সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের লড়াই অব্যাহত থাকবে, আশা ফারাজের পরিবারের

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার দায়ে আসামিদের মৃত্যুদণ্ড রায় দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের পরিবার। সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতির জন্যে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
২৮ নভেম্বর ২০১৯, ০৫:৪৮ পূর্বাহ্ন

ভৈরবে শয়নকক্ষে রেল কর্মচারী খুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন বাংলাদেশ রেলওয়েতে কর্মরত মাহবুব আলম (৪০) নামের এক রেলওয়ে কর্মচারী। এতে আহত হয়েছেন তার স্ত্রী রোকসানা বেগম (৩৪)। গুরুতর আহতাবস্থায় তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
২৮ নভেম্বর ২০১৯, ০৫:৩৬ পূর্বাহ্ন

হোলি আর্টিজানে হামলাকারীরা সহানুভূতি পেতে পারে না: বিচারক

বাংলাদেশে তথাকথিত জিহাদ কায়েমের জন্য ও আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দৃষ্টি আকর্ষণ করার জন্য নব্য জেএমবির সদস্যরা গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাজা প্রদানের ক্ষেত্রে এই আসামিরা কোনো ধরনের অনুকম্পা বা সহানুভূতি পেতে পারে না।
২৭ নভেম্বর ২০১৯, ০৪:১৪ অপরাহ্ন

বগুড়ায় ট্রেন চালকের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

বগুড়া রেলস্টেশনের কাছে অবৈধভাবে রেললাইনের ওপর বসা হকার্স মার্কেটের ওপর দিয়ে ট্রেন যাওয়ার সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনেক দোকানদার এবং ক্রেতা। এই ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও দোলনচাঁপা ট্রেনের দুইজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
২৭ নভেম্বর ২০১৯, ০২:২৩ অপরাহ্ন

খালাস পাওয়া আসামির ব্যাপারে আপিল চায় পুলিশ

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় করা মামলার রায়ে এক আসামি খালাস পেয়েছেন। রায়ে সার্বিকভাবে সন্তুষ্টি প্রকাশ করলেও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী খালাস পাওয়া আসামির ব্যাপারে উচ্চ আদালতে আপিল করার পক্ষে।
২৭ নভেম্বর ২০১৯, ০১:১৮ অপরাহ্ন

জঙ্গির মাথার টুপির বিষয়টি সরকার তদন্ত করবে: আইনমন্ত্রী

হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি আদালতকক্ষে কীভাবে ইসলামিক স্টেট (আইএস) এর লোগোসম্বলিত টুপি নিয়ে গেল সরকার তা তদন্ত করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
২৭ নভেম্বর ২০১৯, ১১:৩০ পূর্বাহ্ন

আইএস টুপির উৎস কী?

হোলি আর্টিজানে জঙ্গি হামলায় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান ওরফে রিগ্যান আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি সংগঠন আইএসের ‘স্লোগান সম্বলিত’ টুপি পরে পুলিশি প্রহরায় বের হয়ে আসার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, কড়া পাহারায় কারাগারে থাকা এসব জঙ্গিরা আইএসের টুপি সংগ্রহ করলো কীভাবে? এই টুপির উৎস কী?
২৭ নভেম্বর ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা ২১৬৬

২ হাজার ১৬৬টি ক্যাডার পদে নিয়োগে ৪১তম বিএসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।
২৭ নভেম্বর ২০১৯, ১০:৪৫ পূর্বাহ্ন

সেনাপ্রধানের মিয়ানমার সফর ইতিবাচক হবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেছেন যে, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমদের নির্ধারিত মিয়ানমার সফরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানে ঢাকা ও নেপিডোর মধ্যে সমঝোতার অন্য কোনো পন্থা খুলে যাবে।
২৭ নভেম্বর ২০১৯, ০৯:১৭ পূর্বাহ্ন

রায় দ্রুত কার্যকরের আর্জি নিহতের পরিবারের

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলা চালানোর দায়ে সাত জঙ্গির মৃত্যুদণ্ডের ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের পরিবার।
২৭ নভেম্বর ২০১৯, ০৮:০২ পূর্বাহ্ন

৭ জঙ্গির মৃত্যুদণ্ড, ১ জন খালাস

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় জড়িত থাকার দায়ে সাত আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত।
২৭ নভেম্বর ২০১৯, ০৬:২২ পূর্বাহ্ন

অন্ধকারে আলোর দিশারী

১ জুলাই, ২০১৬। বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। সেদিন ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ঘটেছিলো এক নৃশংস হত্যাযজ্ঞ।
২৭ নভেম্বর ২০১৯, ০৬:২০ পূর্বাহ্ন

গুলশান হামলার রায়: কড়া নিরাপত্তায় ৮ আসামি আদালতে

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায় ঘোষণার আগে আট আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে।
২৭ নভেম্বর ২০১৯, ০৫:২৪ পূর্বাহ্ন

হোলি আর্টিজান হামলা মামলার রায় ১২টায়

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় আজ (২৭ নভেম্বর)।
২৭ নভেম্বর ২০১৯, ০৪:৪০ পূর্বাহ্ন

শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ইমেইলে চাঁদা দাবি, ১ প্রতারক গ্রেপ্তার

ইমেইলে প্রাণ নাশের হুমকি দিয়ে চাঁদা চাওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ। পুলিশ বলেছে চাঁদা দাবিকারী ওই ব্যক্তি একজন প্রতারক।
২৬ নভেম্বর ২০১৯, ০৪:১৪ অপরাহ্ন

সকল থানার ওসির জন্য প্রশিক্ষণ

থানায় কর্মরত অফিসারদের সক্ষমতা বাড়িয়ে গণমুখী করতে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পুলিশ সদরদপ্তরে এনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৯২টি থানার ওসিদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।
২৬ নভেম্বর ২০১৯, ০৩:২৬ অপরাহ্ন

পরিবারের সদস্যদের নিয়ে স্থানীয় কমিটি করবেন না: কাদের

আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কমিটি গঠনে শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন নিয়ে কমিটি গঠন করবেন না।”
২৬ নভেম্বর ২০১৯, ০৩:০৪ অপরাহ্ন

ধর্ষকদের হুমকিতে নিরাপত্তাহীনতায় সুবর্ণচরের সেই নারী

নোয়াখালীর সুবর্ণচারের গণধর্ষণের শিকার সেই নারী অভিযোগ করে বলেছেন, অপরাধীরা তাদের হুমকি দিয়ে চলেছে। এ কারণে তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
২৬ নভেম্বর ২০১৯, ০১:৪৮ অপরাহ্ন

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার হাইকোর্টের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।
২৬ নভেম্বর ২০১৯, ০১:৩৯ অপরাহ্ন

ঢাকায় বায়ুদূষণ: ৫ জেলায় অবৈধ ইটভাটা বন্ধের আদেশ

বায়ু দূষণ কমাতে ঢাকা ও এর আশপাশের চার জেলার সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
২৬ নভেম্বর ২০১৯, ১১:৪৩ পূর্বাহ্ন