বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রমবাজার খোলার ইঙ্গিত
পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
১৮ নভেম্বর ২০১৯, ০২:১৩ অপরাহ্ন
বিএসএফের গুলিতে শেরপুরে নিহত ২
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
১৮ নভেম্বর ২০১৯, ০১:৪১ অপরাহ্ন
৮ জেলায় পরিবহন ধর্মঘট
নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গেছে আট জেলার পরিবহন শ্রমিকরা। পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ এই ধর্মঘটে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
১৮ নভেম্বর ২০১৯, ০১:২৬ অপরাহ্ন
নতুন সড়ক পরিবহন আইনে ঢাকায় ৮৮ মামলা
নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দ্বিতীয় দিনে ঢাকায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৮৮টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। আইনটি গতকাল রোববার থেকে কার্যকর করা হলেও আজই প্রথম আটটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
১৮ নভেম্বর ২০১৯, ১২:০০ অপরাহ্ন
আড়াই হাজার অসাধু পেঁয়াজ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা
অতিদ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হওয়ার আশা ব্যক্ত করে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন বলেছেন, এ পর্যন্ত প্রায় আড়াই হাজার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৮ নভেম্বর ২০১৯, ১১:০৫ পূর্বাহ্ন
১০ লাখ টাকা জরিমানায় বিস্মিত শাকিব ‘এটা কী ধরনের কথা!’
নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি নির্মাণ করায় নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।
১৮ নভেম্বর ২০১৯, ০৯:৩৩ পূর্বাহ্ন
পরিবহন ধর্মঘটের ডাক না দেওয়ার আহ্বান কাদেরের
নতুন সড়ক পরিবহন আইনের বিরোধিতা করে কেনো ধরণের ধর্মঘটের ডাক না দিতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৮ নভেম্বর ২০১৯, ০৭:৩৬ পূর্বাহ্ন
শেরপুরে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত
শেরপুরে শ্রীবরদী উপজেলার পানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
১৮ নভেম্বর ২০১৯, ০৭:০২ পূর্বাহ্ন
আবরার হত্যা: পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে গোয়েন্দা পুলিশের (ডিবি) জমাকৃত অভিযোগপত্র গ্রহণ করেছেন ঢাকার এক আদালত।
১৮ নভেম্বর ২০১৯, ০৬:৫৬ পূর্বাহ্ন
খুলনা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে খুলনা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।
১৮ নভেম্বর ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ন
গ্রামীণফোনের বিরুদ্ধে বিটিআরসির আবেদনের রায় ২৪ নভেম্বর
গ্রামীণফোনের কাছে পাওনা প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) করা আবেদনের ওপর আদেশ পিছিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আগামী ২৪ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।
১৮ নভেম্বর ২০১৯, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় গতকাল রাতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
১৮ নভেম্বর ২০১৯, ০৫:০৪ পূর্বাহ্ন
বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিতে পারে আরব আমিরাত
পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি শ্রমিকদের জন্য সেখানকার শ্রমবাজার আবার খুলে দিতে পারে।
১৮ নভেম্বর ২০১৯, ০৪:৩২ পূর্বাহ্ন
নোয়াখালীর চৌমুহনীতে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর রেলওয়ে স্টেশন মার্কেটে রোববার সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে যায়।
১৭ নভেম্বর ২০১৯, ০৪:০০ অপরাহ্ন
জামিনে মুক্ত লতিফ সিদ্দিকী
সুপ্রিম কোর্টে জামিন আদেশ বহাল থাকায় আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে ছাড়া পেয়েছেন। দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে বেরিয়ে আসেন।
১৭ নভেম্বর ২০১৯, ০২:২৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জে বৃদ্ধা মাকে পেটানোয় মসজিদের ইমাম আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ষাটোর্ধ্ব বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করার ঘটনায় ইমাম হোসাইন (৩০) নামে মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ।
১৭ নভেম্বর ২০১৯, ১২:২৭ অপরাহ্ন
হলি আর্টিজান হামলার রায় ২৭ নভেম্বর
গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলার ঘটনায় হওয়া মামলার রায় হবে আগামী ২৭ নভেম্বর।
১৭ নভেম্বর ২০১৯, ১১:৩৫ পূর্বাহ্ন
শ্রীলঙ্কায় ক্ষমতায় আসছেন ‘চীনপন্থি’ রাজাপাকসে
শ্রীলঙ্কার রাজনৈতিক প্রেক্ষাপটে আবারো এলো পরিবর্তন। কলম্বোর ক্ষমতার আসনে কে বসবেন, তা নিয়ে সবসময়ই আঞ্চলিক উত্তেজনা দেখা যায়। ভারতীয় মহাসাগরের এই ছোট দ্বীপদেশটির সবচেয়ে কাছের প্রতিবেশী ভারত। শ্রীলঙ্কার রাজনীতিতে দক্ষিণ এশিয়ার এই বৃহৎ দেশটির রয়েছে ব্যাপক প্রভাব।
১৭ নভেম্বর ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন
বশেমুরবিপ্রবির ১৩ শিক্ষার্থীর শাস্তি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনকারীদের ওপর হামলা ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
১৭ নভেম্বর ২০১৯, ১০:৩১ পূর্বাহ্ন
বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
বান্দরবানের নাইখ্যাংছড়ির তুমব্রু নতুন ব্রিজ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন।
১৭ নভেম্বর ২০১৯, ০৯:২২ পূর্বাহ্ন