শুধু বাংলাদেশের নয়, রোহিঙ্গারা আঞ্চলিক নিরাপত্তার জন্যেও হুমকি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্যাতনের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ১১ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক শুধু বাংলাদেশের নয়, এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
১১ নভেম্বর ২০১৯, ০৬:০৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে আমনের বাম্পার ফলন

আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই ও পোকা-মাকড়ের আক্রমণ কম হওয়ায় এ বছর কিশোরগঞ্জে আমন আবাদে বাম্পার ফলন হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
১১ নভেম্বর ২০১৯, ০৫:২২ পূর্বাহ্ন

৩৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর আজ (১১ নভেম্বর) সকাল থেকে সারাদেশের প্রতিটি নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
১১ নভেম্বর ২০১৯, ০৫:১২ পূর্বাহ্ন

বুলবুলে বিপর্যস্ত বাগেরহাট

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বাগেরহাটে ৪৪ হাজার ৫৬৩টি ঘরবাড়ি, ১৮ দশমিক ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ, ৩৫ হাজার ৫২৯ হেক্টর ফসলি জমি এবং সাত হাজার ২৩৪টি মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।
১১ নভেম্বর ২০১৯, ০৪:৫৫ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় বুলবুলে হাইমচরে ব্যাপক ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে চাঁদপুরের হাইমচরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
১০ নভেম্বর ২০১৯, ০৪:১৭ অপরাহ্ন

চট্টগ্রামে শোভাযাত্রার গাড়িতে আগুন, ৬ শিশু-কিশোর দগ্ধ

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজারে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে অংশগ্রহণকারী একটি পিকআপে আগুন লেগে ছয় শিশু-কিশোর দগ্ধ হয়েছে।
১০ নভেম্বর ২০১৯, ০২:২৯ অপরাহ্ন

ক্ষমতায় গেলে নূর হোসেন ও মিলন হত্যার বিচার করা হবে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নূর হোসেন এবং ডাক্তার মিলনকে কারা হত্যা করেছে, কেনো হত্যা করেছে এবং কীভাবে হত্যা করেছে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ করতে হবে। তিনি নূর হোসেন এবং ডাক্তার মিলন হত্যার প্রকৃত খুনিদের বিচার দাবি করেছেন।
১০ নভেম্বর ২০১৯, ০১:১৯ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ে ৫ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত: দুর্যোগ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দুজন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এ সময় চার থেকে ৫ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
১০ নভেম্বর ২০১৯, ১২:০৯ অপরাহ্ন

আওয়ামী লীগে খারাপ লোকের দরকার নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগে আনার দরকার নেই।
১০ নভেম্বর ২০১৯, ১১:০৪ পূর্বাহ্ন

বুলবুলে নিহত ৭

খুলনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে উপকূলীয় বিভিন্ন জেলা থেকে অন্তত সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শক্তি হারিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়টি এখন গভীর নিম্নচাপ হিসেবে বাংলাদেশে অবস্থান করছে।
১০ নভেম্বর ২০১৯, ০৮:৫০ পূর্বাহ্ন

বাস-ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

কুমিল্লার গোবিন্দপুরে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে তিন জন নিহত ও আরও পাঁচ জন আহত হয়েছেন। আজ ভোরে মাইক্রোবাসটিকে প্রথমে একটি বাস ও তার পরে একটি ট্রাক ধাক্কা দিলে সিএনজি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
১০ নভেম্বর ২০১৯, ০৬:১৯ পূর্বাহ্ন

১৪ ঘণ্টা পর সচল চট্টগ্রাম বিমানবন্দর

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার সকাল থেকে ফের চালু হয়েছে।
১০ নভেম্বর ২০১৯, ০৬:০৩ পূর্বাহ্ন

বুলবুলের তাণ্ডবে ভারতে নিহত ২

শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল আছড়ে পড়ার পর দুই জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১০ নভেম্বর ২০১৯, ০৫:৫১ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত

ঘূর্ণিঝড় ‘বুলবুল’উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রোববার ভোর পাঁচটায় সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করেছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
১০ নভেম্বর ২০১৯, ০৪:২৯ পূর্বাহ্ন

৫১ জেলেসহ পটুয়াখালীর ৩ ট্রলার নিখোঁজ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে তিনটি ট্রলার নিখোঁজ হয়েছে। মাছধরা ট্রলারগুলোতে ৫১ জন জেলে ছিলেন। ট্রলার নিয়ে এই জেলেরা পাঁচ দিন আগে সাগরে গিয়েছিলেন কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা ফিরেননি। তাদের পরিণতি সম্পর্কেও কিছু জানা যাচ্ছে না।
৯ নভেম্বর ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন

শতাধিক কিলোমিটার গতিতে আঘাত হানতে চলেছে বুলবুল

ঘূর্ণিঝড় বুলবুল শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৯ নভেম্বর ২০১৯, ১১:২৯ পূর্বাহ্ন

৪ বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে রাজধানী ঢাকাসহ প্রায় সারাদেশে বৃষ্টির মধ্যে ঘূর্ণিঝড়ের গতিপথের আশপাশের চারটি বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দর সূত্রগুলো বলেছে, শনিবার বিকেল ৪টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল ও যশোরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করবে না।
৯ নভেম্বর ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন

‘বুলবুল’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সাইক্লোন ‘বুলবুল’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
৯ নভেম্বর ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন

বাবরি মসজিদ মামলার রায়ে পক্ষ-বিপক্ষের প্রতিক্রিয়া

ভারতের অযোধ্যার আলোচিত বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার রায় নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, অযোধ্যা রায় মানুষের মধ্যে বিচার বিভাগের ওপর আবারও আস্থা আনবে।
৯ নভেম্বর ২০১৯, ০৮:৩২ পূর্বাহ্ন

চাঁদপুরে আটকে পড়েছে প্রচুর নৌযাত্রী

ঘূর্ণিঝড় বুলবুল এর কারণে যাত্রীবাহী সব ধরণের নৌযান চলাচল বন্ধ থাকায় গতরাত থেকে চাঁদপুর লঞ্চঘাটে আটকে পড়েছেন প্রচুর সংখ্যক যাত্রী।
৯ নভেম্বর ২০১৯, ০৭:২৬ পূর্বাহ্ন