খোকার মরদেহ ঢাকায়, দাফন মায়ের কবরে
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার মরদেহ এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে আজ (৭ নভেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
৭ নভেম্বর ২০১৯, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্লেন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ মা-মেয়ের মৃত্যু
চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ মা আসমা বেগম (৫০) ও মেয়ে সুমাইয়া আক্তার (৭)। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আধ ঘণ্টার ব্যবধানে তারা মারা যান।
৬ নভেম্বর ২০১৯, ০২:৫৬ অপরাহ্ন
পুলিশ দিয়ে হল খালি করা হলেও আন্দোলন চালানোর ঘোষণা
উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তারা ক্যাম্পাসে সমাবেশ করে বিক্ষোভ মিছিল করবেন। এমনকি পুলিশ দিয়ে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খালি করা হলেও আন্দোলন চালবে বলে তারা জানিয়েছেন।
৬ নভেম্বর ২০১৯, ০১:৪৯ অপরাহ্ন
তড়িতাহত ছাত্রের মৃত্যুতে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা
তড়িতাহত হয়ে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন ওই ছাত্রের বাবা।
৬ নভেম্বর ২০১৯, ১২:২৮ অপরাহ্ন
‘সন্ত্রসী দিয়ে শিক্ষার্থীকে পেটানোতে উপাচার্যের নৈতিকতার পূর্ণ অবক্ষয় হয়েছে’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার মাধ্যমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নৈতিকতার পূর্ণ অবক্ষয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।
৬ নভেম্বর ২০১৯, ১১:৫৩ পূর্বাহ্ন
মারা হয়েছে না মারামারি?
‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনের এক পর্যায়ে বাসভবনে অবরুদ্ধ করা হয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে। ছাত্রলীগ আন্দোলনকারী শিক্ষার্থী-শিক্ষকদের উপর হামলা করে উপাচার্যকে বাসভবন থেকে বের করে আনে। সেসময় দুজন শিক্ষক ড. অজিত মজুমদার এবং অধ্যাপক রায়হান রাইনের সঙ্গে ৫ নভেম্বর কথা হয় দ্য ডেইলি স্টার অনলাইনের। অধ্যাপক রাইন বলছেন মারা হয়েছে, গণমাধ্যমে তার প্রমাণ আছে। ড. মজুমদার বলছেন, দুই পক্ষের মধ্যে ঘটনা ঘটেছে।
৬ নভেম্বর ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
কৃষি ও কৃষককে অবহেলা করে উন্নয়ন নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বাংলাদেশকে একটি উন্নত ও শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলার পথে কৃষি ও কৃষকদের পেছনে ফেলে রাখবে না।
৬ নভেম্বর ২০১৯, ১০:০৬ পূর্বাহ্ন
হল না ছাড়লে ব্যবস্থা: জাবি হল প্রভোস্ট কমিটির সভাপতি
আজ (৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার মধ্যে আবাসিক হল না ছাড়লে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) হল প্রভোস্ট কমিটির সভাপতি।
৬ নভেম্বর ২০১৯, ০৯:৪৩ পূর্বাহ্ন
নেতা ৩৯ লাখ, প্রয়োজন আরও!
সারাদেশের গ্রাম পর্যায়ে কৃষক লীগের শাখা রয়েছে বলে দাবি করা হয় সংগঠনটির পক্ষ থেকে। সেই দাবি অনুযায়ী সারাদেশে কৃষক নেতা রয়েছেন প্রায় ৩৯ লাখ।
৬ নভেম্বর ২০১৯, ০৮:০৮ পূর্বাহ্ন
‘ক্যাসিনো’ সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র
সাবেক যুবলীগ নেতা ও অবৈধ ক্যাসিনো ব্যবসার অন্যতম ‘মূল হোতা’ ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
৬ নভেম্বর ২০১৯, ০৭:২৭ পূর্বাহ্ন
জাবিতে সংহতি সমাবেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুর্নীতিবিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর আন্দোলনকারীর সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
৬ নভেম্বর ২০১৯, ০৭:০৬ পূর্বাহ্ন
জীবন মূল্যহীন, চালক নিয়ন্ত্রণহীন
সড়কে যাত্রীর জীবন মূল্যহীন, চালক নিয়ন্ত্রণহীন। চালকের বাহাদুরি প্রদর্শনের জন্যে সড়ক শতভাগ নিরাপদ!
৬ নভেম্বর ২০১৯, ০৬:০২ পূর্বাহ্ন
বিএনপি থেকে পদত্যাগ করছেন মোরশেদ খান
বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান দল থেকে পদত্যাগের জন্য চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর চিঠি দিয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদ প্রত্যাহারের মাধ্যমে সক্রিয় রাজনীতি থেকেও অবসরে যাবেন বলে চিঠিতে জানিয়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।
৫ নভেম্বর ২০১৯, ০৬:৪৯ অপরাহ্ন
জাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীরা বলেছেন দাবি আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
৫ নভেম্বর ২০১৯, ০৩:০৩ অপরাহ্ন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় ৩৪৪৯ কোটি টাকা
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ৩ হাজার ৪৪৯.০৫ কোটি টাকার ফিজিক্যাল প্রটেকশন সিস্টেম (পিপিএস) প্রকল্প অনুমোদন করেছে সরকার।
৫ নভেম্বর ২০১৯, ০১:৪৬ অপরাহ্ন
জাহাঙ্গীরনগরের বিষয়টা প্রধানমন্ত্রীর নজরে আছে: কাদের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বিষয়টা প্রধানমন্ত্রীর নজরে আছে।
৫ নভেম্বর ২০১৯, ০১:০৯ অপরাহ্ন
হেলে পড়া বাড়ি থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরে খালের উপর চারতলা ভবন হেলে পড়ে নিখোঁজ ইফতেখার আহমেদ ওয়াজিদ (১০) নামে স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
৫ নভেম্বর ২০১৯, ১২:০৬ অপরাহ্ন
বন্দিদশা থেকে ফিরে লোমহর্ষক নির্যাতনের বর্ণনা নারী আইনজীবীর
“ও প্রতিদিন আমাকে মারত। শিল-পাটার শিল দিয়ে আঘাত করত, যাতে কেউ মারধরের আওয়াজ না পায়। আমার সারা শরীর থেঁতলে গেছে। আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেই সুযোগও পাইনি।” এক বখাটে যুবকের বন্দীদশা থেকে ফিরে এসে সোমবার রাতে এভাবেই লোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিয়েছেন মানিকগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী কামরুন্নাহার সেতু।
৫ নভেম্বর ২০১৯, ১১:৪৭ পূর্বাহ্ন
আমার জন্যে এটা অত্যন্ত আনন্দের একটি দিন: জাবি উপাচার্য
গতকাল (৪ নভেম্বর) থেকে দুর্নীতিবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে রাখে। আজ দুপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠে। ছাত্রলীগ সেসময় অবরুদ্ধ উপাচার্যকে তার বাসভবন থেকে বের করে আনে।
৫ নভেম্বর ২০১৯, ১০:০০ পূর্বাহ্ন
জাবি বন্ধ ঘোষণা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রতিবাদে হলগুলো থেকে ছাত্রীরা বের হয়ে আন্দোলনকারীদের মিছিলে যোগ দিয়েছেন।
৫ নভেম্বর ২০১৯, ০৯:০৬ পূর্বাহ্ন