বাস-মাইক্রো সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৯ জনের মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
২২ নভেম্বর ২০১৯, ০৮:৫৭ পূর্বাহ্ন
মুসলিম দেশে রোহিঙ্গাদের ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার পরামর্শ দিলেন অর্থমন্ত্রী
মিয়ানমার থেকে বিতারিত হয়ে প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মুসলিম দেশগুলোতে ভাগাভাগি করে আশ্রয় দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২২ নভেম্বর ২০১৯, ০৭:৫৬ পূর্বাহ্ন
বুয়েটের ২৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার
আবরার ফাহাদ হত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২২ নভেম্বর ২০১৯, ০৬:১২ পূর্বাহ্ন
প্রিন্সেস ডায়ানার পোশাক নিলামে
মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যান এবং ফার্স্ট লেডি ন্যান্সি রিগ্যানের আমন্ত্রণে হোয়াইট হাউজে গিয়ে হলিউড অভিনেতা জন ট্র্যাভোল্টার সঙ্গে নেচেছিলেন ব্রিটিশ প্রিন্সেস ডায়ানা। ১৯৮৫ সালের নভেম্বরে আয়োজিত সেই অনুষ্ঠানে ডায়ানার পরিধেয় পোশাকটি শীঘ্রই নিলামে উঠছে।
২২ নভেম্বর ২০১৯, ০৫:২৩ পূর্বাহ্ন
ক্রিকেট, সঙ্গে রাজনীতি
কলকাতার ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২২ নভেম্বর ২০১৯, ০৪:৫৫ পূর্বাহ্ন
বিয়ে বাড়ির ৭ মণ মাংস নষ্ট করার অভিযোগে কসাই আটক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানের জন্য জোগাড় করা প্রায় সাত মণ গরুর মাংস নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে এক পাচকের বিরুদ্ধে।
২১ নভেম্বর ২০১৯, ০৪:০৯ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখতে শুক্রবার কলকাতা যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের মধ্যে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে একদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার কলকাতা যাবেন।
২১ নভেম্বর ২০১৯, ০২:৫৮ অপরাহ্ন
পিইসি পরীক্ষায় বহিষ্কার কেন অবৈধ নয়: হাইকোর্ট
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও মাদ্রাসার সমমানের পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে বৃহস্পতিবার রুল জারি করেছেন হাইকোর্ট।
২১ নভেম্বর ২০১৯, ০১:৪৭ অপরাহ্ন
ধর্মঘটি শ্রমিকদের দ্বারা হেনস্থার ভয়ে ঢাকা ছাড়েনি বেশিরভাগ বাস
ধর্মঘট পালনকারী পরিবহন শ্রমিকদের হাতে হেনস্থার ভয়ে আন্তজেলা রুটের বেশিরভাগ বাস আজ বৃহস্পতিবারও ঢাকা ছেড়ে যায়নি। রাজধানীর মহাখালী টার্মিনালে বাস রেখে অলস সময় কাটছে বাস চালক ও হেলপারদের।
২১ নভেম্বর ২০১৯, ১২:১৯ অপরাহ্ন
ভৈরবে মেইল ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ
কিশোরগঞ্জের ভৈরবে জংশন স্টেশনের আউটার সিগন্যালের কাছে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে।
২১ নভেম্বর ২০১৯, ১০:৩২ পূর্বাহ্ন
কথাবার্তা হয়ে গেছে, আইন প্রয়োগে অহেতুক বাড়াবাড়ি করা হবে না: কাদের
নতুন সড়ক আইন প্রয়োগে অহেতুক বাড়াবাড়ি করা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২১ নভেম্বর ২০১৯, ১০:১৫ পূর্বাহ্ন
ডাচ নাইটহুড উপাধিতে সম্মানিত স্যার ফজলে আবেদ
পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন এমিরেটাস স্যার ফজলে হাসান আবেদকে দারিদ্র্য বিমোচনে, বিশেষত নারী ও শিশুদের জীবন-মান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নেদারল্যান্ডসের নাইটহুড উপাধিতে সম্মানিত করা হয়েছে।
২১ নভেম্বর ২০১৯, ০৯:৪৫ পূর্বাহ্ন
১৩০ বিলিয়ন ডলারের শিল্প ‘চাইনিজ ওষুধ’ নিয়ে ইউরোপের উদ্বেগ
চীনের ঐতিহ্যবাহী ওষুধ মানবদেহের নানাবিধ জটিল রোগ নিরাময় ও প্রাণশক্তিবর্ধক হিসেবে পৃথিবীব্যাপী পরিচিত। চাইনিজ থেরাপির মধ্যে রয়েছে কাপিং, আকুপাংচার বা ভেষজ চিকিৎসা। এই পদ্ধতিগুলো কয়েকশো বছর ধরে সফলভাবে চলে আসলেও ইউরোপের কোনো কোনো সমালোচক যুক্তি দেখানোর চেষ্টা করছেন যে, এসব ওষুধ বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে প্রমাণিত নয়।
২১ নভেম্বর ২০১৯, ০৮:০২ পূর্বাহ্ন
অপপ্রচারে কান দিবেন না: প্রধানমন্ত্রী
অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণকে অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে।
২১ নভেম্বর ২০১৯, ০৭:৩৩ পূর্বাহ্ন
চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতে বাস চলছে, চলছে না টাঙ্গাইল, কুষ্টিয়ায়
আমাদের সংবাদদাতাদের পাঠানো সর্বশেষ পাওয়া সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজশাহীতে স্বাভাবিক ভাবেই চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন। চলছে না বৃহত্তর কুষ্টিয়ায়।
২১ নভেম্বর ২০১৯, ০৬:৫৫ পূর্বাহ্ন
মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ট্রাক ধর্মঘট প্রত্যাহার
আজ (২১ নভেম্বর) ভোররাত সোয়া একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
২১ নভেম্বর ২০১৯, ০৫:০৪ পূর্বাহ্ন
বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয় খুলেছে নিয়ন্ত্রণ কক্ষ
বাজারে খাদ্যশস্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে খাদ্য মন্ত্রণালয়। নিন্ম আয়ের জনগোষ্ঠীকে সহায়তা ও বাজার দর স্থিতিশীল রাখার স্বার্থে সচিবালয়ে এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
২০ নভেম্বর ২০১৯, ০৩:৪২ অপরাহ্ন
৮২ টন পেঁয়াজ নিয়ে কার্গো বিমান ঢাকায়
পাকিস্তানের করাচি থেকে পেঁয়াজের চালান ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আকাশপথে পেঁয়াজ আমদানির প্রথম এই ফ্লাইটটি আজ সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকায় অবতরণ করে।
২০ নভেম্বর ২০১৯, ০৩:০৭ অপরাহ্ন
বাংলাদেশে বিনিয়োগের জন্য তুরস্কের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান
বাণিজ্য ও বিনিয়োগসহ ১৫টি লক্ষ্যকে সামনে নিয়ে তুরস্কের আঙ্কারায় আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নেতৃত্বে শুরু হয়েছে বাংলাদেশ-তুরস্ক যৌথ অর্থনৈতিক কমিশন সভা।
২০ নভেম্বর ২০১৯, ০২:৩২ অপরাহ্ন
পেঁয়াজ আনলে কার্গো হ্যান্ডলিং খরচ নেবে না বিমান
আকাশপথে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হ্যান্ডলিং চার্জ না নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।
২০ নভেম্বর ২০১৯, ০২:০০ অপরাহ্ন