েছে রোহিঙ্গা বিষয়ে কথা বলার’

গাম্বিয়ার সার্বভৌম ক্ষমতা রয়েছে রোহিঙ্গা বিষয়ে কথা বলার। তাই আমরা আদালতে এসেছি। আমরা চাই গণহত্যা সনদ রক্ষা করতে। রোহিঙ্গাদের বিচার বহির্ভূত হত্যা ও গণধর্ষণ করা হয়েছে। তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
১২ ডিসেম্বর ২০১৯, ১১:৪২ পূর্বাহ্ন

‘সশস্ত্র সংঘাতের কথা বলে কখনো গণহত্যার সাফাই গাওয়া যায় না’

সশস্ত্র সংঘাতের কথা বলে কখনই গণহত্যার সাফাই গাওয়া যায় না বলে মন্তব্য করেছে গাম্বিয়া।
১২ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৬ পূর্বাহ্ন

নির্বিচার হত্যা-অগ্নিসংযোগের কথা অস্বীকার করেনি মিয়ানমার: যুক্তি গাম্বিয়ার

গাম্বিয়ার এজেন্ট শুরুতেই রোহিঙ্গা নির্যাতনের ব্যাপারে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সাতটি মূল বক্তব্য তুলে ধরে বলেন, গতকাল মিয়ানমারের এজেন্ট এগুলো অস্বীকার করেননি।
১২ ডিসেম্বর ২০১৯, ০৯:২৬ পূর্বাহ্ন

খুলনায় অনশনে অসুস্থ অর্ধ শতাধিক পাটকল শ্রমিক

ক্রমান্বয়ে বাড়ছে খুলনায় আমরণ অনশনে অসুস্থ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের সংখ্যা। আজ (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অনেককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১২ ডিসেম্বর ২০১৯, ০৮:০৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে কারখানায় আগুনে নিহতদের পরিচয়

গতকাল কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ১১ জনের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে।
১২ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির পর তা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
১২ ডিসেম্বর ২০১৯, ০৭:২৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি চলছে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে।
১২ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৪ পূর্বাহ্ন