সৌদি থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ কর্মী

সৌদি আরব থেকে গতকাল (শনিবার) রাতে আরও ১৭৩ জন কর্মী দেশে ফিরেছেন। শুক্রবার রাতে ফিরেছিলেন ২০০ জন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৭৩ জন কর্মী দেশে ফিরলেন। চলতি বছর প্রায় ১৮ হাজার বাংলাদেশি কর্মী সৌদি আরব থেকে ফেরত এলেন।
২৭ অক্টোবর ২০১৯, ০৮:০৫ পূর্বাহ্ন

আইএস প্রধান বাগদাদি নিহত?

সিরিয়ায় মার্কিন সেনা অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
২৭ অক্টোবর ২০১৯, ০৭:১৭ পূর্বাহ্ন

সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবির মারা গেছেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী হুমায়ুন কবির মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
২৭ অক্টোবর ২০১৯, ০৬:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবু সাইদ ওরফে ছৈটকা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন।
২৭ অক্টোবর ২০১৯, ০৬:১৭ পূর্বাহ্ন

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৬৫০ শিক্ষার্থী

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় স্থান দেওয়া হয়েছে।
২৭ অক্টোবর ২০১৯, ০৫:২৯ পূর্বাহ্ন

জাপানের সেরা তরুণ বিজ্ঞানী বাংলাদেশের আরিফ হোসেন

জাপানের সেরা তরুণ বিজ্ঞানী নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ডা. আরিফ হোসেন।
২৭ অক্টোবর ২০১৯, ০৪:৪৬ পূর্বাহ্ন

অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়কারীদের বিরুদ্ধে পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে।
২৭ অক্টোবর ২০১৯, ০৪:২৬ পূর্বাহ্ন

রেমিট্যান্স পাঠানোর সহায়তায় ৭ সদস্যের কমিটি গঠিত হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দুই শতাংশ প্রণোদনা একটি নজিরবিহীন দৃষ্টান্ত। বিশ্বের আর কোনো দেশের প্রবাসীরা এ সুবিধা পাচ্ছেন না।
২৬ অক্টোবর ২০১৯, ০৩:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ-নেপালের মধ্যে দ্রুত পিটিএ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং নেপাল এই দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারের অংশ হিসেবে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
২৬ অক্টোবর ২০১৯, ০৩:০৩ অপরাহ্ন

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করুন: ভাড়াটিয়া ঐক্য পরিষদ

‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন’ পুরোপুরি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সারাদেশের ভাড়াটিয়াদের সংগঠন বাংলাদেশ ভাড়াটিয়া ঐক্য পরিষদ ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)।
২৬ অক্টোবর ২০১৯, ০২:২৯ অপরাহ্ন

কর্ণফুলীতে ২ জাহাজের সংঘর্ষ, ছড়িয়ে পড়া তেলে মারাত্মক পরিবেশ দূষণের শঙ্কা

কর্ণফুলী নদীতে লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষে তেলবাহী জাহাজের তলা ফুটো হয়ে ছড়িয়ে পড়া তেলে মারাত্মক পরিবেশ দূষণের আশঙ্কা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে ইতিমধ্যে বিপুল পরিমাণ তেল নদী থেকে তুলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।
২৬ অক্টোবর ২০১৯, ০১:৪৯ অপরাহ্ন

গুজবে বিভ্রান্ত হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
২৬ অক্টোবর ২০১৯, ১২:৪০ অপরাহ্ন

বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ আটক

উখিয়ার কুতুপালং ক্যাম্পে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ এক রোহিঙ্গা ‘সন্ত্রাসীকে’ আটক করেছে পুলিশ।
২৬ অক্টোবর ২০১৯, ১১:৫২ পূর্বাহ্ন

পুলিশে নিয়োগ দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

পুলিশ কনস্টেবলের চাকরি দেওয়ার নামে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা নিজেদের সাবেক এক মন্ত্রীর ভাই, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।
২৬ অক্টোবর ২০১৯, ১১:১৫ পূর্বাহ্ন

বৃষ্টির পানি পড়া নিয়ে বিরোধ, প্রতিবেশীকে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একবরপুর বিশ্বাসপাড়া গ্রামে বৃষ্টির সময় ঘরের ছাউনির পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে।
২৬ অক্টোবর ২০১৯, ০৯:৫৭ পূর্বাহ্ন

দৌলতদিয়ার ৬ ঘাটের ৩টিই নদীগর্ভে বিলীন, ফেরি চলাচল ব্যাহত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের দৌলতদিয়া প্রান্তের ছয়টির মধ্যে তিনটি ঘাটই নদীগর্ভে বিলীন হয়েছে। এতে ফেরিতে লোড-আনলোডের জন্য পন্টুন সংকট দেখা দিয়েছে। কমে গেছে ফেরি চলাচলের সংখ্যা। উভয় ঘাটে আটকা পড়েছে ৬ শতাধিক গাড়ি।
২৬ অক্টোবর ২০১৯, ০৯:২৫ পূর্বাহ্ন

‘দলের ভেতরে-বাইরে যারা অপকর্মে লিপ্ত তারা নজরদারিতে রয়েছেন’

দলের ভেতর ও দলের বাইরে যারা অপকর্মে লিপ্ত তারা নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৬ অক্টোবর ২০১৯, ০৮:০০ পূর্বাহ্ন

একদিনেই সৌ‌দি থেকে ফিরলেন ২০০ বাংলাদেশি

সৌ‌দি আরবে বাংলাদেশি শ্রমিকদের ধরপাকড় ও দেশে ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। কাজের বৈধ অনুমোদন (আকামা) থাকা সত্ত্বেও গতকাল (২৫ অক্টোবর) রাতে ২০০ বাংলাদেশিকে মধ্যপ্রাচ্যের দেশটি থেকে ফিরতে হয়েছে।
২৬ অক্টোবর ২০১৯, ০৬:৫১ পূর্বাহ্ন

গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক গৃহবধূকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
২৬ অক্টোবর ২০১৯, ০৬:১৮ পূর্বাহ্ন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন: নারীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
২৬ অক্টোবর ২০১৯, ০৫:৫৯ পূর্বাহ্ন