ধানমন্ডিতে জোড়া খুন: ৬ জন আটক
রাজধানীর ধানমন্ডিতে একটি অ্যাপার্টমেন্টে শুক্রবার রাতে জোড়া খুনের ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।
২ নভেম্বর ২০১৯, ০২:২৪ অপরাহ্ন
জেএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৬ হাজার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে আজ সারাদেশে ৬৬ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ৩৮ জনকে।
২ নভেম্বর ২০১৯, ০২:০২ অপরাহ্ন
নতুন আইনে পরিবহন মালিক সমিতির সমর্থন
কার্যকর হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ এর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা এই আইন মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
২ নভেম্বর ২০১৯, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রাজিলে গ্রেপ্তার শীর্ষ মানব পাচারকারী সাইফুল্লাহ
বাংলাদেশে জন্ম নেওয়া সাইফুল্লাহ আল-মামুন নামের এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। বিশ্বের সবচেয়ে কুখ্যাত মানব পাচারকারীদের মধ্যে তাকে বিবেচনা করা হয়।
২ নভেম্বর ২০১৯, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রাজিলে গ্রেপ্তার শীর্ষ মানব পাচারকারী সাইফুল্লাহ
বাংলাদেশে জন্ম নেওয়া সাইফুল্লাহ আল-মামুন নামের এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ। বিশ্বের সবচেয়ে কুখ্যাত মানব পাচারকারীদের মধ্যে তাকে বিবেচনা করা হয়।
২ নভেম্বর ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ন
খালেদা জিয়াকে বাইরে পাঠানোর মতো বাস্তব অবস্থা নেই: কাদের
খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসকদের বক্তব্য ও তাদের দলের বক্তব্যে কোন মিল নেই। চিকিৎসকরা, যেখানে তাদের দলের লোক ও পছন্দের ডাক্তারও আছে, সেই মেডিকেল বোর্ড বলছে তার এখন চিকিৎসার কোন সংকট নেই।
২ নভেম্বর ২০১৯, ১০:৩৫ পূর্বাহ্ন
জাবি সংকট: আচার্যের হস্তক্ষেপ কামনা শিক্ষক সমিতির
দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে ষষ্ঠদিনের মতো সর্বাত্মক ধর্মঘট পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২ নভেম্বর ২০১৯, ০৯:১৫ পূর্বাহ্ন
মালিতে সামরিক ফাঁড়িতে হামলায় ৫৩ সেনা নিহত
মালির উত্তর-পূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে গতকাল ‘সন্ত্রাসী হামলায়’ ৫৩ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির সরকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২ নভেম্বর ২০১৯, ০৬:৩৮ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে এমপিওভুক্ত তালিকায় শিক্ষক দম্পতির ৩ প্রতিষ্ঠান!
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নে এক শিক্ষক দম্পতির তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
২ নভেম্বর ২০১৯, ০৬:২৮ পূর্বাহ্ন
খোকা ও তার স্ত্রীকে পাসপোর্ট প্রদানে ‘কিছুই করার নেই’ দূতাবাসের
নিউইয়র্কের হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকা।
২ নভেম্বর ২০১৯, ০৫:৫১ পূর্বাহ্ন
কুয়েটে সংঘর্ষ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে সংঘর্ষের জেরে আজ (২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
২ নভেম্বর ২০১৯, ০৫:৩৬ পূর্বাহ্ন
স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের মতো মানবিক কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
১ নভেম্বর ২০১৯, ০২:৪৯ অপরাহ্ন
ধানমন্ডির ফ্লাট থেকে ২ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ফ্লাট বাসা থেকে একজন নারী ও সেখানে কাজে নিয়োজিত গৃহপরিচারিকার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১ নভেম্বর ২০১৯, ০২:২৫ অপরাহ্ন
কাউন্সিলর মঞ্জু ১০ দিনের রিমান্ডে
অস্ত্র ও মাদকের পৃথক দুই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
১ নভেম্বর ২০১৯, ১২:৫৫ অপরাহ্ন
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখনও যারা সুন্দরবনে দস্যুতা করার চেষ্টা করছেন, তারা সাবধান হোন। আমরা কাউকেই ছাড় দেবো না। নেপথ্যে যেসব গডফাদার রয়েছে, তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১ নভেম্বর ২০১৯, ১২:২২ অপরাহ্ন
পেঁয়াজ সংকটের দ্রুত সমাধান নেই, দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার
আগের সব রেকর্ড ভেঙে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। লাগাম টেনে ধরতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের পরও গতকাল (৩১ অক্টোবর) রাজধানীর কাঁচাবাজারে ১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়।
১ নভেম্বর ২০১৯, ১১:৫৫ পূর্বাহ্ন
খোকার শারীরিক অবস্থা উন্নতির আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা
জীবনের শেষ নিঃশ্বাস দেশের মাটিতে নেওয়ার আকুতি জানিয়েছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকা। যে দেশের জন্যে যুদ্ধ করেছিলেন সেই দেশের মাটিতে মৃত্যুবরণ করার ইচ্ছে তার। পরিবারের সদস্য ও বন্ধুদের কাছে গত কিছু দিনে একথা বারবার বলেছেন।
১ নভেম্বর ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশ নিহত
নওগাঁর ধামইরহাট উপজেলার হজরতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাসির উদ্দিন (৩৬) ও কনস্টেবল মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন।
১ নভেম্বর ২০১৯, ০৭:১২ পূর্বাহ্ন
হাজীগঞ্জকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা
প্রায় দেড়শ ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।
১ নভেম্বর ২০১৯, ০৬:৪৬ পূর্বাহ্ন
একইস্থানে আ লীগের ২ গ্রুপের সমাবেশ: টঙ্গীবাড়িতে ১৪৪ ধারা
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপ একইস্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সংঘাত এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়।
১ নভেম্বর ২০১৯, ০৬:১৫ পূর্বাহ্ন